সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১,৭২৬ জন

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ১,৭২৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (২৪ অক্টোবর) পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তারকৃতদের মধ্যে ওয়ারেন্টভুক্ত আসামি ১,১৮৫ জন এবং বিভিন্ন অপরাধে জড়িত ৫৪১ জন। অভিযানে অস্ত্র ও ধারালো অস্ত্রসহ বিপুল পরিমাণ অবৈধ সামগ্রীও […]
অন্ধ্রপ্রদেশে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, চলন্ত বাসে আগুনে নিহত ২০ জন

ভারতের অন্ধ্রপ্রদেশে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন অন্তত ২০ জন যাত্রী। শুক্রবার (২৪ অক্টোবর) ভোর সাড়ে তিনটার দিকে কুর্নুল জেলার চিন্নাটেকুর এলাকায় হায়দরাবাদ থেকে বেঙ্গালুরুগামী একটি যাত্রীবাহী বাস মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষে আগুন ধরে যায়। ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, দুর্ঘটনার সময় বাসে ৪১ জন যাত্রী ছিলেন। স্থানীয় প্রশাসন জানায়, এখন পর্যন্ত ২১ জনকে উদ্ধার […]
নভেম্বরেই দেশে ফিরছেন তারেক রহমান: সালাহউদ্দিন আহমেদ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী নভেম্বর মাসের মধ্যেই লন্ডন থেকে দেশে ফিরবেন বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। শুক্রবার (২৪ অক্টোবর) বিকেলে রাজধানীর গুলশানে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান। তিনি বলেন, “আমাদের নেতা তারেক রহমান এখন দেশের রাজনৈতিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। নভেম্বরের মধ্যেই তিনি দেশে ফিরবেন এবং […]
জেনেভা ক্যাম্পে অভিযান, অস্ত্র-মাদকসহ আটক ৪

রাজধানী ঢাকার মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে অভিযান চালিয়েছে সেনাবাহিনী ও র্যাব–২ এর সমন্বয়ে গঠিত যৌথ বাহিনী। গতকাল বৃহস্পতিবার গভীর রাত থেকে আজ শুক্রবার ভোর পর্যন্ত চলে এই অভিযান। উক্ত অভিযানে একটি বিদেশি পিস্তল ও দেড় কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এছাড়া চারজনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিরা হলেন—আবদুল্লাহ সারমান (৩১), ইমরান হোসেন আলম (২৮), মো. সোহেল […]
অক্টোবরে ২০০ প্রার্থীকে ‘সবুজ সংকেত’ দেবে বিএনপি: সালাহউদ্দিন আহমেদ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি চলতি অক্টোবর মাসের মধ্যেই অন্তত ২০০ আসনে প্রার্থী চূড়ান্ত করে তাদের ‘সবুজ সংকেত’ দিতে যাচ্ছে। শুক্রবার (২৪ অক্টোবর) বিকেলে রাজধানীর গুলশানে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেন, আমরা ইতিমধ্যেই প্রার্থী বাছাইয়ের শেষ পর্যায়ে আছি। এই মাসেই প্রায় ২০০ […]
ডিসেম্বরের শেষে আসছে টানা ৩ দিনের ছুটি

বছরের শেষ প্রান্তে এসে সরকারি চাকরিজীবীদের জন্য আসছে টানা তিন দিনের ছুটি। ডিসেম্বরের শেষ সপ্তাহে বড়দিনের ছুটি ও সাপ্তাহিক ছুটি মিলে এই দীর্ঘ বিরতি উপভোগ করতে পারবেন সরকারি কর্মচারীরা। সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, ২৫ ডিসেম্বর (বৃহস্পতিবার) যিশুখ্রিস্টের জন্মদিন বা বড়দিন উপলক্ষে সারাদেশে সরকারি ছুটি থাকবে। এর পরদিন শুক্রবার ও শনিবার নিয়মিত সাপ্তাহিক ছুটি থাকায় সরকারি […]
স্থগিত হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর ঘোষণা

কক্সবাজার বিমানবন্দরকে ‘আন্তর্জাতিক বিমানবন্দর’ ঘোষণার সিদ্ধান্ত আপাতত স্থগিত করা হচ্ছে। আগামী রোববার (২৬ অক্টোবর) এ বিষয়ে একটি নতুন প্রজ্ঞাপন জারি হতে পারে বলে জানা গেছে। সরকার গত ১২ অক্টোবর আনুষ্ঠানিকভাবে কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে ঘোষণা করেছিল। সেই ঘোষণার পর থেকেই বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) ও পর্যটন মন্ত্রণালয় প্রস্তুতি শুরু করেছিল। এমনকি বিমান বাংলাদেশ […]
মালয়েশিয়ায় জন্মদিন উদযাপন করলেন পরীমণি

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমণি এবার জন্মদিন উদযাপন করলেন মালয়েশিয়ায়। নিজের বিশেষ মুহূর্তগুলো সামাজিক মাধ্যমে ভাগ করেছেন তিনি। জন্মদিনের আয়োজনে মিষ্টি হাসি আর উচ্ছ্বাসে ধরা দিয়েছেন পরীমণি, যেখানে তার সঙ্গে ছিলেন তার সহকর্মীরা। পরীমণির কস্টিউম ডিজাইনার গোলাম হোসেন সামাজিক মাধ্যমে পোস্ট করা ছবিতে লিখেছেন, “আমার অর্ধেক জীবনের সবচেয়ে ভালো ও সুন্দর মুহূর্ত তুমি দিয়েছো পরী। […]
জাতিসংঘকে সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে: ড. মুহাম্মদ ইউনূস

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, শান্তি ও বহুপাক্ষিক সহযোগিতার যৌথ আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য জাতিসংঘকে সময়ের সঙ্গে তাল মিলিয়ে বিকশিত হতে হবে। শুক্রবার (২৪ অক্টোবর) জাতিসংঘ প্রতিষ্ঠার ৮০তম বার্ষিকী উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি এ আহ্বান জানান। ড. ইউনূস বলেন, যদি জাতিসংঘ আমাদের সবার শান্তি ও সহযোগিতার আকাঙ্ক্ষা পূরণে ভূমিকা রাখতে চায়, তবে তাকে […]
‘কান্তারা চ্যাপ্টার ১’ হয়ে উঠল ২০২৫ সালের সর্বোচ্চ আয়কারী ভারতীয় সিনেমা

২০২৫ সালের সর্বোচ্চ আয়কারী ভারতীয় সিনেমার খেতাব অর্জন করল ঋষভ শেট্টি পরিচালিত ব্লকবাস্টার সিনেমা ‘কান্তারা চ্যাপ্টার ১’। টানা কয়েক সপ্তাহ বক্স অফিসে ঝড় তুলেও ‘ছাওয়া’কে (ভিকি কৌশল অভিনীত) পিছনে ফেলে নতুন রেকর্ড স্থাপন করল এই সিনেমা। সিনেমাটি ২ অক্টোবর মুক্তি পাওয়ার মাত্র তিন সপ্তাহের মধ্যেই বিশ্বব্যাপী মোট ৮০৯ কোটি টাকা আয় করেছে। এর ফলে চলতি […]
বঙ্গোপসাগরে নতুন লঘুচাপ, টানা ৫ দিনের বৃষ্টির সম্ভাবনা

বঙ্গোপসাগরে ভারতের তামিলনাড়ু উপকূলে অবস্থান করা বিদ্যমান লঘুচাপের পাশাপাশি আরও একটি নতুন লঘুচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। ফলে আগামী সপ্তাহের শুরু থেকে দেশে টানা পাঁচ দিন বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার (২৪ অক্টোবর) বিকেলে অধিদফতর সূত্রে জানা যায়, সন্ধ্যার মধ্যে নতুন লঘুচাপটি তৈরি হতে পারে। প্রাথমিকভাবে এটি বাংলাদেশের […]
৭ দিনে যৌথ বাহিনীর অভিযানে গ্রেপ্তার ১৫১: আইএসপিআর

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিরাপদ রাখতে গত ১৬ থেকে ২৩ অক্টোবর পর্যন্ত রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে সেনাবাহিনী ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে গঠিত যৌথ বাহিনী একাধিক অভিযান পরিচালনা করেছে। এসব অভিযানে ১৫১ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। আইএসপিআরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেপ্তারদের মধ্যে অবৈধ অস্ত্রধারী, চিহ্নিত সন্ত্রাসী, […]
ছিনতাইকারীর হামলায় আহত ট্রাফিক সদস্যকে ডিএমপির লাখ টাকা অনুদান

ছিনতাইকারীকে আটকাতে গিয়ে গুরুতর আহত হন ট্রাফিক পুলিশ সদস্য নাজমুল হুদা। তার চিকিৎসার জন্য নগদ এক লাখ টাকা অনুদান দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) চিকিৎসাধীন নাজমুল হুদার হাতে অনুদানের অর্থ তুলে দেন ডিএমপি কমিশনার। এ সময় অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) ড. জিললুর রহমান, যুগ্ম-পুলিশ কমিশনার (ট্রাফিক–অ্যাডমিন, প্ল্যানিং […]
শান্তি আলোচনায় চাপ বাড়াতে রাশিয়ার দুই বৃহৎ তেল কোম্পানির ওপর যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা

চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধে শান্তি আলোচনায় রাশিয়ার ওপর চাপ বাড়াতে নতুন নিষেধাজ্ঞা ঘোষণা করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। রাশিয়ার বৃহত্তম দুই তেল কোম্পানি রসনেফট ও লুকঅয়েলের ওপর এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন যে ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকটি অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। ঠিক এর দুদিন পরই নতুন এই নিষেধাজ্ঞার ঘোষণা দেয় মার্কিন […]
৪৩তম বিসিএস ব্যাচের চার এএসপি চাকরিচ্যুত

বিসিএস (পুলিশ) ক্যাডারের ৪৩তম ব্যাচের চারজন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারকে (এএসপি) চাকরি থেকে অপসারণ করেছে অন্তর্বর্তীকালীন সরকার। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন উপসচিব মো. মাহবুবুর রহমান। প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) বিধিমালা ১৯৮১-এর বিধি ৬(২)(এ) অনুযায়ী সরাসরি তাদের চাকরি […]
তেহরানের সাথে কূটনৈতিক প্রচেষ্টা ব্যর্থ হলে পুনরায় শক্তি প্রয়োগের আশঙ্কা আইএইএ’র

জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষণ সংস্থার প্রধান বলেছেন, তেহরানের সাথে কূটনৈতিক প্রচেষ্টা ব্যর্থ হলে ‘পুনরায় শক্তি প্রয়োগের’ আশঙ্কা করছেন তিনি। জুনের মাঝামাঝি সময়ে ইসরাইল ইরানের বিরুদ্ধে একটি নজিরবিহীন বোমা হামলা চালায়। ফলে যুদ্ধ শুরু হলে পাল্টা ব্যবস্থা হিসেবে ইরান ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। তেহরান থেকে এএফপি এ খবর জানায়। ১২ দিনের যুদ্ধে ইসরাইল ইরানের সামরিক ও […]
লিবিয়া থেকে বিশেষ বিমানে দেশে ফিরলেন ৩০৯ জন বাংলাদেশি

লিবিয়া থেকে বিশেষ বিমানে দেশে ফিরেছেন ৩০৯ জন বাংলাদেশি নাগরিক। দেশটিতে অনিয়মিতভাবে অবস্থান করায় তাদের ফেরত পাঠানো হয়েছে। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এবং ত্রিপোলিতে বাংলাদেশ দূতাবাসের সহযোগিতায় তাদের প্রত্যাবাসনের ব্যবস্থা করা হয়। শুক্রবার (২৪ অক্টোবর) সকাল ৯টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে তাদের বহনকারী বিশেষ ফ্লাইটটি। বিমানবন্দরে উপস্থিত থেকে তাদের গ্রহণ করেন পররাষ্ট্র […]
আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে না: প্রেস সচিব

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শুক্রবার (২৪ অক্টোবর) সকালে মাগুরার নবভঙ্গা পার্কে জুলাই আন্দোলনে শহীদদের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। প্রেস সচিব বলেন, “আগামী নির্বাচনকে ঘিরে দেশে কোনো ধরনের রাজনৈতিক চাপ নেই। ফেব্রুয়ারিতে নির্বাচনের বিষয়ে […]
১২ লাখ টাকায় সালমান শাহকে হত্যা, শাশুড়ির পরিকল্পিত চক্র উদঘাটন

ঢাকাই সিনেমার চিরস্মরণীয় হার্টথ্রব সালমান শাহর রহস্যজনক মৃত্যু নতুন দৃষ্টিকোণ থেকে আলোচনায় এসেছে। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর মাত্র ২৫ বছর বয়সে এই জনপ্রিয় নায়ক অকালেই চলে যান। দীর্ঘ ২৯ বছর পর তার মৃত্যু মামলা হত্যা মামলায় রূপ নিয়েছে। সালমান শাহ হত্যা মামলার ১১ নম্বর আসামি রেজভি আহমেদ ফরহাদ ১৯৯৭ সালের ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে জানিয়েছেন, […]
দ্বিতীয় সন্তানের অপেক্ষায় রাম চরণ ও উপাসনা

দক্ষিণী সিনেমার জনপ্রিয় তারকা এবং ‘আরআরআর’ খ্যাত অভিনেতা রাম চরণ ফের বাবা হতে চলেছেন। মেয়ের জন্মের দুই বছর পরই এই সুখবর ভক্তদের আনন্দে ভাসাচ্ছে। রাম চরণের স্ত্রী উপাসনা কোনিডেলা খোদ দীপাবলির পবিত্র দিনে এই সুখবর সোশ্যাল মিডিয়ায় ভাগ করেছেন। যদিও আনুষ্ঠানিকভাবে দ্বিতীয় সন্তানের আগমনের ঘোষণা না দিলেও উপাসনার ইনস্টাগ্রামে শেয়ার করা একটি ভিডিও স্পষ্ট ইঙ্গিত […]