Skip to main content

Ridge Bangla

অষ্টগ্রামে খালের পানিতে ডুবে একই পরিবারের তিন শিশুর মর্মান্তিক মৃত্যু

কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলায় খালের পানিতে ডুবে একই পরিবারের তিন শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার দেওঘর ইউনিয়নের আলীনগর পশ্চিমপাড়া এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত তিন শিশু হলো মাসুক মিয়ার ছেলে মাহিন (৬), আবদুস সাত্তারের ছেলে নাজমুল হাসান সানিল (৫) এবং আবুল কালামের ছেলে মিশকাত (৪)। তারা সবাই চাচাতো ভাই।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যার দিকে শিশুরা খালের পাড়ে খেলাধুলা করছিল। একপর্যায়ে অসাবধানতাবশত তারা পানিতে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর স্থানীয়রা মাহিন ও মিশকাতকে উদ্ধার করে অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে নাজমুল হাসান সানিলের মরদেহ উদ্ধার করে একই হাসপাতালে নিয়ে যায়। সেখানেও চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় ইউপি চেয়ারম্যান জানান, ঘটনাটি অত্যন্ত হৃদয়বিদারক। তিনটি নিষ্পাপ প্রাণের মৃত্যুতে পুরো গ্রাম শোকে স্তব্ধ হয়ে গেছে। তিনি দুর্ঘটনার পর স্থানীয়দের উদ্দেশে সতর্ক থাকার আহ্বান জানান। নিহত শিশুদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

This post was viewed: 131

আরো পড়ুন