সব দলকে নির্বাচনে অংশগ্রহণের আহ্বান মির্জা ফখরুলের

ছোটখাটো সমস্যা দূরে রেখে আগামী জাতীয় নির্বাচনে সব রাজনৈতিক দলকে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (২৫ অক্টোবর) শিল্পকলা একাডেমিতে দৈনিক নয়া দিগন্ত-এর ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন, ২০২৬ সালের ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন হবে। সংস্কার সনদে স্বাক্ষরিত দলগুলোর ঐক্যের মাধ্যমে আমরা একটি গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত […]
ক্যান্সারে মারা গেলেন ‘৩ বস্তা টাকা জমানো’ সেই ভিক্ষুক সালেহা

সিরাজগঞ্জে ক্যান্সারে মারা গেছেন ‘৩ বস্তা টাকা জমানো’ হিসেবে পরিচিত বৃদ্ধা ভিক্ষুক সালেহা বেগম (৭০)। শুক্রবার রাতে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সালেহা বেগম সিরাজগঞ্জ পৌর এলাকার কওমী জুট মিলের পরিত্যক্ত কোয়ার্টারে বসবাস করতেন। তিনি মাছুমপুর মহল্লার মৃত আব্দুস ছালামের স্ত্রী। স্থানীয়দের কাছে তিনি ‘ছালে […]
বিজ্ঞান–প্রযুক্তিতে দক্ষতা বাড়াতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান তারেক রহমানের

বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর যুগে প্রতিযোগিতায় টিকে থাকতে শিক্ষার্থীদের দক্ষতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (২৫ অক্টোবর) কিশোরগঞ্জে স্কুল ও মাদ্রাসা শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ আহ্বান জানান। তারেক রহমান বলেন, “সারাদেশের স্কুল-মাদ্রাসার কিশোর-তরুণ শিক্ষার্থী বন্ধুরা, মনে রাখতে হবে সকল ধর্মের নির্দেশনা ও শিক্ষার গুরুত্ব সর্বাধিক। আমাদের […]
রেমিট্যান্স যোদ্ধাদের পাসপোর্ট ফি কমাতে পদক্ষেপ নিচ্ছে সরকার

প্রবাসী শ্রমিকদের সুবিধার্থে পাসপোর্ট ফি কমানোর উদ্যোগ নিয়েছে সরকার। এ বিষয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। শনিবার (২৫ অক্টোবর) দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ ও ই-গেট পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আমরা প্রবাসী শ্রমিকদের রেমিট্যান্স […]
অষ্টগ্রামে খালের পানিতে ডুবে একই পরিবারের তিন শিশুর মর্মান্তিক মৃত্যু

কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলায় খালের পানিতে ডুবে একই পরিবারের তিন শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার দেওঘর ইউনিয়নের আলীনগর পশ্চিমপাড়া এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত তিন শিশু হলো মাসুক মিয়ার ছেলে মাহিন (৬), আবদুস সাত্তারের ছেলে নাজমুল হাসান সানিল (৫) এবং আবুল কালামের ছেলে মিশকাত (৪)। তারা সবাই চাচাতো ভাই। স্থানীয় সূত্রে জানা […]
বলিউডে প্রথমবার জুটি বাঁধলেন ইমরান–ইয়ামি, ‘কবুল’ গান দিয়ে মুগ্ধ দর্শক

বলিউডের জনপ্রিয় অভিনেতা ইমরান হাশমি ও ইয়ামি গৌতম এবার প্রথমবারের মতো এক সিনেমায় জুটি বেঁধে হাজির হয়েছেন। তাদের নতুন ছবি ‘হক’–এর গান ‘কবুল’ ইতোমধ্যে দর্শকের মন জয় করেছে। গানটি প্রকাশ করেছে জঙ্গলি মিউজিক, যেখানে রোমান্টিক মুহূর্ত ও আবেগের সঙ্গে সিনেমাটির চরিত্রগুলোর অনুভূতি ফুটে উঠেছে। গানের সুর করেছেন জনপ্রিয় সংগীতশিল্পী বিশাল মিশ্রা, লিখেছেন কৌশল কিশোর, এবং […]
মাদ্রাসার ইবতেদায়ি ও ৮ম শ্রেণির বৃত্তি পরীক্ষার মান বণ্টন প্রকাশ

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ২০২৫ সালের ইবতেদায়ি (পঞ্চম শ্রেণি) ও দাখিল (অষ্টম শ্রেণি) বৃত্তি পরীক্ষার বিষয় ও মানবণ্টন প্রকাশ করেছে। মাদ্রাসা শিক্ষা বোর্ডের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) প্রণীত মাদ্রাসার পঞ্চম ও অষ্টম শ্রেণির পাঠ্যপুস্তক থেকে বোর্ড অনুমোদিত প্রশ্নকাঠামো অনুসারে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ইবতেদায়ি (পঞ্চম শ্রেণি) বৃত্তি পরীক্ষায় চারটি বিষয় […]
চাকরির পরীক্ষা হলে সন্দেহজনক কাশি, তল্লাশিতে মিলল অভিনব ডিভাইস

দিনাজপুরে খাদ্য অধিদপ্তরের “উপখাদ্য পরিদর্শক” পদের চাকরির পরীক্ষায় প্রযুক্তির ব্যবহার করে অভিনব কায়দায় জালিয়াতির চেষ্টা করতে গিয়ে এক পরীক্ষার্থী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আটক হয়েছেন। শনিবার (২৫ অক্টোবর) সকাল ১০টার দিকে দিনাজপুর শহরের কসবা এলাকার কেরী মেমোরিয়াল হাইস্কুলের কেন্দ্রে এ ঘটনা ঘটে। আটক পরীক্ষার্থীর নাম কৃষ্ণকান্ত রায়, তিনি বিরল উপজেলার সিঙ্গুল পূর্ব রাজারামপুর গ্রামের বাসিন্দা। […]
মাত্র ২৩ বছরে মারা গেছেন মার্কিন অভিনেত্রী ইসাবেল টেট

মার্কিন অভিনেত্রী ইসাবেল টেট মাত্র ২৩ বছর বয়সে মারা গেছেন। ১৯ অক্টোবর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ইসাবেল ‘৯-১-১: ন্যাশভিল’ টিভি সিরিজের পাইলট পর্বে অভিনয়ের মাধ্যমে দর্শকমহলে পরিচিতি পান। মার্কিন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, অভিনেত্রী বিরল ধরনের স্নায়বিক রোগ চারকোট-মেরি-টুথে আক্রান্ত ছিলেন, যা তার মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। ম্যাকক্রে এজেন্সির কর্ণধার কিম ম্যাকক্রে জানান, “আমরা […]
সালমান শাহ হত্যায় সাবেক স্ত্রী ও ‘ডন’-কে নিয়ে মুখ খুললেন ছোট ভাই

নব্বইয়ের দশকের জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ হত্যাকাণ্ডের মামলা নিয়ে নতুন করে আলোচনায় এসেছে তার পরিবার। হত্যার এক নম্বর আসামি সালমানের সাবেক স্ত্রী সামিরা হক। এবার সামিরাকে কেন্দ্র করে বিস্ফোরক তথ্য দিয়েছেন নায়কের ছোট ভাই শাহরান চৌধুরী। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) ফেসবুক লাইভে এসে শাহরান ভিডিও বার্তায় খলনায়ক ডনকে উদ্দেশ্য করে বলেন, “আমি সালমানের ভাই। আপনার সঙ্গে […]
‘বাগোনিয়া’র অদ্ভুত প্রচারণা: শুধু ন্যাড়া দর্শকই দেখলেন প্রিমিয়ার!

নিউইয়র্কে প্রিমিয়ার ঘিরে সাড়া ফেলেছে ইয়োরগস ল্যানথিমস পরিচালিত নতুন সিনেমা ‘বাগোনিয়া’, তবে আলোচনার কেন্দ্রবিন্দু ছবির কাহিনি নয়, বরং এর অনন্য প্রচারণা। লস অ্যাঞ্জেলেসের এক প্রেক্ষাগৃহে আয়োজিত প্রমোশনাল স্ক্রিনিং-এ প্রবেশের অনুমতি ছিল কেবল তাদেরই, যাদের মাথায় কোনো চুল নেই। অর্থাৎ, দর্শক হতে হলে আগে মাথা কামাতে হতো। সামাজিক যোগাযোগমাধ্যমে খবরটি ছড়িয়ে পড়তেই তুমুল আলোচনা তৈরি হয়। […]
ঢাকাবাসীর মাথাপিছু আয় ৫ হাজার ১৬৩ ডলার

দেশে মাথাপিছু গড় আয় বর্তমানে ২ হাজার ৮২০ ডলার হলেও ঢাকাবাসীর বাৎসরিক মাথাপিছু আয় ৫ হাজার ১৬৩ ডলার বলে জানিয়েছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)। রাজধানীকেন্দ্রিক অর্থনৈতিক কাঠামোর ওপর পরিচালিত এক জরিপে এই তথ্য উঠে এসেছে। শনিবার (২৫ অক্টোবর) রাজধানীর মতিঝিলে ডিসিসিআই কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সংগঠনটির পক্ষ থেকে জরিপের ফলাফল প্রকাশ করা হয়। […]
প্রাথমিক শিক্ষার মানোন্নয়নেই সহজ হবে উচ্চশিক্ষা: পররাষ্ট্র উপদেষ্টা

পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, একটি দেশের টেকসই উন্নয়নের জন্য শিক্ষা ও স্বাস্থ্য খাতে সর্বাধিক গুরুত্ব দেওয়া প্রয়োজন। তাঁর মতে, প্রাথমিক শিক্ষার মান উন্নত করা গেলে উচ্চশিক্ষা গ্রহণ আরও সহজ ও কার্যকর হবে। এছাড়াও, প্রশাসনের সহায়তায় আগামী দিনে শিক্ষার্থীদের পাশাপাশি গ্রামীণ জনগণের স্বাস্থ্যসেবার উন্নয়নে কাজ করবেন বলে জানান তিনি। শনিবার (২৫ অক্টোবর) সকালে নরসিংদী জেলার […]
সারা দেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৮১২ জন

সারা দেশে গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযান চালিয়ে এক হাজার ৮১২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদের মধ্যে বিভিন্ন মামলা ও ওয়ারেন্টভুক্ত আসামি এক হাজার ২৮৭ জন এবং অন্যান্য অপরাধে জড়িত আরও ৫২৫ জন রয়েছে। শনিবার (২৫ অক্টোবর) সকালে পুলিশের সদরদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সদরদপ্তরের এআইজি (মিডিয়া […]
আগামীকাল ঢাকায় আসছেন পাকিস্তানের পেট্রোলিয়াম মন্ত্রী

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে নবম যৌথ অর্থনৈতিক কমিশন (জেইসি) বৈঠকে অংশ নিতে ঢাকায় আসছেন পাকিস্তানের পেট্রোলিয়াম মন্ত্রী আলী পারভেজ মালিক। আগামীকাল রোববার (২৬ অক্টোবর) তিন দিনের সফরে তিনি বাংলাদেশে আসবেন। পরদিন সোমবার (২৭ অক্টোবর) ঢাকায় অনুষ্ঠিত হবে জেইসি বৈঠক, যেখানে দুই দেশের অর্থনৈতিক সহযোগিতা, বাণিজ্য-বিনিয়োগ, কৃষি, ব্যাংকিং ও আর্থিক খাতের উন্নয়নসহ নানা বিষয়ে আলোচনা হবে। […]
চীনের সেনাবাহিনীতে বড়সড় রদবদল, দুর্নীতি দমনে জাং শেংমিন দ্বিতীয় শীর্ষ জেনারেল নিযুক্ত

সেনাবাহিনীতে দুর্নীতি দমনের উদ্যোগ হিসেবে অভিজ্ঞ সেনা কর্মকর্তা জেনারেল জাং শেংমিনকে দেশের দ্বিতীয় সর্বোচ্চ সামরিক পদে নিয়োগ দিয়েছে চীনের কমিউনিস্ট পার্টি। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) চার দিনব্যাপী কেন্দ্রীয় কমিটির বৈঠক শেষে এই নিয়োগের ঘোষণা দেওয়া হয়। জাং বর্তমানে সেন্ট্রাল মিলিটারি কমিশনের (সিএমসি) দ্বিতীয় ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন। নয়জন জেনারেলকে গুরুতর আর্থিক অপরাধের অভিযোগে দল […]
ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপির নতুন কৌশল

আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রেক্ষাপটে বিএনপি এবার প্রচারে নতুন মাত্রা যোগ করতে যাচ্ছে। দলটি মাঠের পাশাপাশি অনলাইন দুনিয়াতেও সক্রিয় হতে চাইছে। সে লক্ষ্যে গঠিত হচ্ছে নতুন অনলাইন ও তৃণমূলভিত্তিক প্ল্যাটফর্ম ‘বাংলাদেশ গ্রাসরুটস নেটওয়ার্ক’ (বিজিএন)। এই প্ল্যাটফর্মের মাধ্যমে বিএনপি তৃণমূল পর্যায়ের শক্তি সুসংগঠিত করবে এবং ডিজিটাল প্রচারকে আরও জোরদার করবে। পাশাপাশি কথিত ‘বট বাহিনী’র অপপ্রচারের মোকাবিলায় […]
প্রায় এক দশক পর ফিরছে মাস্তি ফোর

প্রায় এক দশকের বিরতির পর আবারও বড় পর্দায় ফিরছে বলিউডের জনপ্রিয় কমেডি ফ্র্যাঞ্চাইজি ‘মাস্তি’। সিরিজের চতুর্থ অংশ ‘মাস্তি ফোর’ মুক্তির ঘনিষ্ঠ প্রস্তুতিতে রয়েছে। ঘোষণার সঙ্গে সঙ্গে ভক্তদের মধ্যে উচ্ছ্বাসের স্রোত বইতে শুরু করেছে। নস্টালজিয়ার ছোঁয়ায় পুরনো চরিত্রগুলো নতুন উন্মাদনার সঙ্গে আবারও ফিরতে চলেছে। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, সিক্যুয়েলে দেখা যাবে সিরিজের তিন পরিচিত মুখ […]
তুরস্ক উপকূলে নৌকাডুবিতে ১৪ জন অভিবাসীর মৃত্যু

তুরস্কের পশ্চিমাঞ্চলীয় মুগলা প্রদেশের উপকূলে অভিবাসনপ্রত্যাশী বহনকারী একটি নৌকা ডুবে অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় শুক্রবার (২৪ অক্টোবর) এই দুর্ঘটনা ঘটে। এখনও নিখোঁজদের উদ্ধারে তল্লাশি ও উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। মুগলা গভর্নরের দপ্তরের এক বিবৃতিতে জানানো হয়, এক আফগান নাগরিক সাঁতরে তীরে উঠেন এবং স্থানীয় কর্তৃপক্ষকে দুর্ঘটনার খবর দেন। তিনি জানান, নৌকাটিতে মোট […]
কালশীতে বহুতল বাণিজ্যিক ভবনে ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর মিরপুরের কালশী এলাকায় এক বহুতল বাণিজ্যিক ভবনে শুক্রবার রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। রাত ১০টা ১২ মিনিটের দিকে ছয় তলা ভবনের ষষ্ঠ তলায় আগুনের সূত্রপাত হয়। সেখানে একটি তৈরি পোশাক কারখানা ছিল বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। টানা এক ঘণ্টার প্রচেষ্টার পর […]