Ridge Bangla

মালয়েশিয়ায় জন্মদিন উদযাপন করলেন পরীমণি

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমণি এবার জন্মদিন উদযাপন করলেন মালয়েশিয়ায়। নিজের বিশেষ মুহূর্তগুলো সামাজিক মাধ্যমে ভাগ করেছেন তিনি। জন্মদিনের আয়োজনে মিষ্টি হাসি আর উচ্ছ্বাসে ধরা দিয়েছেন পরীমণি, যেখানে তার সঙ্গে ছিলেন তার সহকর্মীরা।

পরীমণির কস্টিউম ডিজাইনার গোলাম হোসেন সামাজিক মাধ্যমে পোস্ট করা ছবিতে লিখেছেন, “আমার অর্ধেক জীবনের সবচেয়ে ভালো ও সুন্দর মুহূর্ত তুমি দিয়েছো পরী। জীবনে যোগ করার মতো, আর কখনোই না ভুলার মতো সময় উদযাপন করছি। এই মুহূর্তে এই জন্মদিনটা, কি যেন তুমি একটা।”

তিনি আরও যোগ করেছেন, “এই ১৪ বছরেও নতুন করে আবিষ্কার করা শেষ হয় না তোমাকে… আই লাভ ইউ, উই লাভ ইউ… শুভ জন্মদিন আমাদের সবার পরী।” পোস্টে ভালোবাসার ইমোজি ব্যবহার করে শুভেচ্ছা জানিয়েছেন। পরীমণি পোস্টের প্রতিক্রিয়ায় তিনটি ভালোবাসা ও চুমুর ইমোজি দিয়ে লিখেছেন, “তুমি একটা আমি!” এ নিয়ে সামাজিক মাধ্যমে তাদের বন্ধুত্বপূর্ণ মুহূর্তগুলো ভাইরাল হয়েছে।

পরীমণি এবং গোলাম হোসেনের বন্ধুত্ব নানা মুহূর্তে দর্শক ও ভক্তদের নজরে এসেছে। কখনো গাড়িতে একসঙ্গে ঘুরে বেড়ানো, কখনো কাপল ডান্সে মজা করা, আবার কখনো কাঁধে হাত রেখে খুনসুটিতে মেতে ওঠা এই মুহূর্তগুলো সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

This post was viewed: 44

আরো পড়ুন