Ridge Bangla

‘কান্তারা চ্যাপ্টার ১’ হয়ে উঠল ২০২৫ সালের সর্বোচ্চ আয়কারী ভারতীয় সিনেমা

২০২৫ সালের সর্বোচ্চ আয়কারী ভারতীয় সিনেমার খেতাব অর্জন করল ঋষভ শেট্টি পরিচালিত ব্লকবাস্টার সিনেমা ‘কান্তারা চ্যাপ্টার ১’। টানা কয়েক সপ্তাহ বক্স অফিসে ঝড় তুলেও ‘ছাওয়া’কে (ভিকি কৌশল অভিনীত) পিছনে ফেলে নতুন রেকর্ড স্থাপন করল এই সিনেমা।

সিনেমাটি ২ অক্টোবর মুক্তি পাওয়ার মাত্র তিন সপ্তাহের মধ্যেই বিশ্বব্যাপী মোট ৮০৯ কোটি টাকা আয় করেছে। এর ফলে চলতি বছরের শুরুতে ১৪ ফেব্রুয়ারি মুক্তি পাওয়া ‘ছাওয়া’, যা প্রায় ৮০৭ কোটি টাকার আয় করেছিল, এখন দ্বিতীয় স্থানে চলে গেছে।

প্রযোজনা সংস্থা হোম্বেল ফিল্মস জানিয়েছে, মুক্তির প্রথম দুই সপ্তাহেই ‘কান্তারা চ্যাপ্টার ১’ বিশ্বব্যাপী ৭১৭ কোটি টাকা আয় করেছিল। তৃতীয় সপ্তাহেও সিনেমার বক্স অফিস দাপট বজায় থাকে। শুধুমাত্র ভারতীয় বাজার থেকে এ সময় প্রায় ৩৮ কোটি টাকা যোগ হয়। এছাড়া মাত্র ছয় দিনে আন্তর্জাতিক বাজারে সিনেমাটি ৯২ কোটি টাকার ব্যবসা করেছে।

সিনেমার বাজেট ছিল ১২৫ কোটি টাকা। ‘কান্তারা চ্যাপ্টার ১’ মূলত ২০২২ সালের সুপারহিট সিনেমা ‘কান্তারা’-এর প্রিক্যুয়েল। এতে ঋষভ শেট্টির সঙ্গে অভিনয় করেছেন রুক্মিণী বসন্ত, জয়রাম ও গুলশান দেবাইয়া।

This post was viewed: 47

আরো পড়ুন