Skip to main content

Ridge Bangla

আগামীকাল ঢাকায় আসছেন পাকিস্তানের পেট্রোলিয়াম মন্ত্রী

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে নবম যৌথ অর্থনৈতিক কমিশন (জেইসি) বৈঠকে অংশ নিতে ঢাকায় আসছেন পাকিস্তানের পেট্রোলিয়াম মন্ত্রী আলী পারভেজ মালিক।

আগামীকাল রোববার (২৬ অক্টোবর) তিন দিনের সফরে তিনি বাংলাদেশে আসবেন। পরদিন সোমবার (২৭ অক্টোবর) ঢাকায় অনুষ্ঠিত হবে জেইসি বৈঠক, যেখানে দুই দেশের অর্থনৈতিক সহযোগিতা, বাণিজ্য-বিনিয়োগ, কৃষি, ব্যাংকিং ও আর্থিক খাতের উন্নয়নসহ নানা বিষয়ে আলোচনা হবে।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা যায়, এই বৈঠকে বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ। অন্যদিকে পাকিস্তানের প্রতিনিধিদলের নেতৃত্বে থাকবেন পেট্রোলিয়াম মন্ত্রী আলী পারভেজ মালিক।

প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী পাকিস্তানের অর্থনীতিবিষয়ক মন্ত্রী আহাদ খান চিমার ঢাকা সফরের কথা জানানো হলেও শেষ মুহূর্তে সিদ্ধান্ত পরিবর্তন করে এই দায়িত্ব দেওয়া হয়েছে পেট্রোলিয়াম মন্ত্রী মালিককে।

This post was viewed: 122

আরো পড়ুন