Ridge Bangla

চীনের সেনাবাহিনীতে বড়সড় রদবদল, দুর্নীতি দমনে জাং শেংমিন দ্বিতীয় শীর্ষ জেনারেল নিযুক্ত

সেনাবাহিনীতে দুর্নীতি দমনের উদ্যোগ হিসেবে অভিজ্ঞ সেনা কর্মকর্তা জেনারেল জাং শেংমিনকে দেশের দ্বিতীয় সর্বোচ্চ সামরিক পদে নিয়োগ দিয়েছে চীনের কমিউনিস্ট পার্টি। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) চার দিনব্যাপী কেন্দ্রীয় কমিটির বৈঠক শেষে এই নিয়োগের ঘোষণা দেওয়া হয়। জাং বর্তমানে সেন্ট্রাল মিলিটারি কমিশনের (সিএমসি) দ্বিতীয় ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন।

নয়জন জেনারেলকে গুরুতর আর্থিক অপরাধের অভিযোগে দল থেকে বহিষ্কার করার পর এই নিয়োগ আসে। বিশ্লেষকদের মতে, এটি শুধু দুর্নীতি দমন নয়, বরং প্রেসিডেন্ট সি চিন পিংয়ের ক্ষমতা আরও সুদৃঢ় করার রাজনৈতিক পদক্ষেপও হতে পারে।

১৯৭৮ সালে সেনাবাহিনীতে যোগ দেওয়া জাং শেংমিন মূলত রকেট ফোর্সের কর্মকর্তা ছিলেন এবং দীর্ঘদিন সিএমসির দুর্নীতি দমন শাখার উপসচিব হিসেবে কাজ করেছেন।

এই বৈঠকে নতুন পাঁচ বছর মেয়াদি উন্নয়ন পরিকল্পনাও অনুমোদিত হয়েছে, যেখানে বিজ্ঞান ও প্রযুক্তিতে আত্মনির্ভরতা, সবুজ জ্বালানিতে রূপান্তর এবং সেনাবাহিনীর আধুনিকায়নের ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে। উল্লেখযোগ্য পদক্ষেপগুলো চীনের সামরিক ও প্রযুক্তিগত খাতকে আরও শক্তিশালী করার পাশাপাশি সি চিন পিংয়ের প্রশাসনিক নিয়ন্ত্রণও আরও দৃঢ় করবে বলে মনে করছেন বিশ্লেষকেরা।

This post was viewed: 110

আরো পড়ুন