দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিরাপদ রাখতে গত ১৬ থেকে ২৩ অক্টোবর পর্যন্ত রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে সেনাবাহিনী ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে গঠিত যৌথ বাহিনী একাধিক অভিযান পরিচালনা করেছে।
এসব অভিযানে ১৫১ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। আইএসপিআরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেপ্তারদের মধ্যে অবৈধ অস্ত্রধারী, চিহ্নিত সন্ত্রাসী, চোরাকারবারি, কিশোর গ্যাং সদস্য, মাদক ব্যবসায়ী ও মাদকাসক্তরা রয়েছেন।
অভিযান চলাকালে ১৩টি আগ্নেয়াস্ত্র, ১০ রাউন্ড গুলি, ৩টি কার্তুজ, ৩৫টি ককটেল, বিভিন্ন ধরনের দেশি-বিদেশি মাদক, ধারালো অস্ত্র, নগদ অর্থসহ মোবাইলফোন উদ্ধার করা হয়েছে। অভিযানে আটক ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে আইএসপিআর।
This post was viewed: 56