Ridge Bangla

জেনেভা ক্যাম্পে অভিযান, অস্ত্র-মাদকসহ আটক ৪

রাজধানী ঢাকার মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে অভিযান চালিয়েছে সেনাবাহিনী ও র‌্যাব–২ এর সমন্বয়ে গঠিত যৌথ বাহিনী। গতকাল বৃহস্পতিবার গভীর রাত থেকে আজ শুক্রবার ভোর পর্যন্ত চলে এই অভিযান।

উক্ত অভিযানে একটি বিদেশি পিস্তল ও দেড় কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এছাড়া চারজনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিরা হলেন—আবদুল্লাহ সারমান (৩১), ইমরান হোসেন আলম (২৮), মো. সোহেল ওরফে ‘বুনিয়া সোহেল’ (২৮) এবং মো. আকাশ (২৫)।

সেনাবাহিনীর সূত্র জানিয়েছে, সম্প্রতি ‘চুয়া সেলিম’, ‘পিচ্চি রাজা’ ও ‘বুনিয়া সোহেল’ নামের তিনটি গ্যাং প্রধানের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে জেনেভা ক্যাম্পে একাধিক সংঘর্ষের পরিপ্রেক্ষিতে এই অভিযান চালানো হয়।

অভিযানে আটক ব্যক্তিদের মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে। সেনাবাহিনীর ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের এক কর্মকর্তা জানান, সন্ত্রাস দমন ও আইনশৃঙ্খলা রক্ষায় পরবর্তীতেও এই ধরনের অভিযান চলমান থাকবে।

This post was viewed: 51

আরো পড়ুন