বছরের শেষ প্রান্তে এসে সরকারি চাকরিজীবীদের জন্য আসছে টানা তিন দিনের ছুটি। ডিসেম্বরের শেষ সপ্তাহে বড়দিনের ছুটি ও সাপ্তাহিক ছুটি মিলে এই দীর্ঘ বিরতি উপভোগ করতে পারবেন সরকারি কর্মচারীরা।
সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, ২৫ ডিসেম্বর (বৃহস্পতিবার) যিশুখ্রিস্টের জন্মদিন বা বড়দিন উপলক্ষে সারাদেশে সরকারি ছুটি থাকবে। এর পরদিন শুক্রবার ও শনিবার নিয়মিত সাপ্তাহিক ছুটি থাকায় সরকারি কর্মচারী ও অফিসপাড়ায় টানা তিন দিনের অবকাশ মিলবে।
এ বছরের শুরুতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা চার দিনের ছুটি কাটিয়েছিলেন সরকারি চাকরিজীবীরা। তখন ১ অক্টোবর ছিল নির্বাহী আদেশে ছুটি, ২ অক্টোবর বিজয়া দশমী উপলক্ষে সরকারি ছুটি এবং ৩ ও ৪ অক্টোবর ছিল শুক্রবার-শনিবারের সাপ্তাহিক বন্ধ। চলতি বছর শেষ হতে এখনও দুই মাসেরও বেশি সময় বাকি থাকলেও সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী আর কোনো ছুটি নেই অক্টোবর বা নভেম্বরে। ফলে ডিসেম্বরের বড়দিনই হবে বছরের শেষ বড় ছুটি।
এছাড়া চলতি বছরের আরেকটি সরকারি ছুটি থাকবে বিজয় দিবসে, যা পড়েছে মঙ্গলবার (১৬ ডিসেম্বর)। তবে সেটি একদিনের ছুটি হওয়ায় টানা ছুটির সুবিধা পাবেন না কর্মজীবীরা। সরকারি কর্মচারীদের পাশাপাশি ব্যাংক, বেসরকারি অফিস ও স্কুল-কলেজের কর্মীরাও বড়দিনের এই তিন দিনের ছুটি উপভোগ করতে পারবেন। অনেকেই এই সুযোগে পরিবার-পরিজন নিয়ে ভ্রমণ বা বিশ্রামের পরিকল্পনা করছেন। বছরের শেষ এই ছুটি তাই অনেকের কাছেই হয়ে উঠছে বিশেষ আনন্দের উপলক্ষ।