Ridge Bangla

গোপন বিয়ে গুঞ্জন নিয়ে এবার মুখ খুললেন ইয়ামিন হক ববি

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা ইয়ামিন হক ববিকে নিয়ে সম্প্রতি গুঞ্জন উঠেছিল যে তিনি মির্জা আবুল বাশার মামুন নামে এক ব্যবসায়ীকে গোপনে বিয়ে করেছেন। বিষয়টি ছড়িয়ে পড়লে ববি স্পষ্ট করে জানিয়েছেন, সবই মিথ্যা খবর।

ববি বলেন, “ওসব খবর পুরোপুরি মিথ্যা। আমি যদি এসব নিয়ে কথা বলি, তাহলে তারা আরও প্রচার পাবে। ওই ব্যক্তির সঙ্গে কেবল রেস্টুরেন্ট ব্যবসা নিয়ে আলোচনা হয়েছে, এর বাইরে কিছু নয়। কেউ যদি আমার নাম ব্যবহার করে অপপ্রচার করে, আমি আইনগত ব্যবস্থা নেব।”

এর আগে নায়িকা ‘নোলক’ সিনেমার প্রি-প্রোডাকশনের সময় প্রযোজক ও পরিচালক সাকিব সনেটের সঙ্গে সম্পর্ক শুরু করেন। ২০১৯ সালে সিনেমাটি মুক্তি পাওয়ার সময় তাদের সম্পর্ক প্রকাশ্যে আসে এবং এক সময় ‘ওপেন সিক্রেট’ হিসেবে ধরা পড়ে। ২০২৩ সালে বিয়ে করার পরিকল্পনা থাকলেও পরে দুজনই ধীরে ধীরে নীরব হয়ে যান। সম্পর্ক ভাঙার গুঞ্জন নিয়ে ববি বলেন, “এটা তো অনেক আগের কথা। নোলক সিনেমার সময়কার ঘটনা। তখন আমি কিছু বলেছি কিনা, মনে নেই।”

বর্তমানে কারও সঙ্গে সম্পর্কে আছেন কি না এমন প্রশ্নের উত্তরে ববি বলেন, “না, এখন আমি কারো সঙ্গেই সম্পর্কে নেই। কাজ নিয়েই ব্যস্ত আছি। একটা সময় কিছু ছিল, কিন্তু এখন আর নেই। তবে বন্ধুত্ব এখনো আছে।”

সম্প্রতি অস্ট্রেলিয়া সফর শেষে দেশে ফিরেছেন ববি। বর্তমানে তিনি ব্যস্ত নতুন সিনেমা ‘তছনছ’-এর শুটিং নিয়ে, যা পরিচালনা করছেন বদিউল আলম খোকন। সিনেমার সহশিল্পী হিসেবে আছেন প্রযোজক মুন্না খান, খল মিশা সওদাগর, দীপা খন্দকার ও জয়রাজ প্রমুখ।

This post was viewed: 63

আরো পড়ুন