Skip to main content

Ridge Bangla

জীবনের বেদনা থেকেই অনুপ্রেরণা: অ্যাঞ্জেলিনা জোলির নতুন ছবি ‘কাউচার’

হলিউডের বিখ্যাত অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলির জীবন কেবল আলো-ঝলমলে পর্দার নয়, সাহস ও সংগ্রামেরও প্রতীক। তাঁর নতুন সিনেমা ‘কাউচার’ যেন সেই বেদনাময় বাস্তব জীবনেরই প্রতিফলন। ফরাসি নির্মাতা অ্যালিস উইনোকুরের পরিচালনায় নির্মিত এ ছবিতে জোলি নিজের জীবনের সবচেয়ে কষ্টের অধ্যায়গুলোকে অভিনয়ের মাধ্যমে আবারও ছুঁয়ে দেখেছেন।

জোলির জীবনে ক্যান্সারের ভয়াবহ বাস্তবতা শুরু হয় তাঁর মা মার্চেলিন বার্ট্রান্ডের মৃত্যু দিয়ে। মায়ের মতোই জেনেটিক পরীক্ষায় ক্যান্সারের উচ্চ ঝুঁকি ধরা পড়লে ২০১৩ সালে জোলি সাহসী সিদ্ধান্ত নেন প্রিভেন্টিভ ডাবল মাস্টেক্টমি। এরপর ২০১৫ সালে ডিম্বাশয় অপসারণ করেন তিনি। তাঁর এই পদক্ষেপ বিশ্বজুড়ে ‘অ্যাঞ্জেলিনা জোলি ইফেক্ট’ নামে পরিচিতি পায়, যা নারী স্বাস্থ্য সচেতনতার এক নতুন দিগন্ত উন্মোচন করে।

‘কাউচার’-এ জোলির চরিত্র যখন ক্যান্সারে আক্রান্ত হওয়ার খবর পায়, সেই মুহূর্তের আবেগ যেন বাস্তব জীবনের প্রতিধ্বনি। জোলি নিজেই বলেছেন, “এই সিনেমা আমার কাছে শুধু একটি চরিত্র নয়, বরং এক ধরনের থেরাপি।”

সম্প্রতি ইতালির রোম চলচ্চিত্র উৎসবে ছবিটির প্রিমিয়ারে কালো ওপেন-ব্যাক গাউনে জোলির উপস্থিতি মুগ্ধ করে সবাইকে। তাঁর নতুন ট্যাটু নিয়েও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা চলছে। কেউ দেখছেন এটি তাঁর নতুন জীবনের প্রতীক, কেউ বা মুক্ত আত্মার প্রকাশ।

This post was viewed: 61

আরো পড়ুন