Skip to main content

Ridge Bangla

‘আমি দুর্বল হয়েছিলাম, কিন্তু কখনো ভেঙে পড়িনি’: সামান্থা রুথ প্রভু

দক্ষিণ ভারতের প্রখ্যাত অভিনেত্রী সামান্থা রুথ প্রভু এবার খোলাখুলিভাবে জানালেন নিজের জীবনসংগ্রামের গল্প। সাফল্যের ঝলমলে আলোর মাঝেও তার জীবন যে আত্মঅনুসন্ধান, সংগ্রাম এবং বাস্তবতার সঙ্গে লড়াইয়ের গল্পে ভরা, তা উঠে এসেছে এনডিটিভি ওয়ার্ল্ড সামিট ২০২৫-এর মঞ্চে।

সামান্থা বলেন, তার জীবনের প্রতিটি উত্থান-পতন এসেছে ‘বাস্তব থাকার’ সিদ্ধান্তের মধ্য দিয়ে। তিনি জানান, “আমি সব সময় চেষ্টা করেছি নিজের প্রতি সৎ থাকতে। আমার মায়োসাইটিস রোগের খবর আমি নিজেই জানিয়েছিলাম, কারণ আমি চাইতাম মানুষ সত্যিটা জানুক।”

তিনি স্পষ্ট করেন, বাস্তব থাকা সব সময় সহজ নয়। চার বছরের দাম্পত্য জীবনের আকস্মিক বিচ্ছেদ স্বামী নাগা চৈতন্যের সঙ্গে পুরো দেশজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। এই প্রসঙ্গে সামান্থা বলেন, “আমার জীবনের যাঁরা অনুসারী, তারা জানেন আমার বিচ্ছেদ, আমার অসুস্থতা সবই প্রকাশ্যে এসেছে। সেই খোলাখুলি আলোচনাই এনেছে প্রচুর ট্রোলিং, সমালোচনা। আমি হয়তো দুর্বল হয়েছিলাম, কিন্তু কখনো ভেঙে পড়িনি।”

সামান্থা আরও যোগ করেন, “আমি নিখুঁত নই। আমি ভুল করি, হোঁচট খাই, কিন্তু আমি চেষ্টা করছি আরও ভালো মানুষ হতে।” এখন তিনি শুধুমাত্র অভিনয় নয়, নিজের জীবন অভিজ্ঞতাও ভাগ করে দিতে চান অনুপ্রেরণার উৎস হিসেবে। সামান্থা বলেন, “যদি আমার গল্প শুনে কেউ সাহস পায়, তবে সেটাই আমার সাফল্য।”

This post was viewed: 71

আরো পড়ুন