Skip to main content

Ridge Bangla

বিচ্ছেদের গুঞ্জনে টালিউড জুটি দেব ও রুক্মিণী

টালিউডের সবচেয়ে জনপ্রিয় ও আলোচিত জুটি দেব ও রুক্মিণী। এক দশকেরও বেশি সময় ধরে তাদের সম্পর্ক নিয়ে ভক্তদের আগ্রহের শেষ নেই। তবে সাম্প্রতিক সময়ে এই জুটিকে একসঙ্গে দেখা না যাওয়ায় টালিপাড়ায় জোর গুঞ্জন উঠেছে, দেব ও রুক্মিণীর সম্পর্কে নাকি ফাটল ধরেছে।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, গত কয়েক মাস ধরেই তাদের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে। দেবের সঙ্গে অন্য এক নায়িকার ঘনিষ্ঠতা এবং কাজের ব্যস্ততা নিয়ে নাকি একাধিকবার মনোমালিন্য হয় রুক্মিণীর। এমনকি গত বছর রুক্মিণী ইনস্টাগ্রামে দেবকে আনফলো করেছিলেন বলেও দাবি করেছে টালিপাড়ার ঘনিষ্ঠ মহল। যদিও পরে দেবের জন্মদিনে দুজনকে একসঙ্গেই দেখা যায়।

তবে এবার দেবের ক্যারিয়ারের ২০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে রুক্মিণীর অনুপস্থিতি নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। দেব প্রযোজিত ও অভিনীত বহুল আলোচিত ছবি ‘রঘু ডাকাত’-এর স্ক্রিনিংয়েও দেখা যায়নি তাকে। এরপর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় বিচ্ছেদের জল্পনা।

সম্প্রতি কালীপূজার উদ্বোধনে যোগ দিতে মুম্বাই থেকে কলকাতায় ফিরেছেন রুক্মিণী। সাংবাদিকরা যখন জানতে চান কেন ‘রঘু ডাকাত’-এর প্রদর্শনীতে তাকে দেখা যায়নি, তিনি বলেন, “আমি এখন কাজের কারণে মুম্বাইয়ে থাকি। কালীপূজার জন্য এক দিনের জন্য এসেছি, কালই আবার দিল্লি যাচ্ছি ভাইঝির জন্মদিনে।” দেবের পাশে না থাকার প্রশ্নে তিনি রহস্যময় হাসি দিয়ে বলেন, “একটাই কথা বলব, আমাকে খুঁজতে থাকো।” অন্যদিকে দেব আগেই মন্তব্য করেছিলেন, “আমি গত ১২ বছর ধরে সম্পর্কে আছি। যারা গুঞ্জন ছড়াচ্ছে, তারা তো রাতে আমার সঙ্গে থাকে না। তাহলে জানল কীভাবে আমাদের মধ্যে কী চলছে?”

This post was viewed: 71

আরো পড়ুন