Skip to main content

Ridge Bangla

শিক্ষাবিদ ও কথাসাহিত্যিক সৈয়দ মনজুরুল ইসলাম মারা গেছেন

দেশের বিশিষ্ট শিক্ষাবিদ, কথাসাহিত্যিক ও প্রাবন্ধিক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ইমেরিটাস অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম মারা গেছেন। শুক্রবার (১০ অক্টোবর) বিকেল ৫টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

অন্যপ্রকাশ প্রকাশনা সংস্থার প্রধান নির্বাহী মাজহারুল ইসলাম জানান, অধ্যাপক মনজুরুল ইসলাম দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন এবং রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

সৈয়দ মনজুরুল ইসলাম দেশের উচ্চশিক্ষা ও সাহিত্য অঙ্গনে এক উজ্জ্বল নাম। দীর্ঘ কর্মজীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে শিক্ষকতা করেছেন নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে। সাহিত্যচর্চায় তিনি ছিলেন এক অনন্য ব্যক্তিত্ব—গল্প, প্রবন্ধ ও অনুবাদের মাধ্যমে বাংলা সাহিত্যে এনেছেন নতুন ধারা ও ভাবনা।

জীবদ্দশায় তিনি একুশে পদক ও বাংলা একাডেমি পুরস্কারসহ বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক সম্মাননা লাভ করেন। শিক্ষার্থীদের কাছে তিনি ছিলেন প্রেরণার উৎস, আর সাহিত্যপ্রেমীদের কাছে ছিলেন এক চিন্তাশীল লেখক ও গভীর দার্শনিক মননশীল মানুষ।

This post was viewed: 64

আরো পড়ুন