Skip to main content

Ridge Bangla

কারিগরির ভোকেশনাল বৃত্তি পরীক্ষার ফরম পূরণ শুরু ২৩ অক্টোবর

কারিগরি শিক্ষা বোর্ডের জেএস ও জেডি ভোকেশনাল বৃত্তি পরীক্ষার ফরম পূরণ শুরু হবে ২৩ অক্টোবর থেকে। অনলাইন মাধ্যমে আবেদন করা যাবে ২৮ অক্টোবর পর্যন্ত। শিক্ষার্থীরা সোনালী সেবার মাধ্যমে নির্ধারিত ফি জমা দিতে পারবে ২৯ থেকে ৩০ অক্টোবর পর্যন্ত। ফি জমা দেওয়ার ক্ষেত্রে পেমেন্ট স্লিপ প্রিন্ট করার তারিখ এবং ব্যাংকে ফি জমা দেওয়ার তারিখ একই হতে […]

গণতন্ত্রে ফেরার একমাত্র পথ অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন: মির্জা ফখরুল ইসলাম

গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যাওয়ার একমাত্র পথ হলো সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন—এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, “গণতন্ত্র প্রতিষ্ঠার বিকল্প কোনো পথ নেই। কয়েকজন মিলে আইন প্রণয়ন করে গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয়।” শুক্রবার (১০ অক্টোবর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। স্বৈরাচারবিরোধী আন্দোলনে শহীদ […]

নির্বাচন নিয়ে সব বাধা ও সংশয় কেটে গেছে: প্রেস সচিব শফিকুল আলম

আসন্ন ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনকে ঘিরে সব বাধা ও সংশয় কেটে গেছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, “এবার দেশবাসী একটি সত্যিকারের নির্বাচন দেখতে পাবে, যা ইতিহাসে অন্যতম সেরা নির্বাচনের উদাহরণ হয়ে থাকবে।” শুক্রবার (১০ অক্টোবর) বিকেলে ময়মনসিংহ প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। শফিকুল আলম বলেন, “অনেক বছর […]

বিশ্ববাজারে তেলের দামে স্বস্তি

এক সপ্তাহের মধ্যে সর্বোচ্চ দামে পৌঁছানোর পর অবশেষে বিশ্ববাজারে কিছুটা কমেছে জ্বালানি তেলের দাম। গাজায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় ভূরাজনৈতিক উত্তেজনা হ্রাস পেয়ে ব্যবসায়িক ঝুঁকি কমেছে, এর সরাসরি প্রভাব পড়েছে আন্তর্জাতিক তেলের বাজারে। শুক্রবার (১০ অক্টোবর) বার্তাসংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানায়, এদিন দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ২৪ সেন্ট বা ০.৪ শতাংশ কমে […]

আগামী চার দিন অব্যাহত থাকতে পারে বৃষ্টি: আবহাওয়া অফিস

মৌসুমি বায়ু বিদায়ের পরও সারা দেশে বৃষ্টি অব্যাহত রয়েছে। শনিবার (১১ অক্টোবর) ভোর থেকে ঢাকার আকাশ মেঘলা, হালকা বৃষ্টি হতে পারে। আবহাওয়া অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে দেশের ছয় বিভাগে বজ্রবৃষ্টির সম্ভাবনা জানিয়েছে সংস্থাটি। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু এলাকায় এবং ঢাকা ও ময়মনসিংহ বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা […]

দক্ষিণ কোরিয়াকে গোলবন্যায় ভাসিয়ে ছেলেখেলা করল ব্রাজিল

এমন সুন্দর ফুটবল বহুদিন খেলেনি ব্রাজিল, এবং দর্শকরাও বহুদিন পর সেলেসাওদের কাছ থেকে এমন দৃষ্টিনন্দন খেলা উপভোগ করলেন। বিশ্বকাপ বাছাই শেষে প্রীতি ম্যাচে মাঠে নেমেও ফর্মের ধারাবাহিকতা ধরে রেখেছে ব্রাজিল। ২০২৬ বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে এশিয়ার দল দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হয়েছিল কার্লো আনচেলত্তির শিষ্যরা। ম্যাচে কোরিয়ানদের স্রেফ উড়িয়ে দিয়েছে ব্রাজিলিয়ানরা। দাপুটে ফুটবল খেলে গোল উৎসব […]

বাংলাদেশ-হংকং ম্যাচে আমাদের গোলকিপার কিছুটা নার্ভাস ফিল করেছে: আমিনুল হক

এশিয়ান কাপ বাছাইয়ে হংকং চায়নার কাছে লড়াই করে ৭ গোলের ম্যাচে হংকং চায়নার কাছে ৪-৩ গোলে শেষ মুহূর্তে হেরেছে বাংলাদেশ। ম্যাচ হেরে হামজাদের পাশাপাশি সমর্থকরা হতাশ হয়েছেন। ম্যাচ দেখে দেশসেরা সাবেক গোলকিপার আমিনুল হক আজ উত্তরায় একটি ক্যাফে উদ্বোধন করতে এসে নিজের মতামত তুলে ধরেছেন। ম্যাচে ৩-১ গোলে পিছিয়ে ছিল স্বাগতিকরা। তবে দুর্দান্ত কামব্যাকে ম্যাচে […]

রাজধানীতে সবজির দাম বৃদ্ধি

রাজধানীর বাজারে গত চার মাস ধরে সবজির দাম স্থায়ীভাবে বেশি থাকার কারণে সাধারণ ক্রেতারা চরম ভোগান্তিতে পড়েছেন। বাজার পর্যবেক্ষণে দেখা গেছে, বিক্রেতারা নানা কারণ দেখিয়ে—যেমন ফসলের মৌসুম না হওয়া বা বৃষ্টিতে ফসল নষ্ট হওয়া—দামের কোনো ছাড় দিচ্ছেন না। পেঁপে ছাড়া প্রায় সব ধরনের সবজির দাম বর্তমানে ৮০ থেকে ১০০ টাকা দরে বিক্রি হচ্ছে। শুক্রবার (১০ […]

শিক্ষাবিদ ও কথাসাহিত্যিক সৈয়দ মনজুরুল ইসলাম মারা গেছেন

দেশের বিশিষ্ট শিক্ষাবিদ, কথাসাহিত্যিক ও প্রাবন্ধিক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ইমেরিটাস অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম মারা গেছেন। শুক্রবার (১০ অক্টোবর) বিকেল ৫টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। অন্যপ্রকাশ প্রকাশনা সংস্থার প্রধান নির্বাহী মাজহারুল ইসলাম জানান, অধ্যাপক মনজুরুল ইসলাম দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন […]

ক্লার্কের ২৮ বছর আগের বিশ্বরেকর্ড ভেঙে দিলেন স্মৃতি মান্ধানা

চলমান উইমেনস বিশ্বকাপে ব্যাট হাতে বড় রান করতে পারেননি তিনি। তবুও বিশ্বরেকর্ড করেছেন ভারতের বাঁহাতি ওপেনার স্মৃতি মান্ধানা। রেকর্ড বইয়ে নাম তুলেছেন ২৮ বছরের পুরনো নজির ভেঙে। স্মৃতি ভেঙেছেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি বেলিন্ডা ক্লার্কের ২৮ বছরের পুরনো রেকর্ড। বৃহস্পতিবার উইমেনস বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচে একটি করে বাউন্ডারি ও ছক্কায় ২৩ রান নিয়ে সাজঘরে ফেরেন তিনি। […]

গাজায় যুদ্ধবিরতির লক্ষ্যে হামাস-ইসরায়েল সংলাপকে স্বাগত জানাল বাংলাদেশ

গাজায় যুদ্ধবিরতি ও স্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে হামাস ও ইসরায়েলের মধ্যে চলমান সংলাপকে আন্তরিকভাবে স্বাগত জানিয়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার (৯ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়, বাংলাদেশ দৃঢ়ভাবে বিশ্বাস করে—যেকোনো সংঘাতের স্থায়ী সমাধান কেবলমাত্র কূটনীতি ও সংলাপের মাধ্যমেই সম্ভব। বিবৃতিতে আরও বলা হয়, এই মর্মান্তিক মানবিক সংকটের অবসান ঘটাতে যেসব দেশ ও সংস্থা […]

গাজায় যুদ্ধবিরতির মধ্যেই নতুন করে ইসরায়েলি হামলা

ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি ঘোষণার পরও আবারও হামলা চালিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। শুক্রবার (১০ অক্টোবর) ফিলিস্তিনি সূত্রের বরাতে দ্য টাইমস অব ইসরায়েল এ তথ্য জানিয়েছে। তবে এ নিয়ে এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি আইডিএফ। গাজার স্থানীয় গণমাধ্যম জানায়, উত্তর গাজার জাবালিয়ায় বাস্তুচ্যুত মানুষের জন্য আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত একটি স্কুলে বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এতে অন্তত […]

ফটিকছড়িতে ছেলে হত্যা: মাকে প্রধান আসামি করে মামলার পর্দা উন্মোচন

চট্টগ্রামের ফটিকছড়ির ভূজপুর থানার নারায়ণহাট ইউনিয়নে আলোচিত কামরুল হাসান কাউসার (২১) হত্যার ঘটনা চাঞ্চল্যকর মোড় নিয়েছে। নিহত কামরুলের মা হামিদা বেগমকে এ মামলার প্রধান আসামি করে গ্রেফতার দেখিয়েছে পুলিশ। নিহতের নানী ফরিদা বেগম নিজ মেয়ের বিরুদ্ধে মামলাটি দায়ের করেছেন। মঙ্গলবার (৭ অক্টোবর) হামিদা বেগমকে আদালতে সোপর্দ করা হয় বলে ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুল […]

প্রলোভনে পড়ে ওয়েবসাইট বা অ্যাপসে নাম ঠিকানা না দেওয়ার পরামর্শ বাংলাদেশ ব্যাংকের

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ও বাংলাদেশ ব্যাংকের নাম বা লোগো ব্যবহার করে বিভিন্ন ওয়েবসাইট বা অ্যাপ তৈরি করে ঋণ দেওয়ার নানা প্রলোভন দেখানো হচ্ছে। কাউকে ফাঁদে না পড়ার জন্য সতর্ক করেছে বাংলাদেশ ব্যাংক। বিজ্ঞপ্তির মাধ্যমে এক সতর্কবার্তায় বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, এর সঙ্গে বাংলাদেশ ব্যাংক বা আইএমএফের কোনো সংশ্লিষ্টতা নেই। জনসাধারণকে সতর্ক করে কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, […]

শাহবাগে পৃথক স্থান থেকে তিনজনের মরদেহ উদ্ধার

রাজধানীর শাহবাগ থানাধীন বিভিন্ন স্থান থেকে এক নারীসহ তিন অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে, নিহতরা ভবঘুরে প্রকৃতির ছিলেন। বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাত সাড়ে ৯টা থেকে রাত ১২টার মধ্যে কেন্দ্রীয় শহীদ মিনার, জাতীয় ঈদগাহ ময়দান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশের ফুটপাত থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়। পরে পুলিশ সেগুলো ময়নাতদন্তের জন্য […]

এক যুগ পর আবারও বিশ্বকাপের মঞ্চে আলজেরিয়া

বিশ্ব ফুটবলে দীর্ঘদিন নীরব ছিল আলজেরিয়া। অবশেষে সরব হলো তারা। দীর্ঘ ১২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে আবারও ফিফা ফুটবল বিশ্বকাপের চূড়ান্ত পর্বে জায়গা করে নিয়েছে আলজেরিয়া। ২০১৪ সালের পর এটাই তাদের প্রত্যাবর্তন। সোমালিয়ার বিপক্ষে জিতলেই নিশ্চিত হতো আফ্রিকান অঞ্চল থেকে বিশ্বকাপে ওঠা—এমন সমীকরণে রিয়াদ মাহরেজের দল ৩-০ গোলে জয় তুলে নেয়। তাতেই প্রায় এক যুগ […]

রুশ ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় কিয়েভে বিদ্যুৎ বিভ্রাট

রাশিয়ার রাতব্যাপী ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের রাজধানী কিয়েভে বিদ্যুৎ বিভ্রাট ও পানি সরবরাহ ব্যাহত হয়েছে। বিদ্যুৎ না থাকায় শহরের পূর্বাঞ্চল অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) এই হামলায় অন্তত নয়জন আহত হওয়ার খবর নিশ্চিত করেছেন মেয়র ভিটালি ক্লিচকো। তিনি বলেন, হামলার ফলে একাধিক জ্বালানি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে, যার কারণে হাজারো মানুষ বিদ্যুৎ ও পানি […]

শহিদুল আলমকে মুক্ত করতে তুরস্কের সহযোগিতা নেওয়া হচ্ছে

ইসরায়েলের কারাগারে আটক বাংলাদেশি আলোকচিত্র শিল্পী ও লেখক শহিদুল আলমকে মুক্ত করাতে তুরস্কের সহযোগিতা নেওয়ার চেষ্টা চলছে। এই তথ্য শুক্রবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে জানানো হয়েছে। পোস্টে বলা হয়েছে, তুর্কি কর্তৃপক্ষ আশা করছেন আজই বিশেষ বিমানযোগে শহিদুল আলমকে আঙ্কারায় নেওয়া সম্ভব হতে পারে, যদিও শতভাগ নিশ্চয়তা দেওয়া যায়নি। আঙ্কারায় […]

ফিলিপাইনে ৭.৬ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে শক্তিশালী ৭.৬ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। এর পরপরই উপকূলীয় এলাকায় জারি করা হয়েছে সুনামি সতর্কতা। জনগণকে দ্রুত উঁচু স্থানে আশ্রয় নিতে আহ্বান জানানো হয়েছে দেশটির ভূতাত্ত্বিক সংস্থার পক্ষ থেকে। শুক্রবার স্থানীয় সময় রাতের দিকে মিন্ডানাও অঞ্চলের দাভাও ওরিয়েন্টাল প্রদেশের মানায় শহরের উপকূলের সমুদ্র এলাকায় ভূমিকম্পটি অনুভূত হয়। ফিলিপাইন ইনস্টিটিউট অব ভলকানোলজি অ্যান্ড সিসমোলজি […]

বাংলাদেশ সিরিজের জন্য শক্তিশালী দল ঘোষণা ওয়েস্ট ইন্ডিজের

তিন ম্যাচের ওয়ানডে ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে চলতি মাসেই বাংলাদেশে আসবে ওয়েস্ট ইন্ডিজ। আসন্ন বাংলাদেশ সফরের জন্য ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা করেছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লিউআই)। দুই সংস্করণেই দলকে নেতৃত্ব দেবেন উইকেটকিপার-ব্যাটসম্যান শাই হোপ। ওয়ানডে দলে প্রথমবারের মতো সুযোগ পেয়েছেন তরুণ ব্যাটসম্যান আকিম অগাস্ট। কবজির চোটের কারণে ওয়ানডে দলে নেই নিয়মিত […]