Skip to main content

Ridge Bangla

উপদেষ্টা পরিষদে ১১ অধ্যাদেশ ও ৩ প্রস্তাবের অনুমোদন

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের সভায় ১১টি অধ্যাদেশ ও ৩টি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এ সভা হয়।

সভায় জাতীয় উপাত্ত ব্যবস্থাপনা অধ্যাদেশ-২০২৫, ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ-২০২৫, আমানত সুরক্ষা অধ্যাদেশ-২০২৫, ময়মনসিংহ, বরিশাল ও রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের অধ্যাদেশ অনুমোদন করা হয়। এ ছাড়া কাস্টমস আইন-২০২৩ (সংশোধন), মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন-২০১২ (দ্বিতীয় সংশোধন), আয়কর আইন-২০২৩ (সংশোধন), সাইবার সুরক্ষা আইন (সংশোধন) এবং দেওয়ানি আদালত (সংশোধন) অধ্যাদেশের খসড়াও অনুমোদিত হয়।

প্রস্তাবের মধ্যে অন্যতম হলো—অর্থ মন্ত্রণালয়ের উদ্যোগে শরিয়াহভিত্তিক পাঁচটি ইসলামি ব্যাংককে একীভূত করে একটি নতুন ব্যাংক প্রতিষ্ঠা। এছাড়া, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর অধীনে থাকা ছয়টি ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি থেকে মেরিন ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা উত্তীর্ণদের ‘ক্যাডেট সিডিসি’ প্রদানের অনুমোদন দেওয়া হয়েছে।

তৃতীয় প্রস্তাবে প্রতি বছর নভেম্বরের মাঝামাঝি সময়কে ‘জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ’ হিসেবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় অনুমোদিত এসব অধ্যাদেশ ও প্রস্তাব দেশের উপাত্ত সুরক্ষা, অর্থনৈতিক কাঠামো ও উন্নয়ন কার্যক্রমে নতুন মাত্রা যোগ করবে বলে আশা প্রকাশ করা হয়।

This post was viewed: 76

আরো পড়ুন