Ridge Bangla

বরগুনায় দম্পতির গলাকাটা ও ঝুলন্ত লাশ উদ্ধার

বরগুনার সদর উপজেলার আয়লা পাতাকাটা ইউনিয়নের দক্ষিণ ইটবাড়িয়া গ্রামের মোল্লাবাড়ির একটি বসতঘর থেকে এক নারীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। এসময় একই বাড়ির পাশের ঘর থেকে ওই নারীর স্বামীর ঝুলন্ত লাশও উদ্ধার করা হয়েছে।

আজ রোববার (৭ সেপ্টেম্বর) সকালে পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে। নিহতরা হলেন গৃহবধু আকলিমা (২৭) এবং তাঁর স্বামী স্বপন মোল্লা (৩২)। এই দম্পতির দুটি কন্যা সন্তান রয়েছে। একজনের বয়স পাঁচ বছর, অন্যজনের বয়স এক বছর। তবে তাঁদের দুই শিশুকেই অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইয়াকুব হোসাইন জানিয়েছেন, নিহত আকলিমাকে গলা কেটে হত্যা করা হয়েছে। অন্য একটি ঘর থেকে স্বামীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য ইতিমধ্যেই মরদেহ দুটি বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এসময় ইয়াকুব হোসাইন আরও জানিয়েছেন, ঘটনাস্থলে সিআইডি ও পিবিআইয়ের দল অনুসন্ধান করে তথ্য সংগ্রহ করছে। ময়নাতদন্ত ও পুলিশি অনুসন্ধান শেষে ঘটনার ব্যাপারে বিস্তারিত তথ্য জানা যাবে।

This post was viewed: 33

আরো পড়ুন