Skip to main content

Ridge Bangla

বাংলাদেশে আসছেন চীনের হুনান প্রদেশের গভর্নর

বাংলাদেশ সফরে আসছেন চীনের হুনান প্রদেশের গভর্নর। আগামী সপ্তাহে তাঁর ঢাকা আগমন নিশ্চিত করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। রোববার (১৩ এপ্রিল) গণমাধ্যমে তিনি এই তথ্য জানান।

রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, “এই সফরের দুটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য রয়েছে—একটি শিক্ষা সংক্রান্ত এবং অন্যটি স্বাস্থ্য খাত সংশ্লিষ্ট।” তিনি আরও জানান, বাংলাদেশিদের উন্নত চিকিৎসাসেবার জন্য হুনান প্রদেশে ইতোমধ্যেই চারটি হাসপাতাল স্থাপন করা হয়েছে, যেখানে বাংলাদেশের একটি চিকিৎসক দল বর্তমানে দায়িত্ব পালন করছে।

সফরকালে হাসপাতাল সম্প্রসারণসহ স্বাস্থ্যখাতে দ্বিপাক্ষিক সহযোগিতা এবং শিক্ষা বিনিময় কার্যক্রম নিয়ে আলোচনা হবে বলে জানান চীনা রাষ্ট্রদূত। চীন ও বাংলাদেশের মধ্যে সম্পর্ক জোরদারে এ সফর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন ইয়াও ওয়েন।

This post was viewed: 71

আরো পড়ুন