Skip to main content

Ridge Bangla

ইরানে আট পাকিস্তানি নাগরিককে গুলি করে হত্যা

ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সিস্তান-বেলুচিস্তান প্রদেশের হেরেস্তান জেলায় একটি ওয়ার্কশপে সশস্ত্র হামলায় আট পাকিস্তানি নাগরিক নিহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার (১২ এপ্রিল) রাতের দিকে এই হামলার ঘটনা ঘটে। ইরানি গণমাধ্যমের বরাতে খবরটি নিশ্চিত করেছে পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ। নিহতরা সবাই পাকিস্তানের বাহাওয়ালপুর জেলার বাসিন্দা ছিলেন। তারা স্থানীয় একটি গ্যারেজে গাড়ি রং, পালিশ এবং মেরামতের কাজ করতেন। একাধিক […]

নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

মংলা

রোববার (১৩ এপ্রিল) সকালে মোংলার ঘষিয়াখালি চ্যানেলের নদীপাড় থেকে অজ্ঞাত এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। স্থানীয়রা প্রথমে নদীর পাড়ে ভাসমান অবস্থায় মরদেহটি দেখতে পেয়ে থানায় খবর দেয়। পরে মোংলা নৌ পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় মরদেহটি উদ্ধার করে। মরদেহের নাম বা পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মরদেহটি কয়েকদিন […]

মানিকগঞ্জে নারীসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

মানিকগঞ্জে এক নারীসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার (১০ এপ্রিল) রাতে সদর উপজেলার সেওতা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ১৭৫ পিস ইয়াবা। গ্রেপ্তারকৃতরা হলেন সাটুরিয়া উপজেলার আকাশী এলাকার অ্যাডভোকেট কামরুল ইসলাম ওরফে খোকনের স্ত্রী সুলতানা বেগম (৩২) এবং একই উপজেলার […]

ডিবি প্রধান রেজাউল করিম মল্লিক অপসারণ

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) প্রধান অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিককে তার পদ থেকে অপসারণ করা হয়েছে। রোববার (১৩ এপ্রিল) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়। রেজাউল করিম মল্লিক ১৭তম বিসিএস (পুলিশ) ব্যাচের কর্মকর্তা। তিনি ১৯৯৮ সালে বাংলাদেশ পুলিশে যোগ দেন এবং সিআইডি-সহ পুলিশের বিভিন্ন […]

দুর্নীতির দায়ে শেখ হাসিনা, শেখ রেহানা, টিউলিপ সিদ্দিকসহ ১৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

পূর্বাচল আবাসন প্রকল্পে দুর্নীতির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা, ভাগ্নি টিউলিপ সিদ্দিকসহ ১৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব। রোববার (১৩ এপ্রিল) দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলার চার্জশিট গ্রহণ করে আদালত এই আদেশ দেন। দুদক সূত্রে জানা গেছে, পূর্বাচলে ৬০ কাঠা […]

দেশের বাজারে সয়াবিন তেলের দাম বৃদ্ধি

দেশের বাজারে বোতলজাত ও খোলা সয়াবিন তেলের দাম লিটারে ১৪ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে। রোববার (১৩ এপ্রিল) বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বোতলজাত এক লিটার সয়াবিন তেলের দাম এখন ১৮৯ টাকা, যা আগে ছিল ১৭৫ টাকা। পাঁচ লিটার বোতলের নতুন মূল্য নির্ধারণ করা […]

আম্পায়ারের সঙ্গে বিতণ্ডায় তৌহিদ হৃদয়ের ৪ ম্যাচ নিষেধাজ্ঞা

তামিম ইকবালের অসুস্থতার পর মোহামেডান স্পোর্টিং ক্লাবের নেতৃত্বে আসেন তরুণ ব্যাটার তৌহিদ হৃদয়। তবে ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) একটি ম্যাচে আম্পায়ারের সঙ্গে অশোভন আচরণের কারণে এখন তাকে পড়তে হচ্ছে শাস্তির মুখে। ঘটনাটি ঘটে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের মধ্যকার হাইভোল্টেজ ম্যাচে। আবাহনীর ব্যাটসম্যান মোহাম্মদ মিঠুনের বিপক্ষে ইবাদত হোসেনের একটি ডেলিভারিতে এলবিডব্লু’র আবেদন নাকচ করে […]

দেশবাসীকে পহেলা বৈশাখের উষ্ণ শুভেচ্ছা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষে দেশবাসীকে উষ্ণ শুভেচ্ছা জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। রোববার (১৩ এপ্রিল) এক বাণীতে তিনি বাংলা নববর্ষের প্রথম দিন—সোমবার (১৪ এপ্রিল) জাতিকে শুভ নববর্ষের আন্তরিক শুভেচ্ছা জানান। বাণীতে ড. ইউনূস বলেন, “শুভ নববর্ষ ১৪৩২। বাংলা নববর্ষ উপলক্ষে আমি সকল দেশবাসীকে জানাই অন্তর থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। পহেলা বৈশাখ […]

ইউক্রেনের সুমিতে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ৩১ জন নিহত

ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলীয় সীমান্তবর্তী শহর সুমিতে রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৩১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৮১ জনেরও বেশি। রোববার (পাম সানডে) একটি গির্জার পথে জনসমাগমের সময় এই হামলার ঘটনা ঘটে বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে। হামলার সময় শহরের ব্যস্ত সিটি সেন্টার এলাকায় দুটি ক্ষেপণাস্ত্র আঘাত হানে। এর মধ্যে একটি মিসাইল একটি যাত্রীবোঝাই ট্রলি বাসে সরাসরি […]

নরসিংদীতে মাদরাসা শিক্ষার্থী ধর্ষণ, প্রধান আসামি গ্রেপ্তার

রবিবার ১৩ (এপ্রিল) সকালে র‍্যাব-১১ এর নরসিংদী ক্যাম্পে এক সংবাদ সম্মেলনে নরসিংদীর শিবপুরে এক মাদরাসা ছাত্রীকে ধর্ষণের ঘটনায় নারায়ণ চন্দ্র পাল (৫৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১। বৃহস্পতিবার রাতে কুমিল্লা জেলার বুড়িচং এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত নারায়ণ চন্দ্র পাল শিবপুর উপজেলার কুন্দারপাড়া গ্রামের মৃত সুভাষ চন্দ্র পালের ছেলে। ১২ বছরের […]

মাগুরায় শিশু ধর্ষণ মামলায় হিটু শেখসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল

মাগুরায় ৮ বছরের এক শিশুকে ধর্ষণের মামলায় হিটু শেখসহ চারজনের বিরুদ্ধে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেছে পুলিশ। ঘটনার ৩৫ দিন পর আজ রোববার (১৩ এপ্রিল) রাত ১০টায় মাগুরা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ অভিযোগপত্র জমা দেওয়া হয়। মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী এবং মামলার তদন্ত কর্মকর্তা মো. আলাউদ্দিন যৌথভাবে এই অভিযোগপত্র আদালতে দাখিল […]

বাংলাদেশে আসছেন চীনের হুনান প্রদেশের গভর্নর

বাংলাদেশ সফরে আসছেন চীনের হুনান প্রদেশের গভর্নর। আগামী সপ্তাহে তাঁর ঢাকা আগমন নিশ্চিত করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। রোববার (১৩ এপ্রিল) গণমাধ্যমে তিনি এই তথ্য জানান। রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, “এই সফরের দুটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য রয়েছে—একটি শিক্ষা সংক্রান্ত এবং অন্যটি স্বাস্থ্য খাত সংশ্লিষ্ট।” তিনি আরও জানান, বাংলাদেশিদের উন্নত চিকিৎসাসেবার জন্য হুনান প্রদেশে ইতোমধ্যেই […]

বাংলাদেশের পাসপোর্টে ‘এক্সসেপ্ট ইসরাইল’ পুনর্বহাল

বাংলাদেশের পাসপোর্টে দীর্ঘদিন ব্যবহৃত হয়ে আসা ‘এক্সসেপ্ট ইসরাইল’ (Except Israel) শব্দ দুটি পুনর্বহাল করা হয়েছে। রোববার (১৩ এপ্রিল) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত করা হয়। সুরক্ষা সেবা বিভাগের উপসচিব নীলিমা আফরোজ বলেন, “একটি প্রজ্ঞাপন জারি করে পুনরায় পাসপোর্টে ‘Except Israel’ বহালের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।” প্রসঙ্গত, চলতি বছরের ১৫ ফেব্রুয়ারি […]

১৩৩০ জনের বিশাল নিয়োগ পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনে

পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীন পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন (পিডিবিএফ) সম্প্রতি এক বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি দুইটি ভিন্ন গ্রেডে মোট ১৩৩০ জন লোক নিয়োগ দেবে। আবেদন গ্রহণ চলবে ১৪ এপ্রিল ২০২৫, বিকেল ৫টা পর্যন্ত। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নিয়োগের বিস্তারিত: ১. পদের নাম: উপজেলা দারিদ্র্য বিমোচন কর্মকর্তাপদসংখ্যা: ১৫৫যোগ্যতা: স্বীকৃত […]

নিষিদ্ধ ছাত্রলীগ নেতাদের সঙ্গে সাকিব, আড্ডা নাকি অন্যকিছু?

নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে যুক্তরাষ্ট্রে সাবেক সংসদ সদস্য ও ক্রিকেটার সাকিব আল হাসানকে দেখা গেছে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া বেশ কিছু ছবিতে সাকিবকে হাস্যোজ্জ্বল ভঙ্গিতে খোশগল্পে মেতে উঠতে দেখা যায় ছাত্রলীগ নেতাদের সঙ্গে। বিষয়টি নিয়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা ও সমালোচনা। দেশের ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় মুখ হিসেবে পরিচিত ছিলেন সাকিব আল হাসান। […]

৪৪–৪৭ তম বিসিএস নিয়ে পরিকল্পনা জানাল পিএসসি

সরকারি কর্ম কমিশন (পিএসসি) ৪৪ তম থেকে ৪৭ তম বিসিএস পরীক্ষার নিয়োগপ্রক্রিয়া দ্রুত শেষ করার লক্ষ্যে সময়সূচিভিত্তিক পরিকল্পনা ঘোষণা করেছে। আজ রোববার (১৩ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। পিএসসি জানিয়েছে, ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষার আবশ্যিক বিষয়সমূহ আগামী ৮ থেকে ১৯ মে’র মধ্যে অনুষ্ঠিত হবে। পদসংশ্লিষ্ট বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী জুনের […]

অভিনয় ক্যারিয়ারের ইতি টানলেন নিদ্রা দে নেহা

মাত্র পাঁচ বছরের অভিনয় ক্যারিয়ার। এর মধ্যেই শোবিজকে বিদায় জানালেন তরুণ অভিনেত্রী নিদ্রা দে নেহা। এক আবেগঘন ফেসবুক স্ট্যাটাসে অভিনয় ছাড়ার ঘোষণা দিয়ে ইন্ডাস্ট্রির অনৈতিকতা ও হতাশাজনক অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন তিনি। নেহা লিখেছেন, “আমি একজন শিল্পী, আর সে কারণেই শিল্প, সংস্কৃতি, অভিনয়ের সঙ্গে থাকতে চেয়েছি সবসময়। কিন্তু দুর্ভাগ্যবশত, এই ভালোবাসা দিনে দিনে নিঃশেষ হয়ে […]

পহেলা বৈশাখে মুক্তি পাচ্ছে ওয়েব সিরিজ ‘ননসেন্স’

শহরকেন্দ্রিক পারিবারিক গল্পে নির্মিত ওয়েব সিরিজ ‘ননসেন্স’ এবার পহেলা বৈশাখ উপলক্ষে মুক্তি পেতে যাচ্ছে। ছয় পর্বের এই সিরিজটি দেখা যাবে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ-তে। পরিচালনা করেছেন রাকেশ বসু। অভিনয়ে রয়েছেন জাকিয়া বারী মম, ইন্তেখাব দিনার, আইশা খান, নাজিবা বাশার, মিলি বাশার, শহীদুল আলম সাচ্চু, টনি মাইকেল গোমেজসহ আরও অনেকে। সিরিজের গল্পের ভাবনা দিয়েছেন টনি মাইকেল গোমেজ, […]

ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রফেশনাল মাস্টার্স প্রোগ্রামে ভর্তি বিজ্ঞপ্তি (ইনস্টিটিউট অব সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড রিসার্চ)

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট-এ ‘Professional Master’s in Social Welfare’ প্রোগ্রামে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। এই মাস্টার্স প্রোগ্রামে ক্লিনিকাল সোশ্যাল ওয়ার্ক (CSW), ভিকটিমোলজি অ্যান্ড রেস্টোরেটিভ জাস্টিস (VRJ), জেরনটোলজি অ্যান্ড জেরিয়াট্রিক ওয়েলফেয়ার (GGW), এবং ইন্ডাস্ট্রিয়াল রিলেশনস অ্যান্ড লেবার স্টাডিজ (IRLS) বিষয়ে বিশেষায়িত শিক্ষা প্রদান করা হবে। কোর্সটির মেয়াদ এক বছর ছয় মাস, যা তিনটি সেমিস্টারে […]

নববর্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন ঢাবি অ্যালামনাইয়ের আহ্বায়ক ও সদস্য সচিব

বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (ডুয়া) আহ্বায়ক শামসুজ্জামান দুদু এবং সদস্য সচিব এ টি এম আব্দুল বারী ড্যানী। রোববার (১৩ এপ্রিল) এক যৌথ শুভেচ্ছাবার্তায় তাঁরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থী, শিক্ষক-কর্মচারী, তাঁদের পরিবার এবং দেশের সকল নাগরিকের প্রতি নববর্ষের শুভেচ্ছা জানান। শুভেচ্ছাবার্তায় তাঁরা বলেন, “নতুন বছর সবার জীবনে […]