Ridge Bangla

৩ দিনে রেমিট্যান্স এসেছে ৩৪ কোটি ডলার

চলতি সেপ্টেম্বর মাসের প্রথম তিন দিনে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ৩৪ কোটি ৩০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স। প্রতিদিন গড়ে এসেছে ১১ কোটি ৪৩ লাখ ডলার। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান শনিবার (৬ সেপ্টেম্বর) এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, চলতি মাসের তিন দিনে রেমিট্যান্সের পরিমাণ গত বছরের একই সময়ের তুলনায় উল্লেখযোগ্য হারে বেড়েছে। ২০২৪ সালের সেপ্টেম্বরে প্রথম তিন দিনে এসেছিল ৩০ কোটি ৭০ লাখ ডলার। বছর ব্যবধানে প্রবাহ বেড়েছে ১১ দশমিক ৬০ শতাংশ। আরিফ হোসেন আরও জানান, ৩ সেপ্টেম্বর একদিনেই প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ১৪ কোটি ৫০ লাখ ডলার। যা চলতি মাসে রেমিট্যান্স প্রবাহ বাড়াতে বড় ভূমিকা রেখেছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের জুলাই থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত দেশে এসেছে ৫২৪ কোটি ২০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স। গত বছরের একই সময়ের তুলনায় এ প্রবাহ বেড়েছে ১৭ দশমিক ৯০ শতাংশ।

উল্লেখ্য, ২০২৪-২৫ অর্থবছর জুড়ে প্রবাসীরা দেশে পাঠিয়েছিলেন ৩০ দশমিক ৩২ বিলিয়ন ডলার বা তিন হাজার ৩২ কোটি ৮০ লাখ ডলার। যা বাংলাদেশের ইতিহাসে এক অর্থবছরে সর্বোচ্চ রেমিট্যান্স প্রবাহের রেকর্ড। বাংলাদেশ ব্যাংক কর্মকর্তারা আশা করছেন, চলতি অর্থবছরেও রেমিট্যান্স প্রবাহ ইতিবাচক ধারা বজায় রাখবে। প্রবাসী আয়ের এ ঊর্ধ্বমুখী প্রবণতা বৈদেশিক মুদ্রার রিজার্ভ ও সামষ্টিক অর্থনীতিতে স্থিতিশীলতা আনতে সহায়ক ভূমিকা রাখবে।

This post was viewed: 37

আরো পড়ুন