Skip to main content

Ridge Bangla

মানুষের জন্য কাজ না করলে জুলাই আন্দোলন আবার হবে: অর্থ উপদেষ্টা

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, দেশে যদি সুস্থ ও বস্তুনিষ্ঠ রাজনীতি থাকতো, তাহলে অর্থনীতি আরও দ্রুত অগ্রসর হতো। তিনি বলেন, সরকার সংস্কারমূলক পদক্ষেপ গ্রহণ করছে এবং কোনো ভুল উদ্দেশ্য নিয়ে কাজ করছে না।

রোববার (৭ সেপ্টেম্বর) জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের নতুন বই ‘বাংলাদেশের রাজনৈতিক অর্থনীতি’–এর মোড়ক উন্মোচনী অনুষ্ঠানে অংশগ্রহণকালে অর্থ উপদেষ্টা আরও বলেন, “মানুষের জন্য কাজ না করলে জুলাই আন্দোলন আবার হবে। এখন আর জনগণকে ফাঁকি দেওয়া সম্ভব নয়। সরকার ও নীতি-নির্ধারকরা জনগণের কল্যাণকে অগ্রাধিকার দিতে হবে।”

ড. সালেহউদ্দিন আহমেদ উল্লেখ করেন, যদি রাজনীতিতে দুর্নীতি ও স্বজনপ্রীতি না থাকে এবং যথাযথ নীতিমালা অনুসরণ করা হয়, তাহলে দেশের অর্থনৈতিক উন্নয়ন আরও দৃঢ় ও স্থায়ী হবে। রাজনীতিতে পরিবর্তন আসলে দেশের অর্থনীতিতেও ইতিবাচক পরিবর্তন সম্ভব।

এছাড়া অনুষ্ঠানে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, “সংস্কার চাইলেই করা সম্ভব, কিন্তু আমরা চাই টেকসই সংস্কার, যা স্থায়ী হবে। শুধুমাত্র কাগজে বা আনুষ্ঠানিকভাবে সংস্কার কার্যকর হলে তা দীর্ঘমেয়াদে ফল দেবে না।”

অনুষ্ঠানে আরও বক্তারা মন্তব্য করেন, নির্বাচনের গুরুত্বপূর্ণ মাইলস্টোন অতিক্রম করা দেশের অগ্রগতির জন্য অপরিহার্য। পাশাপাশি, দেশের অর্থনৈতিক স্বার্থে বৈধ দুর্নীতির সিনড্রোম থেকে বের হয়ে কাজ করা গুরুত্বপূর্ণ। তাদের মতে, শুধুমাত্র পরিকল্পিত ও স্বচ্ছ নীতি গ্রহণের মাধ্যমে অর্থনীতি ও রাজনীতি একসাথে এগিয়ে যাবে।

This post was viewed: 48

আরো পড়ুন