রাজধানী ঢাকার খিলক্ষেত নিকুঞ্জ-১ এলাকায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) এক অভিযান চলাকালে ৬ হাজার পিস ইয়াবাসহ মোহাম্মদ ইয়াছিন (৩৩) নামে এক ব্যক্তি আটক হয়েছেন।
আজ বুধবার (৩ সেপ্টেম্বর) বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন ডিবির রমনা বিভাগের উপ-কমিশনার (ডিসি) ইলিয়াস কবির।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় এক অভিযান পরিচালনা করে ইয়াছিনকে ইয়াবাসহ আটক করা হয়। এসময় তার কাছ থেকে জব্দ হওয়া ইয়াবার আনুমানিক মূল্য ১৮ লাখ টাকার কাছাকাছি।
এসময় তিনি আরও জানিয়েছেন, গ্রেফতার হওয়া আসামি ইয়াছিনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। খুব শীঘ্রই এই বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।
This post was viewed: 49