Skip to main content

Ridge Bangla

৯ সেপ্টেম্বরই ডাকসু নির্বাচন, হাইকোর্টের রায় স্থগিত করেছে আপিল বিভাগ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন স্থগিত করে দেওয়া হাইকোর্টের রায়ের স্থগিত করেছেন আপিল বিভাগ। বুধবার বেলা ১১টার পর প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ শুনানি শেষে এ রায় দেন। এর ফলে আগামী ৯ সেপ্টেম্বর ডাকসু নির্বাচন আয়োজনে কোনো বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।

বিষয়টি নিশ্চিত করে বুধবার দুপুর ১টা ৪৫ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনজীবী শিশির মনির। তিনি তার পোস্টে বলেছেন, “ডাকসু নির্বাচন করতে আর কোন বাধা থাকল না। আলহামদুলিল্লাহ।”

এর আগে মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন স্থগিত করে দেওয়া হাইকোর্টের রায় বুধবার পর্যন্ত স্থগিত করে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের করা আবেদন আপিল বিভাগে পাঠানো হয়। আপিল বিভাগের চেম্বার বিচারপতি ফারাহ মাহবুব এ আদেশ দেন।

This post was viewed: 54

আরো পড়ুন