Skip to main content

Ridge Bangla

সময় বারবার পরীক্ষা নিয়েছে, কিন্তু থামিনি: শাকিব খান

ফেসবুকের ‘দেন এন্ড নাউ’ ট্রেন্ডে অংশ নিয়ে শাকিব খান তার ইনস্টাগ্রামে ১১ বছর আগের ‘লাভ আজকাল’ সিনেমার লুক এবং সাম্প্রতিক একটি লুক পোস্ট করেছেন। দুইটি ছবির মাধ্যমে তিনি তার দীর্ঘ ক্যারিয়ার এবং সংগ্রামের গল্প ভক্তদের সঙ্গে ভাগ করেছেন।

শাকিব পোস্টে লিখেছেন, “গত ১১ বছরে শেখা, উত্থান-পতন প্রতিটি অধ্যায় আমাকে শক্তিশালী করেছে। হার মানিনি, কারণ প্রতিটা ভুল আমাকে শিখিয়েছে। পিছিয়ে পড়িনি, কারণ প্রতিটা ব্যর্থতা আমাকে গড়ে তুলেছে। যখন দুনিয়া বলেছে ‘পারবে না’, আমি বলেছি ‘দেখে নিও’। সময় বারবার পরীক্ষা নিয়েছে, কিন্তু আমি থামিনি।”

২৬ বছরের ফিল্ম ক্যারিয়ারে প্রায় দুই দশক ধরে বাংলা সিনেমার শীর্ষে থাকা শাকিবের পথশৈলীতে নানা চ্যালেঞ্জ এসেছে। করোনাকাল পরবর্তী সময়ে দর্শক নতুন এক শাকিব খুঁজে পেয়েছেন। ২০২৩ সালে হিমেল আশরাফ পরিচালিত ‘প্রিয়তমা’ সিনেমার মাধ্যমে তিনি সিঙ্গেল স্ক্রিন থেকে সিনেপ্লেক্স-ওভারসিস সব শ্রেণীর দর্শকের কাছেই গ্রহণযোগ্যতা অর্জন করেছেন। পরবর্তী ব্যাক টু ব্যাক সিনেমা ‘প্রিয়তমা’, ‘তুফান’ ও ‘বরবাদ’ বিদেশি বাজারেও বাংলা সিনেমার নতুন দিগন্ত উন্মোচন করেছে।

শাকিব আরও বলেন, “আমার এই পথচলা কখনো নির্ভুল ছিল না, কিন্তু প্রতিটি পদক্ষেপ মূল্যবান। এই যাত্রায় আমি নিজেকে খুঁজে পেয়েছি। প্রতিটি অধ্যায়ে যেন এক নতুন আমি।” তিনি শিগগিরই ঈদ ছাড়া মুক্তির জন্য ‘সোলজার’ ছবির শুটিং শুরু করবেন। এরপর ঈদুল ফিতরের জন্য ‘প্রিন্স’ সিনেমার শুটিং করবেন।

শাকিবের এই পোস্ট ও ভক্তদের সঙ্গে স্মৃতিচারণ তার সংগ্রাম ও অভিজ্ঞতার পথচলার অনুপ্রেরণা হিসেবে কাজ করছে।

This post was viewed: 41

আরো পড়ুন