Skip to main content

Ridge Bangla

দেশের বাজারে সয়াবিন তেলের দাম বৃদ্ধি

দেশের বাজারে বোতলজাত ও খোলা সয়াবিন তেলের দাম লিটারে ১৪ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে। রোববার (১৩ এপ্রিল) বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বোতলজাত এক লিটার সয়াবিন তেলের দাম এখন ১৮৯ টাকা, যা আগে ছিল ১৭৫ টাকা। পাঁচ লিটার বোতলের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে ৯২২ টাকা, যা পূর্বে ছিল ৮৫২ টাকা। পাশাপাশি খোলা সয়াবিন ও পাম তেলের দাম প্রতি লিটার ১৬৯ টাকা নির্ধারণ করা হয়েছে, যা আগে ছিল ১৫৭ টাকা। নতুন মূল্য আজ থেকেই কার্যকর হয়েছে। এর আগে সর্বশেষ গত ৯ ডিসেম্বর বোতলজাত সয়াবিন তেলের দাম লিটার প্রতি ১৭৫ টাকা নির্ধারণ করা হয়েছিল।

উল্লেখ্য, চলতি বছরের ২৭ মার্চ মিল মালিকেরা বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে ১৮ টাকা এবং খোলা তেলের দাম ১৩ টাকা বাড়ানোর প্রস্তাব দেন। ঈদের ছুটির পর পরবর্তী সপ্তাহজুড়ে সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে কয়েক দফা আলোচনার পর দাম বৃদ্ধির এই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়।

This post was viewed: 70

আরো পড়ুন