Skip to main content

Ridge Bangla

আব্দুলপুরে ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত

নাটোরের লালপুর উপজেলার আব্দুলপুর রেলওয়ে স্টেশনের অদূরে বাওড়া ব্রিজ এলাকায় ঈশ্বরদী থেকে চাঁপাইনবাবগঞ্জগামী ফাইভ আপ ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়েছে। একই লাইনে ফাটলও দেখা গেছে। তবে ডাবল লাইন থাকায় ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

শুক্রবার (১১ এপ্রিল) রাত সোয়া ১০টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে রাতেই উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে ট্রেনের বগিগুলো সরিয়ে বিকল্প লাইনে গন্তব্যে পাঠায়। তবে শনিবার সকাল ৯টা পর্যন্ত লাইনচ্যুত ইঞ্জিন সরানো সম্ভব হয়নি।

আব্দুলপুর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার শেখ জিয়াউদ্দিন মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ট্রেনের ইঞ্জিনের একটি চাকা ভেঙে যাওয়ায় এটি লাইনচ্যুত হয়। এতে যাত্রীদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। উদ্ধারকারী দল লাইনচ্যুত ইঞ্জিন সরাতে কাজ শুরু করেছে। লাইনটি ডাবল হওয়ায় বিকল্প লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

This post was viewed: 52

আরো পড়ুন