Skip to main content

Ridge Bangla

সেভেন সিস্টার্স: ভারতের ভূরাজনৈতিক দুর্বল স্থান

দক্ষিণ এশিয়ার ভূ-রাজনীতিতে ভারতের ‘সেভেন সিস্টার্স’ খুব আলোচিত একজোড়া শব্দ। ১৯৪৭ সালে ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতার পরে ভারতের জাতীয় রাজনীতিতে ‘সেভেন সিস্টার্স’ বার বার শোরগোল তুলেছে তাদের গণমাধ্যমে। এখনও প্রায়ই উত্তর-পূর্বাঞ্চলের সংঘাতময় পরিস্থিতি ভারতের নীতিনির্ধারকদের কপালে চিন্তার ভাঁজ ফেলে। কিছুদিন আগেই মণিপুরে মেইতি ও কুকি সম্প্রদায়ের মাঝে রক্তক্ষয়ী সংঘাতের খবরগুলো আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে সাড়া ফেলে দিয়েছিল। […]

মার্চে সারাদেশে সড়ক দুর্ঘটনায় নিহত ৬০৫ জন: রোড সেফটি ফাউন্ডেশন

সড়ক দুর্ঘটনা

২০২৫ সালের মার্চ মাসে বাংলাদেশে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৬০৫ জন এবং আহত হয়েছেন ১২৩১ জন। শনিবার (১২ এপ্রিল) রোড সেফটি ফাউন্ডেশন কর্তৃক প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। প্রতিবেদন অনুযায়ী, মার্চ মাসে দেশে মোট ৫৮৭টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। নিহতদের মধ্যে নারী ৮৯ জন এবং শিশু ৯৭ জন। মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন ২৩৩ জন, […]

মেঘনাকে কারাগারে পাঠানোয় গভীর উদ্বেগ অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের

বিশেষ ক্ষমতা আইন ব্যবহার করে “মিস আর্থ” খ্যাত মেঘনা আলমকে আটক করে কারাগারে পাঠানোয় গভীর উদ্বেগ জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। শুক্রবার (১১ এপ্রিল) সংস্থাটির দক্ষিণ এশিয়া আঞ্চলিক অফিস তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে উদ্বেগ প্রকাশ করে জানায়, এই কালো আইন বহু বছর ধরে বিচারিক তত্ত্বাবধান ছাড়াই মানুষকে আটকের জন্য ব্যবহার করা […]

চারুকলায় ফের তৈরি হচ্ছে ‘স্বৈরাচারের প্রতিকৃতি’: ঢাবি উপাচার্য

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে নববর্ষের আনন্দ শোভাযাত্রার মূল মোটিফ ‘স্বৈরাচারের প্রতিকৃতি’ পুনরায় নির্মাণের কাজ শুরু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান। শনিবার (১২ এপ্রিল) রাতে চারুকলা অনুষদ প্রাঙ্গণে শোভাযাত্রার প্রস্তুতি পরিদর্শনকালে তিনি বলেন, “আমরা একটি উদ্যোগ নিয়েছিলাম, সেখানে বাধা এসেছে। এ ধরনের কাজে বাধা আসেই, ষড়যন্ত্রও থাকে। তবে আমরা মানুষের […]

ইউক্রেনকে ২১ বিলিয়ন ইউরোর সামরিক সহায়তার প্রতিশ্রুতি মিত্রদের

ইউক্রেনের ইউরোপীয় মিত্ররা কিয়েভকে নতুন করে ২১ বিলিয়ন ইউরোর সামরিক সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে। এই সিদ্ধান্ত এসেছে ইউক্রেন ডিফেন্স কন্ট্যাক্ট গ্রুপ (UDCG)-এর ২৭তম সমাবেশে, যেখানে শুক্রবার (১১ এপ্রিল) ব্রাসেলসে ৫০টি দেশের প্রতিরক্ষামন্ত্রীরা একত্রিত হয়েছিলেন। এই প্রতিশ্রুতির মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছে জার্মানি, যারা আগামী চার বছরে ১ হাজার ১০০ কোটি ইউরো সহায়তা দেবে। ব্রিটেনও তাদের মোট […]

গত তিন মাসে দেশের বৈদেশিক ঋণ কমেছে ৭৪ কোটি মার্কিন ডলার

বাংলাদেশ ব্যাংকের এক প্রতিবেদনে বলা হয়েছে, চলতি অর্থবছরের অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে দেশের বৈদেশিক ঋণ ৭৪ কোটি মার্কিন ডলার কমেছে। মূলত বিভিন্ন ব্যাংক ও বিনিয়োগ প্রতিষ্ঠান তাদের ডলার ব্যবহারের সীমা কমিয়ে দেওয়ায় অফশোর ব্যাংকিং কার্যক্রমে মন্দাভাব দেখা দেয়, যার প্রভাব পড়ে ঋণের পরিমাণে। প্রতিবেদন অনুসারে, উক্ত প্রান্তিকে সরকারি খাতের ঋণ কমেছে ২১ কোটি ৪০ লাখ ডলার এবং […]

কিশোরগঞ্জের পাগলা মসজিদের দানবাক্সে মিলল ২৮ বস্তা টাকা

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্স খুলে এবার ২৮ বস্তা টাকা পাওয়া গেছে। শনিবার (১২ এপ্রিল) সকালে চার মাস ১১ দিন পর মসজিদের ১০টি দানবাক্স খোলার পর এসব টাকা, বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালঙ্কার পাওয়া যায়। বর্তমানে সেগুলোর গণনার কাজ চলছে। জেলা প্রশাসক ফৌজিয়া খানম ও পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরীর উপস্থিতিতে গণনা শুরু হয়। মসজিদ-মাদরাসার ২৫০ […]

আব্দুলপুরে ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত

নাটোরের লালপুর উপজেলার আব্দুলপুর রেলওয়ে স্টেশনের অদূরে বাওড়া ব্রিজ এলাকায় ঈশ্বরদী থেকে চাঁপাইনবাবগঞ্জগামী ফাইভ আপ ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়েছে। একই লাইনে ফাটলও দেখা গেছে। তবে ডাবল লাইন থাকায় ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। শুক্রবার (১১ এপ্রিল) রাত সোয়া ১০টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে রাতেই উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে ট্রেনের বগিগুলো সরিয়ে বিকল্প লাইনে গন্তব্যে […]

তরমুজ সাদা হওয়া নিয়ে দ্বন্দ্ব, কোপাকুপিতে আহত দুজন

চুয়াডাঙ্গায় তরমুজের ভেতর সাদা হওয়া নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে আমিরুল ইসলাম (২৭) ও রুবেল ইসলাম (৩০) নামে দুই ব্যক্তি আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে শুক্রবার (১১ এপ্রিল) রাত ১০টার দিকে, চুয়াডাঙ্গা পৌর শহরের ফেরিঘাট সড়কের লোহাপট্টি এলাকায়। প্রত্যক্ষদর্শীরা জানান, তরমুজ কেনার পর ভেতরে সাদা দেখা যাওয়ায় ক্রেতা ও বিক্রেতার মধ্যে প্রথমে কথাকাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা […]

ইউনুস সরকারকে ক্ষমতায় দেখতে চেয়ে মসজিদের দান বাক্সে চিঠি

Dr. Muhammad Yunus

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দান বাক্স খুললেই চমক জাগে দেশজুড়ে। দানের পরিমাণ, গহনা কিংবা বৈদেশিক মুদ্রা—সব কিছুই যেমন নজর কাড়ে, তেমনি এবার পাওয়া গেছে এক ব্যতিক্রমী বার্তা। চার মাস ১১ দিন পর আজ শনিবার খোলা হয়েছে পাগলা মসজিদের ১১টি দান বাক্স। প্রত্যেকটি বাক্স থেকে উত্তোলিত হয়েছে নগদ অর্থ, স্বর্ণালংকার, রুপার গহনা ও বিভিন্ন দেশের বৈদেশিক […]

ঢাকায় পাকিস্তানি শিল্পীর কনসার্ট স্থগিত, আয়োজকরা লাপাত্তা

পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী মুস্তাফা জাহিদ ঢাকায় এসেছিলেন ‘মেলোডি আনলিশড’ শিরোনামের একটি কনসার্টে অংশ নিতে। কিন্তু কনসার্ট শুরু হওয়ার ঘণ্টাখানেক আগেই হঠাৎ করে অনুষ্ঠান স্থগিতের ঘোষণা আসে আয়োজক প্রতিষ্ঠান ‘মেলোডি অ্যান্ড মাইন্ড কমিউনিকেশন’-এর পক্ষ থেকে। এর পর থেকে আয়োজকদের কেউই আর যোগাযোগে ছিলেন না। তারা একপ্রকার লাপাত্তা হয়ে যান। এই কনসার্টে মুস্তাফা জাহিদের পাশাপাশি পারফর্ম করার […]

গাজাবাসিদের জন্য ইমরান-কনারা গাইলেন প্রতিবাদী গান ‘আকাশে উড়ছে মৃত লাশ’

ফিলিস্তিনের গাজা উপত্যকায় চলমান ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে সুরে সুর মিলিয়ে প্রতিবাদ জানালেন বাংলাদেশি সংগীতশিল্পীরা। সংগীত পরিচালক জাহিদ নিরবের উদ্যোগে প্রকাশিত হয়েছে একটি বিশেষ প্রতিবাদী গান ‘আকাশে উড়ছে মৃত লাশ’। গানটির মাধ্যমে গাজার শিশু, নারী ও নিরস্ত্র মানুষের ওপর চলমান হত্যাযজ্ঞের বিরুদ্ধে উচ্চারিত হয়েছে বেদনার্ত প্রতিবাদ। গানটিতে কণ্ঠ দিয়েছেন দেশের জনপ্রিয় শিল্পী ইমরান, কনা, মাহাবি, নিবিড়, […]

বলিউডের এক ‘অভাগা নায়িকা’ আয়েশা টাকিয়া

মাত্র ১৩ বছর বয়সে অভিনয় জগতে পা রাখেন বলিউড অভিনেত্রী আয়েশা টাকিয়া। শহিদ কাপুরের সঙ্গে বিজ্ঞাপনচিত্রে অভিনয়ের মধ্য দিয়েই শুরু হয় তার ক্যারিয়ার। এরপর জনপ্রিয় গায়িকা ফাল্গুনী পাঠকের ‘মেরি চুনার উড় উড় যায়ে’ মিউজিক ভিডিওতে দেখা যায় তাকে। সেখান থেকেই ধীরে ধীরে বলিউডে জায়গা করে নেন আয়েশা। ২০০৪ সালে শহিদ কাপুরের বিপরীতে ‘টারজান: দ্য ওয়ান্ডার […]

চীন চলচ্চিত্র আমদানি কমাবে যুক্তরাষ্ট্র থেকে

যুক্তরাষ্ট্র থেকে চলচ্চিত্র আমদানি কমানোর ঘোষণা দিয়েছে চীন। বিশ্ব বাণিজ্যে চলমান উত্তেজনা ও আমদানি পণ্যে উচ্চহারে শুল্ক আরোপকে কেন্দ্র করে এই সিদ্ধান্ত নিয়েছে চীনের চলচ্চিত্র প্রশাসন। বৃহস্পতিবার (১০ এপ্রিল) বেইজিং থেকে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। চীনের চলচ্চিত্র প্রশাসনের এক বিবৃতিতে বলা হয়েছে, “চীনের ওপর মার্কিন সরকারের নির্বিচারে শুল্ক আরোপের […]

ফরিদপুরে দ্বিতীয় শ্রেণির ছাত্রী যৌন হয়রানির শিকার, থানায় মামলা দায়ের

ফরিদপুর শহরতলির পশ্চিম গঙ্গাবর্দী এলাকায় পাউরুটি কিনতে গিয়ে এক দ্বিতীয় শ্রেণির ছাত্রী যৌন হয়রানির শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা দায়ের করেছেন। পুলিশ জানায়, শুক্রবার (১১ এপ্রিল) সকালে সাত বছর বয়সী ওই ছাত্রী স্থানীয় একটি দোকানে পাউরুটি কিনতে গেলে দোকানদার আহাম্মদ শেখ তাকে দোকানের ভেতরে […]

শনিবার ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘মার্চ ফর গাজা’

ফিলিস্তিনের গাজায় ইসরাইলি গণহত্যার প্রতিবাদে দেশজুড়ে ছাত্র ও নাগরিকদের প্রতিবাদ সমাবেশের ধারাবাহিকতায় এবার রাজধানী ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে বৃহৎ এক জনসমাবেশ। আগামী শনিবার (১২ এপ্রিল) ‘মার্চ ফর গাজা’ শিরোনামে এ কর্মসূচির আয়োজন করেছে প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ। শাহবাগ থেকে শুরু হয়ে মিছিলটি মানিক মিয়া অ্যাভিনিউ পর্যন্ত অগ্রসর হবে। বিকেল ৩টায় সমাবেশ শুরু হবে বলে আয়োজকরা […]

সাংবাদিকের জমি কেটে মাটি বিক্রি, ছাত্রদল নেতা বহিষ্কার

জোরপূর্বক জমির মাটি কেটে বিক্রির অভিযোগে সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক পাভেল মিয়াকে সংগঠন থেকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রদল। সাংবাদিক রাহিদ রনির অভিযোগ আমলে নিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়। মঙ্গলবার (৮ এপ্রিল) রাতে কেন্দ্রীয় ছাত্রদলের দফতর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, “কেন্দ্রীয় ছাত্রদলের সিদ্ধান্ত মোতাবেক […]

রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে সাধারণ ছুটি ঘোষণা

আসন্ন চৈত্র সংক্রান্তি উপলক্ষে ১৩ এপ্রিল পার্বত্য জেলা রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। দেশের অন্য জেলাগুলোতে চৈত্র সংক্রান্তি সংশ্লিষ্ট জনগোষ্ঠীর জন্য ঐচ্ছিক ছুটি থাকবে। ১৩ এপ্রিল আগামী রবিবার। এর আগের দুদিন শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। আবার সোমবার (১৪ এপ্রিল) পহেলা বৈশাখ উপলক্ষে সরকারি ছুটি থাকবে। সুতারং টানা চার দিনের ছুটি […]

নির্বাচিত সিনেমার নাম প্রকাশ করল কান উৎসব কর্তৃপক্ষ

বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসব কান চলচ্চিত্র উৎসবের ৭৮ তম আসর অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ১৩ এপ্রিল থেকে ২৪ মে পর্যন্ত ফ্রান্সের কান শহরে। এবারের উৎসবের জন্য ছয়টি বিভাগে ৫০টিরও বেশি সিনেমা নির্বাচিত হয়েছে বলে বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে আয়োজক কর্তৃপক্ষ। উদ্বোধনী চলচ্চিত্র: মূল প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত কিছু চলচ্চিত্র: কান প্রিমিয়ার বিভাগ: বিশেষ প্রদর্শনী […]

ঈশ্বরদীতে ট্রেন লাইনচ্যুত, স্টেশন মাস্টার বরখাস্ত

পাবনার ঈশ্বরদী বাইপাস স্টেশনে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন ও একটি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় স্টেশন মাস্টার বাবুল রেজাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। শনিবার (১২ এপ্রিল) দুপুরে পাকশী বিভাগীয় রেলওয়ে কার্যালয়ের পরিবহন কর্মকর্তা (ডিটিও) হাসিনা খাতুন বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, রেললাইনের পয়েন্ট পরিবর্তন না করেই ট্রেনকে ক্লিয়ারেন্স দেওয়া হয়েছিল বলে প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে। […]