Skip to main content

Ridge Bangla

হাতিরঝিলে রাত ১১টা পর্যন্ত যান চলাচল বন্ধ, বিকল্প সড়ক ব্যবহারের অনুরোধ পুলিশের

‘জুলাই পূর্ণ জাগরণ-২০২৫’ উপলক্ষে শুক্রবার (১৮ জুলাই) সন্ধ্যা থেকে রাজধানীর হাতিরঝিল এলাকায় যান চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক গুলশান বিভাগ। এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে হাতিরঝিল এম্ফিথিয়েটারে বিশেষ আয়োজন থাকছে। সন্ধ্যায় অনুষ্ঠিত হবে ‘ড্রোন শো’। এ কারণে জননিরাপত্তা এবং যান চলাচল স্বাভাবিক রাখতে বিকেল ৪টা থেকে রাত ১১টা পর্যন্ত হাতিরঝিল এলাকায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়ঃ

১. হাতিরঝিল হয়ে গুলশান, বারিধারা, নিকেতন, মহাখালী, রামপুরা ও বনশ্রীমুখী যানবাহনগুলো রেইনবো ক্রসিং থেকে উত্তরমুখী হয়ে সাতরাস্তা, লাভ রোড ও তিব্বত ক্রসিং হয়ে নির্ধারিত গন্তব্যে যাবে।
২. গুলশান থেকে আসা যানবাহনগুলো পুলিশ প্লাজা হয়ে হাতিরঝিল পার হয়ে রেইনবো ক্রসিং দিয়ে বের হবে।

ডিএমপি অনুরোধ করেছে, সবাই যেন হাতিরঝিল এলাকা এড়িয়ে বিকল্প সড়ক ব্যবহার করেন এবং অনুষ্ঠানস্থলে যানবাহনের চাপ না বাড়ান।

ট্রাফিক গুলশান বিভাগের এক কর্মকর্তা বলেন, “অনুষ্ঠানে বিপুল মানুষের সমাগম ও ড্রোন শোর কারণে বিকেল ৪টা থেকে রাত ১১টা পর্যন্ত হাতিরঝিলের সড়কগুলো বন্ধ রাখা হবে। অনুষ্ঠান শেষ হতেই যান চলাচল আবার স্বাভাবিক করা হবে।”

ডিএমপি আরও জানিয়েছে, ভোগান্তি এড়াতে সবাইকে আগেই বিকল্প রুট বেছে নেওয়ার পাশাপাশি অনুষ্ঠানস্থলে শৃঙ্খলা মেনে চলার আহ্বান জানানো হয়েছে। ড্রোন শো উপলক্ষে দর্শনার্থীদের আগ্রহ ইতোমধ্যেই লক্ষ্য করা যাচ্ছে এবং নিরাপত্তা জোরদারে পুলিশের পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে।

This post was viewed: 50

আরো পড়ুন