Skip to main content

Ridge Bangla

ক্রিকেট বিশ্বকাপ খেলা ক্রিকেটার এবার দেশকে তুললেন রাগবি বিশ্বকাপের ফাইনালে

ক্রিকেট ও রাগবি—এই দুটি খেলাতেই জাতীয় দলের হয়ে বিশ্বকাপে প্রতিনিধিত্ব করা একটি বিরল ঘটনা। এমনই এক কীর্তি গড়েছেন দক্ষিণ আফ্রিকার রাইলি নর্টন। ২০২৪ সালে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত যুব ক্রিকেট বিশ্বকাপে দুর্দান্ত পারফর্ম করে নিজেকে চিনিয়েছিলেন অলরাউন্ডার নর্টন। এক বছর পর তিনিই নেতৃত্ব দিচ্ছেন দক্ষিণ আফ্রিকার অনূর্ধ্ব-২০ রাগবি দলকে, যারা উঠেছে ২০২৫ রাগবি অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের ফাইনালে। […]

ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে রাশিয়ার বিরুদ্ধে ইইউ’র নিষেধাজ্ঞা

ইউক্রেনে যুদ্ধ চালিয়ে যাওয়ার কারণে রাশিয়ার বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এই নিষেধাজ্ঞার আওতায় রয়েছে—তেলের মূল্যসীমা কমানো, নর্ড স্ট্রিম গ্যাস পাইপলাইনের সঙ্গে সব ধরনের লেনদেন নিষিদ্ধ এবং রাশিয়ার ছায়া নৌবহরের জাহাজগুলোকে লক্ষ্যবস্তু করা। শুক্রবার (১৮ জুলাই) ইইউ’র পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কায়া ক্যালাস বিষয়টি নিশ্চিত করে বলেন, “বার্তাটা স্পষ্ট— ইউরোপ ইউক্রেনকে সমর্থনে […]

এই মাসে জুলাই সনদ না হলে দায় সরকারের: সালাহউদ্দিন আহমেদ

জুলাই মাসের মধ্যেই ‘জুলাই সনদ’ প্রণয়ন না হলে এর দায় ঐকমত্য কমিশন ও অন্তর্বর্তীকালীন সরকারের—এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। শুক্রবার (১৮ জুলাই) দুপুরে রাজধানীর মিরপুর পল্লবীর বিআরটিসি বাস ডিপোর সামনে জুলাই-আগস্ট অভ্যুত্থানে শহীদদের স্মরণে ঢাকা মহানগর উত্তর বিএনপি আয়োজিত এক মৌন মিছিলপূর্ব সমাবেশে তিনি এসব কথা বলেন। সালাহউদ্দিন আহমেদ বলেন, “যারা […]

ভারতের বিহারে দুই দিনে বজ্রপাতে ৩৩ জনের মৃত্যু

ভারতের বিহার রাজ্যে মৌসুমি বৃষ্টির সময় বজ্রপাতের ঘটনায় অন্তত ৩৩ জনের মৃত্যু হয়েছে এবং আরও অনেকে আহত হয়েছেন। শুক্রবার (১৮ জুলাই) স্থানীয় কর্মকর্তাদের বরাতে বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে। বুধবার থেকে বৃহস্পতিবার ৪৮ ঘণ্টার ব্যবধানে তীব্র ঝড়-বৃষ্টির সময় এসব মৃত্যুর ঘটনা ঘটে। বিহার রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনা দপ্তর এক বিবৃতিতে জানিয়েছে, নিহতদের অনেকেই ছিলেন কৃষক […]

নরসিংহপুর ফেরিঘাটে ১৪ ঘণ্টা পর ফেরি চলাচল স্বাভাবিক

শরীয়তপুর-চাঁদপুর নরসিংহপুর ফেরিঘাটে টানা ১৪ ঘণ্টা বন্ধ থাকার পর ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। বৃহস্পতিবার (১৭ জুলাই) রাত ৩টা থেকে ফেরি চলাচল বন্ধ হয়ে পড়ে এবং শুক্রবার (১৮ জুলাই) বিকেল ৫টার দিকে সেনাবাহিনী ও পুলিশের টহলের মধ্য দিয়ে ফেরি চলাচল পুনরায় শুরু হয়। বিষয়টি নিশ্চিত করেন ঘাটের ব্যবস্থাপক ইকবাল হোসেন। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি) এবং […]

আরেকটি গণঅভ্যুত্থানের জন্য প্রস্তুতি নিতে হবে: নাহিদ ইসলাম

দেশে চলমান মাফিয়াতন্ত্র ও দখলদারিত্ব বন্ধ না হলে আবারও একটি গণঅভ্যুত্থানের জন্য প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম। শুক্রবার (১৮ জুলাই) বিকেলে নারায়ণগঞ্জ শহরের চাষাড়ায় ‘জুলাই গণঅভ্যুত্থান’-এর বর্ষপূর্তি ও মাসব্যাপী ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এক পথসভায় এ হুঁশিয়ারি দেন তিনি। নাহিদ ইসলাম বলেন, “নারায়ণগঞ্জে যে পরিবারতন্ত্র […]

লর্ডসে ভারতকে হারানোর পর জরিমানা গুনতে হচ্ছে ইংল্যান্ডকে

ইংল্যান্ড ও ভারতের মধ্যকার লর্ডস টেস্টের ফল এসেছে পঞ্চম দিনে। সাদা পোষাকের রোমাঞ্চমুখর লড়াইয়ে ইংল্যান্ড ২২ রানে জয় পেলেও ম্যাচের শেষে জরিমানা গুনতে হয়েছে ইংলিশ দলকে। মন্থর ওভার রেটের কারণে ইংল্যান্ডকে শাস্তি দিয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। কাটা হয়েছে তাদের ২ পয়েন্ট এবং ক্রিকেটারদের ম্যাচ ফির ১০ শতাংশ। ম্যাচের প্রথম চার দিনই সময় আধা ঘণ্টা […]

ফিরে দেখা রক্তাক্ত জুলাই: গণঅভ্যুত্থানের দিনলিপির ১৮তম দিনের ঘটনা

জুলাই আন্দোলনে অচল হয়ে পড়ে পুরো দেশ। ২০২৪ সালের ১৮ জুলাই আন্দোলনকারী শিক্ষার্থীদের ডাকা সর্বাত্মক অবরোধ কর্মসূচিকে ঘিরে সকাল থেকেই রাজধানী ঢাকা এবং দেশের অন্যান্য শহর কার্যত স্থবির হয়ে পড়ে। প্রধান সড়ক ও মহাসড়কগুলো অবরোধ করে রাখে শিক্ষার্থীরা, ফলে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায় এবং জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সারা দেশে মোতায়েন […]

স্টারলিংক সেবা চালুর বিষয়ে বাংলাদেশের উদ্যোগের প্রশংসা করলেন স্পেসএক্সের ভাইস প্রেসিডেন্ট

বাংলাদেশে স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট সেবা চালুর ক্ষেত্রে সরকারি কর্মকর্তাদের দক্ষতা, আন্তরিকতা ও সমন্বিত প্রচেষ্টার ভূয়সী প্রশংসা করেছেন স্পেসএক্সের ভাইস প্রেসিডেন্ট লরেন ড্রেয়ার। শুক্রবার (১৮ জুলাই) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনুসের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ মন্তব্য করেন। এসময় আরও উপস্থিত ছিলেন স্পেসএক্সের গ্লোবাল এনগেজমেন্ট কনসালট্যান্ট রিচার্ড গ্রিফিথস, প্রধান উপদেষ্টার […]

হাতিরঝিলে রাত ১১টা পর্যন্ত যান চলাচল বন্ধ, বিকল্প সড়ক ব্যবহারের অনুরোধ পুলিশের

‘জুলাই পূর্ণ জাগরণ-২০২৫’ উপলক্ষে শুক্রবার (১৮ জুলাই) সন্ধ্যা থেকে রাজধানীর হাতিরঝিল এলাকায় যান চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক গুলশান বিভাগ। এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে হাতিরঝিল এম্ফিথিয়েটারে বিশেষ আয়োজন থাকছে। সন্ধ্যায় অনুষ্ঠিত হবে ‘ড্রোন শো’। এ কারণে জননিরাপত্তা এবং যান চলাচল স্বাভাবিক রাখতে বিকেল ৪টা থেকে রাত […]

জুলাইয়ের প্রথমার্ধে প্রবাসী আয় আসা বেড়েছে ৭.৭%

চলতি বছরের জুলাই মাসের প্রথম ১৬ দিনে প্রবাসী আয় প্রবাহে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি দেখা গেছে। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য অনুযায়ী, এ সময় দেশে এসেছে ১৪২ কোটি ১০ লাখ মার্কিন ডলার, যা গত বছরের একই সময়ের তুলনায় ৭ দশমিক ৭০ শতাংশ বেশি। ২০২৩ সালের জুলাইয়ের প্রথম ১৬ দিনে প্রবাসীরা পাঠিয়েছিলেন ১৩১ কোটি ৯০ লাখ ডলার। সেই তুলনায় […]

জাপানি অভিনেত্রী নাগিকো তোনোর মৃতদেহ উদ্ধার

জাপানের জনপ্রিয় অভিনেত্রী নাগিকো তোনোর মৃত্যুতে শোকস্তব্ধ পুরো বিনোদন অঙ্গন। বৃহস্পতিবার (১৭ জুলাই) এক বিবৃতিতে তার পরিবার জানায়, টোকিওর তোশিমা ওয়ার্ডের নিজ অ্যাপার্টমেন্ট থেকে কয়েক দিন আগে তার মৃতদেহ উদ্ধার করা হয়েছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৫ বছর। পুলিশ জানিয়েছে, গত ৩ জুলাই ওই অ্যাপার্টমেন্ট থেকে যে মরদেহ উদ্ধার করা হয়, সেটি ডিএনএ পরীক্ষা শেষে […]

২০২৬ বিশ্বকাপে বদলে যাচ্ছে পেনাল্টির নিয়ম

২০২৬ সালের জুনে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় বসবে ২৩তম ফুটবল বিশ্বকাপের আসর। এই বিশ্বকাপকে কেন্দ্র করে আন্তর্জাতিক ফুটবল সংস্থা ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড (আইএফএবি) খেলাটির কিছু গুরুত্বপূর্ণ নিয়ম-কানুনে পরিবর্তন আনার চিন্তা করছে। এর মধ্যে সবচেয়ে আলোচিত হচ্ছে পেনাল্টির নিয়মে পরিবর্তন। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সান এক প্রতিবেদনে জানিয়েছে, আইএফএবির সাম্প্রতিক সভায় প্রস্তাব উঠেছে যে, পেনাল্টি শট […]

শহীদ ডা. সজীবের চলে যাবার এক বছর

ডা. সজীব, ত্রিশ বছর বয়সী এক টগবগে তরুণ চিকিৎসকের নাম। চিকিৎসাশাস্ত্রে উচ্চশিক্ষা সম্পন্ন করে তিনি ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজের প্রভাষক হিসেবে কর্মরত ছিলেন। আজ থেকে এক বছর আগে, ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানে প্রাণ হারান তিনি। একটি বুলেট কেড়ে নেয় তার স্বপ্ন, আশা-ভরসা, আর অসহায় করে তোলে তার পরিবারকে। ঘটনাটি ঘটে ২০২৪ সালের ১৮ জুলাই রাজধানীর উত্তরার আজমপুর […]

সহকারী শিক্ষকসহ কয়েকটি প্রশাসনিক পদের নাম পরিবর্তন করলো মন্ত্রণালয়

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে ব্যবহৃত ‘সহকারী শিক্ষক’ পদটি এখন থেকে শুধু ‘শিক্ষক’ নামে পরিচিত হবে। প্রাথমিক শিক্ষা ব্যবস্থার আধুনিকীকরণ এবং প্রশাসনিক স্বচ্ছতার অংশ হিসেবে আরও চারটি প্রশাসনিক পদের নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। সম্প্রতি মন্ত্রণালয়ের উপসচিব মো. শামছুল আরিফের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়, প্রাথমিক শিক্ষা […]

চলচ্চিত্র পরিচালনায় অরিজিৎ সিং

বিশ্বজয়ী কণ্ঠশিল্পী অরিজিৎ সিং এবার নতুন পরিচয়ে হাজির হচ্ছেন—চলচ্চিত্র পরিচালক হিসেবে। সংগীতের মঞ্চ থেকে এবার সরাসরি পরিচালকের আসনে বসছেন এই জনপ্রিয় গায়ক। ইন্ডিয়া টুডে-র এক প্রতিবেদনে প্রকাশিত হয়েছে, তিনি শিগগিরই তার প্রথম চলচ্চিত্র পরিচালনা করতে যাচ্ছেন। সূত্র জানিয়েছে, ২০২৫ সালের শেষ নাগাদ শুরু হবে অরিজিৎ সিংয়ের পরিচালিত প্রথম ছবির শুটিং। এটি হতে যাচ্ছে একটি বড় […]

মুক্তির আগেই ৫০০ কোটির ক্লাবে রাজিনীকান্তের ‘কুলি’

দক্ষিণ ভারতীয় সিনেমার দুই সুপারস্টার—রাজিনীকান্ত ও পরিচালক লোকেশ কানাগারাজের সম্মিলিত প্রয়াসে নির্মিত বছরের অন্যতম প্রতীক্ষিত ছবি ‘কুলি’ মুক্তির আগেই রেকর্ড গড়েছে আগাম আয়ের দিক থেকে। ছবিটির থিয়েট্রিক্যাল রাইটস (তামিলনাড়ু ও উত্তর ভারত বাদে) বিক্রি করেই প্রযোজকের ঘরে এসেছে ১৬৫ কোটি টাকা। এর মধ্যে কেবল কর্নাটক অঞ্চল থেকেই এসেছে ২৩ কোটি টাকা। দেশীয় বাজারের পাশাপাশি আন্তর্জাতিক […]

ভুটানের ফুটবল লিগে সাবিনা-ঋতু-মনিকা-সুমাইয়ার ১৯ গোল

ভুটানের নারী ফুটবল লিগে খেলতে গিয়ে গোলবন্যা বইয়ে দিচ্ছেন বাংলাদেশের চার নারী ফুটবলার—সাবিনা খাতুন, ঋতুপর্ণা চাকমা, মনিকা চাকমা ও সুমাইয়া। তাদের দুর্দান্ত পারফরম্যান্সে জয়যাত্রা অব্যাহত রেখেছে পারো এফসি। বিশেষ করে সাবেক অধিনায়ক সাবিনা খাতুন রয়েছেন ফর্মের তুঙ্গে। সর্বশেষ ম্যাচে এই চারজন মিলে করেছেন ১৯টি গোল। বুধবার পারো এফসি ২২-০ গোলে হারিয়েছে ফুটসিলিং এফসিকে। সাবিনা একাই […]

মুজিববাদ শেষ না হওয়া পর্যন্ত লড়াই চলবে: নাহিদ ইসলাম

মুজিববাদ ও ফ্যাসিবাদ শেষ না হওয়া পর্যন্ত জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর লড়াই চলবে বলে ঘোষণা দিয়েছেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। শুক্রবার দুপুর সাড়ে ১২টায় বিচার, সংস্কার ও দেশ পুনর্গঠনের লক্ষ্যে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে মুন্সীগঞ্জ শহরে আয়োজিত জুলাই পদযাত্রা ও পথসভায় তিনি এ বক্তব্য দেন। নাহিদ ইসলাম বলেন, “গোপালগঞ্জে আমাদের ওপর হামলা হয়েছে। আরও ১০টি […]

গোপালগঞ্জের সহিংসতায় ৭৫ জনের নামে মামলা, অজ্ঞাত আসামি ৪০০

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচিকে কেন্দ্র করে সংঘটিত সহিংসতার ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করেছে পুলিশ। মামলায় ৭৫ জনকে নাম উল্লেখ করে এবং আরও প্রায় ৪০০ জনকে অজ্ঞাত আসামি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। শুক্রবার (১৮ জুলাই) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির মোহাম্মদ সাজেদুর […]