Skip to main content

Ridge Bangla

হাসপাতালে ভর্তি অভিনেতা বিজয় দেবেরাকোন্ডা

মাত্র ক’দিন পরই মুক্তি পেতে যাচ্ছে তার ১০০ কোটি বাজেটের নতুন ছবি ‘কিংডম’। অথচ ছবির প্রচারে দেখা যাচ্ছে না দক্ষিণী তারকা বিজয় দেবেরাকোন্ডাকে। অবশেষে জানা গেল কারণ—ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে বর্তমানে তিনি হাসপাতালে ভর্তি আছেন।

ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, কয়েক দিন ধরে জ্বরে ভুগছিলেন বিজয়। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। পরীক্ষার পর চিকিৎসকরা নিশ্চিত করেন যে তিনি ডেঙ্গুতে আক্রান্ত।

হাসপাতাল সূত্রে জানা গেছে, আগের তুলনায় বিজয়ের শারীরিক অবস্থা এখন অনেকটাই ভালো। চিকিৎসকেরা আশা করছেন, আগামী ২০ জুলাইয়ের মধ্যেই তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হতে পারে।

এই খবর ছড়িয়ে পড়ার পর থেকেই ভক্তরা তাদের প্রিয় তারকার জন্য দোয়া করছেন ও দ্রুত সুস্থতা কামনা করছেন। অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, এমন গুরুত্বপূর্ণ সময়ে বিজয়ের অনুপস্থিতি সিনেমার প্রচারে কিছুটা প্রভাব ফেলছে। তবে নির্মাতারা ও ভক্তরা আশাবাদী যে সুস্থ হয়ে তিনি শিগগিরই প্রচারে ফিরবেন।

উল্লেখ্য, বিজয় দেবেরাকোন্ডা দক্ষিণ ভারতের অন্যতম জনপ্রিয় অভিনেতা। একের পর এক ব্যবসাসফল ছবি উপহার দিয়ে তিনি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন। তার নতুন ছবি ‘কিংডম’ নিয়ে দর্শকদের আগ্রহ তুঙ্গে। সবাই চান, বিজয় দ্রুত সুস্থ হয়ে আগের মতো প্রাণচঞ্চলভাবে পর্দায় ও প্রচারে ফিরে আসুন।

This post was viewed: 51

আরো পড়ুন