দক্ষিণী সিনেমার তারকা সামান্থা রুথ প্রভুর ব্যক্তিগত জীবন আবারও আলোচনার কেন্দ্রে। যিনি এক সময় নাগা চৈতন্য-এর সঙ্গে বিচ্ছেদের সময়ে নিজেকে ‘ভুক্তভোগী’ বলে দাবি করেছিলেন, এবার তাকেই তৃতীয় ব্যক্তি হয়ে অন্য এক সংসার ভাঙার অভিযোগের মুখে পড়তে হলো।
ভারতীয় সংবাদমাধ্যম জানায়, সামান্থার সঙ্গে বর্তমানে ঘনিষ্ঠ সম্পর্কে রয়েছেন ‘দ্য ফ্যামিলি ম্যান’ খ্যাত নির্মাতা রাজ নিদিমোরু। এই গুঞ্জনের সূত্রপাত মিশিগান সফর থেকে, যেখানে দুজনকে একান্তভাবে দেখা গেছে। রাজের শেয়ার করা একটি ছবিতে সামান্থাকে জড়িয়ে ধরে হাঁটছেন তিনি, ছবির ক্যাপশন ‘ডেট্রয়েট’।
রাজের প্রাক্তন স্ত্রী শ্যামলী দে ইনস্টাগ্রামে পরপর কিছু ইঙ্গিতপূর্ণ পোস্ট করেন, যার মধ্যে ছিল –
‘ওখানেও ছিলাম, এগুলো করেওছি’ এবং ‘জীবনের সুবর্ণ নিয়ম’-এর মতো বাণী। নেটিজেনদের অনেকেই মনে করছেন, এসব পোস্টই স্পষ্ট করে যে সামান্থা-রাজের ঘনিষ্ঠতা-ই তাদের দাম্পত্য ভাঙনের কারণ হতে পারে।
রাজ ও শ্যামলী বিয়ে করেছিলেন ২০১৫ সালে। তাদের একটি কন্যাসন্তান রয়েছে। বিচ্ছেদ ঘটে ২০২২ সালে।
সামান্থা ও নাগা চৈতন্য বিয়েবন্ধনে আবদ্ধ হন ২০১৭ সালে এবং বিচ্ছেদ হয় ২০২১ সালে। সে সময় সামান্থা ইঙ্গিতে শোভিতা ধুলিপালার দিকে অভিযোগ তুলেছিলেন তৃতীয় ব্যক্তি হিসেবে।
যদিও রাজ ও সামান্থা কেউই এখনও এই সম্পর্ক নিয়ে মুখ খোলেননি, তবে সাম্প্রতিক ঘটনাবলী ও সামাজিক মাধ্যমে প্রকাশ পাওয়া ছবি-লেখা থেকে ধারণা করা হচ্ছে, তারা নতুন সম্পর্কে জড়িয়েছেন। এ নিয়ে টলিউড ও দক্ষিণী ইন্ডাস্ট্রিতে গুঞ্জন তুঙ্গে।