Ridge Bangla

ফিরছে হ্যারি পটার, প্রথম লুকেই মুগ্ধ ভক্তরা

দীর্ঘ প্রতীক্ষার পর হ্যারি পটার ভক্তদের জন্য এল সুসংবাদ। অবশেষে প্রকাশ হলো নতুন হ্যারি পটার সিরিজের প্রথম লুক, যেখানে হ্যারি চরিত্রে আছেন ডমিনিক ম্যাকলাফলিন। গোল ফ্রেমের চশমা, হগওয়ার্টস ইউনিফর্ম, চেনা হাসি—সব মিলিয়ে রীতিমতো উচ্ছ্বসিত ভক্তরা। হ্যারি পটারের দুই বিশ্বস্ত সঙ্গী হারমায়োনি গ্রেঞ্জার ও রন উইজলি চরিত্রে অভিনয় করছেন আরাবেলা স্ট্যানটন ও অ্যালাস্টার স্টাউট। প্রায় ৩০ […]

‘জাতীয় সংস্কারক’ উপাধি চান না ড. মুহাম্মদ ইউনূস: প্রেস সচিব

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে ‘জাতীয় সংস্কারক’ ঘোষণার কোনো আগ্রহ নেই বলে জানিয়েছেন তার প্রেস সচিব শফিকুল আলম। মঙ্গলবার (১৫ জুলাই) রাতে ফেসবুকে দেওয়া এক বিবৃতিতে তিনি এ তথ্য জানান। বিবৃতিতে বলা হয়, হাইকোর্ট বিভাগের একটি বেঞ্চে করা রিট আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত জানতে চেয়েছেন কেন অধ্যাপক ইউনূসকে ‘জাতীয় সংস্কারক’ ঘোষণা করা হবে না। বিষয়টি […]

ফিলিপাইনে ৫.৮ মাত্রার ভূমিকম্প অনুভূত

ফিলিপাইনের উত্তরাঞ্চলে ৫ দশমিক ৮ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। মঙ্গলবার (১৫ জুলাই) ইলোকোস নর্টে প্রদেশে আঘাত হানা এই ভূমিকম্পে কাগায়ান, ইলোকোস সুর, ইসাবেলা এবং আবরার প্রদেশগুলোও কেঁপে ওঠে। ফিলিপাইন ইনস্টিটিউট অফ ভলকানোলজি অ্যান্ড সিসমোলজির বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যমগুলো এ সংবাদ জানিয়েছে। ফিলিপাইন স্টার জানিয়েছে, ভূমিকম্পটি পাসুকুইন শহর থেকে প্রায় ২৯ কিলোমিটার উত্তর-পশ্চিমে ২৭ কিলোমিটার […]

মোহাম্মদপুরে পুলিশের অভিযান, ছিনতাই-মাদকের সঙ্গে জড়িত ৩৫ জন গ্রেপ্তার

রাজধানীর মোহাম্মদপুর এলাকায় ছিনতাই, মাদক কারবারসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ৩৫ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। রোববার (১৪ জুলাই) দিনভর অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। সোমবার (১৫ জুলাই) ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেপ্তারদের মধ্যে […]

প্রাথমিক বিদ্যালয়ে শূন্য প্রধান শিক্ষক পদে দ্রুত নিয়োগ চায় সরকার

সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে দীর্ঘদিন ধরে শূন্য থাকা প্রধান শিক্ষক পদ দ্রুত পূরণের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (১৫ জুলাই) সকালে প্রধান উপদেষ্টার প্রেস উইং এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সোমবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে এই নির্দেশনা দেন ড. ইউনূস। বৈঠকে […]

উচ্চতর গ্রেড পাবেন ১৫ লাখ সরকারি কর্মকর্তা-কর্মচারী

সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের একটি গুরুত্বপূর্ণ দাবির নিষ্পত্তি হলো অবশেষে। টাইম স্কেল ও সিলেকশন গ্রেডপ্রাপ্তদের দু’টি উচ্চতর গ্রেড পাওয়ার ক্ষেত্রে আর কোনো আইনগত বাধা রইল না। মঙ্গলবার (১৬ জুলাই) সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশিত আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায়ে এই সিদ্ধান্ত নিশ্চিত করা হয়েছে। এই রায়টি দেন প্রধান বিচারপতির দায়িত্ব পালনরত জ্যেষ্ঠ বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন আপিল […]

বিএনপি কোনোভাবেই পিআর পদ্ধতি চায় না: সালাহউদ্দিন আহমেদ

সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে নির্বাচন কোনোভাবেই চায় না বিএনপি—এমন মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। মঙ্গলবার (১৫ জুলাই) ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি। সালাহউদ্দিন আহমেদ জানান, বৈঠকের আলোচ্যসূচিতে তিনটি বিষয় ছিল, যার মধ্যে দুইটি নিয়ে আলোচনা হয়। তার মধ্যে অন্যতম ছিল দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট। তিনি জানান, অধিকাংশ […]

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘নারী শিক্ষার্থী দিবস’ ও ‘সন্ত্রাস প্রতিরোধ দিবস’ পালনের ঘোষণা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান ঘোষণা দিয়েছেন, জুলাই গণ-অভ্যুত্থানে নারী শিক্ষার্থীদের অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ প্রতি বছর ১৪ জুলাই ‘নারী শিক্ষার্থী দিবস’ এবং ১৭ জুলাই ‘সন্ত্রাস প্রতিরোধ দিবস’ পালিত হবে। উভয় দিবসই বিশ্ববিদ্যালয়ের নিয়মিত একাডেমিক ক্যালেন্ডারে অন্তর্ভুক্ত করা হবে। গতকাল ১৪ জুলাই ২০২৫ সোমবার, রাজু ভাস্কর্যের সামনে অনুষ্ঠিত জুলাই গণ-অভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে […]

আসন্ন জাতীয় নির্বাচনের আগে একযোগে ইসির ৫১ কর্মকর্তার বদলি

আগামী ফেব্রুয়ারির মধ্যে অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনকে সামনে রেখে মাঠ প্রশাসন পুনর্গঠনে প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। এর অংশ হিসেবে একযোগে ৫১ জন কর্মকর্তাকে বদলি করেছে সংস্থাটি। মঙ্গলবার (১৫ জুলাই) নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ শহীদুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বদলির এই তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে উল্লেখ করা […]

এনসিপি-সহ ১৪৪টি দল ইসির বাছাইয়ে উত্তীর্ণ হয়নি

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)সহ নিবন্ধনের জন্য আবেদন করা ১৪৪টি রাজনৈতিক দলের কোনোটি নির্বাচন কমিশনের (ইসি) প্রাথমিক বাছাইয়ে উত্তীর্ণ হয়নি। কাগজপত্রে ঘাটতি থাকায় দলগুলোকে তা পূরণের জন্য ১৫ দিনের সময় দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৫ জুলাই) গণমাধ্যমকে এসব তথ্য জানিয়েছেন ইসির অতিরিক্ত সচিব কেএম আলী নেওয়াজ। তিনি বলেন, প্রথম ধাপে ৬২টি দলকে চিঠি দেওয়া হবে। বাকি দলগুলোকে […]

গাইবান্ধায় জাপানি অনুদান প্রকল্প পরিদর্শন করলেন জাপান দূতাবাসের প্রতিনিধিদল

গাইবান্ধা জেলার একটি জাপানি অনুদানভিত্তিক উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেছেন ঢাকাস্থ জাপান দূতাবাসের প্রতিনিধিরা। মঙ্গলবার (১৫ জুলাই) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে জাপান দূতাবাস। প্রতিনিধিদলের সদস্য ছিলেন দূতাবাসের প্রথম সচিব কারাসাওয়া শিনজু ও দ্বিতীয় সচিব মাকিগুচি ইয়াসুয়ুকি। তারা গাইবান্ধা ভিত্তিক এনজিও এসকেএস ফাউন্ডেশন পরিচালিত “এসকেএস চক্ষু হাসপাতালের জন্য চক্ষু চিকিৎসা সরঞ্জাম সংগ্রহ প্রকল্প”-এর উদ্বোধন […]

নির্বাচন প্রস্তুতির অংশ হিসেবে ইসির ৫১ কর্মকর্তাকে একযোগে বদলি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী ফেব্রুয়ারির মধ্যে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। নির্বাচনকে সুষ্ঠু, নিরপেক্ষ ও কার্যকরভাবে পরিচালনার লক্ষ্যে মাঠ প্রশাসন পুনর্গঠনের অংশ হিসেবে নির্বাচন কমিশন (ইসি) একযোগে ৫১ জন কর্মকর্তাকে বদলি করেছে। মঙ্গলবার (১৫ জুলাই) নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ শহীদুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে উল্লেখ করা […]

সকল বেসরকারি বিশ্ববিদ্যালয়কে স্থায়ী ক্যাম্পাসে কার্যক্রম পরিচালনার তাগিদ ইউজিসির

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) দেশের সকল বেসরকারি বিশ্ববিদ্যালয়কে স্থায়ী ক্যাম্পাস থেকে কার্যক্রম পরিচালনার তাগিদ দিয়েছে। সম্প্রতি ফরিদপুরে অবস্থিত টাইমস ইউনিভার্সিটি বাংলাদেশের ক্যাম্পাস সরেজমিন পরিদর্শন শেষে এ আহ্বান জানানো হয়। ইউজিসির বেসরকারি বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের দায়িত্বপ্রাপ্ত সদস্য প্রফেসর ড. মোহাম্মদ আনোয়ার হোসেনের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধি দল এই পরিদর্শনে অংশ নেয়। দলের অন্যান্য সদস্যরা […]

গ্রেনেড হামলা মামলায় তারেক-বাবরের খালাসের বিরুদ্ধে আপিলের শুনানির দিন ধার্য

২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে ভয়াবহ গ্রেনেড হামলার মামলায় হাইকোর্টে খালাস পাওয়া ৪৯ আসামির বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আপিলের শুনানির তারিখ ধার্য করেছে আপিল বিভাগ। আগামী বৃহস্পতিবার (১৮ জুলাই) এই বহুল আলোচিত মামলার শুনানি অনুষ্ঠিত হবে। মঙ্গলবার (১৫ জুলাই) প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে গঠিত আপিল বিভাগের পাঁচ সদস্যের বেঞ্চ […]

‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে বুধবার রাষ্ট্রীয় শোক দিবস পালন

কোটাবিরোধী আন্দোলনের সময় গত বছরের ১৬ জুলাই রংপুরে পুলিশের গুলিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদের মৃত্যুর ঘটনা স্মরণে সরকার দিনটিকে ‘জুলাই শহীদ দিবস’ ঘোষণা করেছে। এই উপলক্ষে আগামী বুধবার (১৬ জুলাই) রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হবে। মঙ্গলবার (১৫ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, ‘জুলাই […]

সরাসরি ক্রয়ে হবে গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের কাজ

জুলাই-অগাস্টের ছাত্র-জনতার অভ্যুত্থানের স্মৃতি রক্ষায় ঢাকার গণভবনকে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ হিসেবে গড়ে তুলতে চলতি বছরের ৫ আগস্টের মধ্যে নির্মাণকাজ শেষ করতে চায় সরকার। এজন্য জাদুঘরের সিভিল ও ইলেকট্রো-মেকানিক্যাল (ই/এম) অংশের নির্মাণ ও সংস্কারকাজ সরাসরি ক্রয় পদ্ধতিতে বাস্তবায়নের অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি। এতে মোট ব্যয় ধরা হয়েছে ১১১ কোটি ১৯ লাখ […]

কক্সবাজারে চুরি করতে গিয়ে পুলিশ সদস্যের স্ত্রীকেও ধর্ষণ

কক্সবাজারের চকরিয়ায় চুরি করতে গিয়ে এক দুর্বৃত্ত পুলিশের স্ত্রীর ওপর যৌন নির্যাতন চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটে ১৪ জুলাই (সোমবার) গভীর রাতে চকরিয়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের একটি ভাড়া বাসায়। জানা গেছে, ট্যুরিস্ট পুলিশে কর্মরত এক কনস্টেবলের স্ত্রী দুই শিশুসন্তানসহ বাসায় ছিলেন। রাত আনুমানিক ৩টার দিকে এক অজ্ঞাত যুবক ধারালো অস্ত্র ও টর্চলাইটসহ রান্নাঘরের […]

১৬ জুলাই ‘জুলাই শহীদ দিবস’: রাষ্ট্রীয় শোক পালনের ঘোষণা

আগামী ১৬ জুলাই (বুধবার) ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে রাষ্ট্রীয়ভাবে শোক পালন করবে বাংলাদেশ সরকার। এদিন দেশের সব সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান এবং বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। মঙ্গলবার (১৫ জুলাই) মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদের সই করা এক সরকারি প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়, শহীদদের আত্মার মাগফিরাত […]

আমি হতাশ কিন্তু পুতিনের সঙ্গে সম্পর্ক শেষ হয়ে যায়নি: বিবিসিকে ট্রাম্প

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতি হতাশা প্রকাশ করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে, তার সঙ্গে সম্পর্ক এখনো শেষ হয়ে যায়নি বলে মন্তব্য করেছেন তিনি। মঙ্গলবার (১৫ জুলাই) বিবিসির ওয়েবসাইটে প্রকাশিত এক সাক্ষাৎকারে এসব কথা বলেন ট্রাম্প। সাক্ষাৎকারে ইউক্রেন যুদ্ধ নিয়ে কথা বলতে গিয়ে ট্রাম্প জানান, এই সংকট সমাধানে তিনি পুতিনের সঙ্গে চারবার আলোচনা করেছেন, […]

মাত্র ২৭ রানে অলআউট ওয়েস্ট ইন্ডিজ

জ্যামাইকার কিংস্টনের সাবিনা পার্কে অনুষ্ঠিত অস্ট্রেলিয়া বনাম ওয়েস্ট ইন্ডিজের তৃতীয় ও শেষ টেস্টে নেমে রীতিমতো ধস নেমেছে ক্যারিবিয়ান শিবিরে। ২০৪ রানের লক্ষ্য নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে মাত্র ২৭ রানে অলআউট হয় ওয়েস্ট ইন্ডিজ। টেস্ট ইতিহাসে এটি দ্বিতীয় সর্বনিম্ন দলীয় স্কোর। এর চেয়ে কম রানে অলআউট হওয়ার নজির আছে কেবল একবার—১৯৫৫ সালে নিউজিল্যান্ডকে ২৬ […]