Skip to main content

Ridge Bangla

পোল্যান্ডে রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ, ঢাকায় দূতাবাস চালুর আহ্বান

পোল্যান্ডে নিযুক্ত বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত মো. ময়নুল ইসলাম পোল্যান্ডের রাষ্ট্রপতি আন্দ্রেজ দুদার কাছে আনুষ্ঠানিকভাবে পরিচয়পত্র পেশ করেছেন। বুধবার (২ জুলাই) ওয়ারশতে রাষ্ট্রপতির দপ্তরে এ আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। পোল্যান্ডে বাংলাদেশ দূতাবাস এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে।

অনুষ্ঠানে রাষ্ট্রদূতকে সেনাবাহিনীর পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করা হয় এবং রাষ্ট্রপতি আন্দ্রেজ দুদা তাকে আন্তরিকভাবে স্বাগত জানান। রাষ্ট্রপতি বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি ও আন্তর্জাতিক অঙ্গনে সক্রিয় ভূমিকার ভূয়সী প্রশংসা করেন।

জবাবে রাষ্ট্রদূত ময়নুল ইসলাম বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তিনি বলেন, বাংলাদেশ ও পোল্যান্ডের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও দৃঢ় করতে তিনি বাণিজ্য, বিনিয়োগ, শিক্ষা, প্রযুক্তি, জনশক্তি এবং সাংস্কৃতিক বিনিময়ে জোর দেবেন। বিশেষভাবে ঢাকায় পোল্যান্ডের দূতাবাস পুনরায় চালুর আহ্বান জানান তিনি।

পরে রাষ্ট্রদূত পোল্যান্ডের ইতিহাস ও শহীদদের স্মরণে ‘Tomb of the Unknown Soldier’-এ পুষ্পস্তবক অর্পণ করেন।

This post was viewed: 41

আরো পড়ুন