Skip to main content

Ridge Bangla

এশিয়ান কাপে জায়গা করে নেওয়ায় বাংলাদেশ নারী ফুটবল দলকে প্রধান উপদেষ্টার অভিনন্দন

২০২৬ সালের এশিয়ান কাপে প্রথমবারের মতো চূড়ান্ত পর্বে জায়গা করে নেওয়ায় বাংলাদেশ নারী ফুটবল দলকে অভিনন্দন জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। এক অভিনন্দন বার্তায় তিনি বলেন, “এই অর্জন শুধু নারী ফুটবলের নয়, বরং গোটা জাতির জন্য গর্বের। এটি আমাদের সম্ভাবনা, প্রতিভা ও অদম্য চেতনার একটি অনন্য উদাহরণ।” তিনি আরও আশা প্রকাশ […]

আন্দোলনের মুখে চট্টগ্রামের পটিয়া থানার ওসিকে প্রত্যাহার

চট্টগ্রামের পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নূরকে বুধবার (২ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে প্রত্যাহার করা হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ধারাবাহিক আন্দোলনের মুখে এই সিদ্ধান্ত নেয়া হয়। চট্টগ্রাম জেলা পুলিশ সুপার (এসপি) সাইফুল ইসলাম প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করে জানান, ওসিকে প্রত্যাহার করে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি […]

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একদিনে ৩টি দুর্ঘটনা, তীব্র যানজটে ভোগান্তি

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ব্যস্ততম ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একদিনেই তিনটি পৃথক দুর্ঘটনায় যান চলাচল দীর্ঘ সময় ব্যাহত হয় এবং রাজধানীমুখী যাত্রীদের তীব্র ভোগান্তিতে পড়তে হয়। বুধবার (২ জুলাই) ভোর থেকে বিকেল পর্যন্ত গজারিয়ার বালুয়াকান্দি, মেঘনা সেতু এবং বড়ুইকান্দি ভাটেরচর এলাকায় এই তিনটি দুর্ঘটনা ঘটে। প্রথম দুর্ঘটনাটি ঘটে ভোর ৪টা ২০ মিনিটে বালুয়াকান্দি এলাকায়। ঢাকা-মুখী একটি ট্রাক নিয়ন্ত্রণ […]

গণতন্ত্র শক্তিশালী করতে বিএনপি ছাড় দিয়েছে: তারেক রহমান

গণতন্ত্রকে শক্তিশালী করতে বিএনপি অনেক বিষয়ে ছাড় দিয়েছে বলে মন্তব্য করেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বুধবার (২ জুলাই) পটুয়াখালী জেলা বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। তারেক রহমান বলেন, “কিছু সংস্কার প্রস্তাবের সঙ্গে বিএনপি একমত নয়, তবুও বৃহত্তর স্বার্থে দলটি উদারতা দেখিয়েছে।” তিনি বলেন, “গণতন্ত্র মানেই মতপার্থক্য থাকবে। বড় দল […]

মৃত্যুর পর উত্তরসূরি নির্ধারণ করেছেন দালাই লামা

তিব্বতের নির্বাসিত আধ্যাত্মিক নেতা দালাই লামা ঘোষণা দিয়েছেন, মৃত্যুর পর তার উত্তরসূরি কে হবেন তা তিনি নিজেই নির্ধারণ করেছেন। প্রায় ৬০০ বছরের পুরনো এই বৌদ্ধ ধর্মীয় প্রতিষ্ঠানে নেতৃত্ব নিয়ে যে অনিশ্চয়তা ও বিতর্ক তৈরি হয়েছিল, তার অবসান ঘটলো এই ঘোষণার মধ্য দিয়ে। বুধবার (২ জুলাই) এক ভিডিও বার্তায় দালাই লামা বলেন, “উত্তরসূরি নির্ধারণের পূর্ণ ক্ষমতা […]

মিথ্যা তথ্য ও ভুয়া খবর বড় সমস্যা: ড. মুহাম্মদ ইউনূস

গণমাধ্যমে মিথ্যা তথ্য ও ভুয়া খবর ছড়ানোকে দেশের অন্যতম প্রধান সমস্যা হিসেবে উল্লেখ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি এ বিষয়ে জাতিসংঘ ও ইউনেস্কোর প্রতি আরও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। মঙ্গলবার (২ জুলাই) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ইউনেস্কোর বাংলাদেশ প্রতিনিধি সুজান ভাইজের সঙ্গে বৈঠককালে ড. ইউনূস বলেন, “আমাদের মূল সমস্যা এখন […]

বাউফলে জমি নিয়ে বিরোধে এইচএসসি পরীক্ষার্থী খুন

পটুয়াখালীর বাউফল উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে এক এইচএসসি পরীক্ষার্থী খুন হয়েছেন। নিহত শিক্ষার্থীর বাবাও এসময় মারাত্মক আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মঙ্গলবার (১ জুলাই) বিকেল ৫টার দিকে উপজেলার ধলুফকির বাজার এলাকায় এই মর্মান্তিক হামলার ঘটনা ঘটে। নিহত শিক্ষার্থীর নাম ফাহিম বয়াতি (১৮)। তিনি নওমালা আব্দুর রশিদ খান ডিগ্রি কলেজ থেকে চলতি বছরের উচ্চ মাধ্যমিক […]

বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে ১১ ব্যাংকের সম্পদের গুণগত মান যাচাই হচ্ছে

বাংলাদেশের ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফেরাতে গঠিত রিফর্ম টাস্কফোর্স আরও ১১টি ব্যাংকের সম্পদের গুণগত মান যাচাইয়ের (অ্যাসেট কোয়ালিটি রিভিউ–AQR) সিদ্ধান্ত নিয়েছে। বাংলাদেশ ব্যাংকের সূত্রে জানা গেছে, গত ১৫ বছরে এসব ব্যাংকের বিরুদ্ধে অনিয়ম ও কেলেঙ্কারির অভিযোগ ওঠায় এ পদক্ষেপ নেওয়া হয়েছে। ব্যাংকগুলোর খেলাপি ঋণ, মূলধন ঘাটতি, বন্ধকি সম্পদসহ নানা সূচকের প্রকৃত অবস্থা বিশ্লেষণ করাই এই যাচাইয়ের […]

বিজয়ের সঙ্গে প্রেম? জবাব দিলেন ‘দঙ্গল’ খ্যাত ফাতিমা সানা শেখ

বহুদিন ধরেই বলিউডে গুঞ্জন চলছিল ‘দঙ্গল’ খ্যাত অভিনেত্রী ফাতিমা সানা শেখ ও অভিনেতা বিজয় বর্মার প্রেম নিয়ে। ভক্তদের কৌতূহল ছিল তুঙ্গে। অবশেষে সেই জল্পনার অবসান ঘটালেন ফাতিমা নিজেই। সম্প্রতি ‘আপ জ্যায়সা কোই’ ছবির ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে তিনি স্পষ্ট জানিয়ে দেন—তার জীবনে এখন প্রেম নেই। অনুষ্ঠানে সাংবাদিকরা যখন সরাসরি তার প্রেমজীবন নিয়ে প্রশ্ন করেন, ফাতিমা নির্ভেজাল […]

সিনেমাকে ‘না’ জানিয়ে নাটক ও সংগীতেই মনোযোগী পড়শী

বর্তমান সময়ের জনপ্রিয় কণ্ঠশিল্পী সাবরিনা পড়শী সংগীতে ১৬ বছরের দীর্ঘ ক্যারিয়ারে উপহার দিয়েছেন বহু জনপ্রিয় গান। পাশাপাশি নাটকে অভিনয় করেও দর্শকপ্রিয়তা পেয়েছেন তিনি। এবার নিজের প্রযোজনায় নাটক নির্মাণ শুরু করেছেন এই গায়িকা-অভিনেত্রী। অনেক আগেই নাটক প্রযোজনার ঘোষণা দিয়েছিলেন পড়শী, যা বাস্তবে রূপ পেয়েছে ‘প্রেমেরই পরশে’ নাটকের মাধ্যমে। মহিদুল মহিমের গল্প, চিত্রনাট্য ও পরিচালনায় নির্মিত এই […]

৫ আগস্ট আশুলিয়ায় লাশ পোড়ানো মামলায় ১৬ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল

গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সাভারের আশুলিয়ায় আন্দোলনকারীদের ওপর সংঘটিত হত্যাকাণ্ড ও লাশ পুড়িয়ে ফেলার ঘটনায় সাবেক সংসদ সদস্য মুহাম্মদ সাইফুল ইসলামসহ ১৬ জনকে অভিযুক্ত করে তদন্ত প্রতিবেদন দাখিল করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন। বুধবার (২ জুলাই) সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২–এ এই বর্বরোচিত ঘটনার প্রতিবেদন আনুষ্ঠানিকভাবে জমা দেওয়া হয়। এর আগে, সাতজন আসামিকে প্রিজন […]

ডাকসু নির্বাচন উপলক্ষে উপদেষ্টা কমিটি গঠন করলো ঢাবি

আসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন ২০২৫ উপলক্ষে উপদেষ্টা কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বুধবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যমকে এ তথ্য জানানো হয়। গঠিত উপদেষ্টা কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান। সদস্য-সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের […]

মা হচ্ছেন না সোনাক্ষী, জানালেন নিজেই গুজবের সত্যতা

সম্প্রতি বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহাকে ঘিরে একাধিক গুজব ছড়িয়ে পড়ে। প্রথমে শোনা যায়, তিনি করোনায় আক্রান্ত হয়েছেন। এরপর আরও একটি গুঞ্জন সামনে আসে—সোনাক্ষী নাকি মা হতে চলেছেন! তবে এসবের অবসান ঘটিয়ে এবার নিজেই মুখ খুলেছেন এই অভিনেত্রী। স্পষ্ট ভাষায় তিনি জানিয়েছেন, তিনি অন্তঃসত্ত্বা নন। গত বছরের ২৩ জুন অভিনেতা জাহির ইকবালের সঙ্গে আইনি বিয়েতে আবদ্ধ […]

পারিশ্রমিক দ্বিগুণ করলেন শ্রীলীলা, আলোচনার কেন্দ্রবিন্দুতে দক্ষিণী অভিনেত্রী

দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রের আলোচিত ও প্রতিশ্রুতিশীল নায়িকা শ্রীলীলা আবারও শিরোনামে এসেছেন, এবার আকাশছোঁয়া পারিশ্রমিক নিয়ে। টলিউডসহ গোটা ভারতীয় বিনোদনজগতে এই নিয়ে চলছে ব্যাপক আলোচনা। ২০১৯ সালে ‘কিস’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় শ্রীলীলার। তবে ২০২১ সালে রোশান মেকারের বিপরীতে অভিনীত ‘পেলি সানডা ডি’ সিনেমায় নজরকাড়া অভিনয়ের মাধ্যমে দর্শকমনে জায়গা করে নেন তিনি। ওই ছবিতে […]

সরকারি চাকরিতে বিপুল শূন্যপদ: ফাঁকা রয়েছে ৪ লাখ ৬৮ হাজারেরও বেশি পদ

সরকারি চাকরিতে বর্তমানে ৪ লাখ ৬৮ হাজার ২২০টি পদ শূন্য রয়েছে। সোমবার (৩০ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয় প্রকাশিত ২০২৪ সালের সরকারি কর্মচারীদের পরিসংখ্যানে এ তথ্য উঠে এসেছে। পরিসংখ্যান অনুযায়ী, দেশে মোট অনুমোদিত সরকারি পদ রয়েছে ১৯ লাখ ১৯ হাজার ১১১টি। এর মধ্যে কর্মরত রয়েছেন ১৪ লাখ ৫০ হাজার ৮৯১ জন। ফলে শূন্য পদের সংখ্যা দাঁড়িয়েছে ৪ […]

ময়মনসিংহে ‘সাবেক’ স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মহত্যা

ময়মনসিংহ নগরীতে পারিবারিক বিরোধের জেরে এক হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১ জুলাই) ভোররাতে নগরের গুলকীবাড়ি এলাকায় এক ব্যক্তি তার সাবেক স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যার পর নিজেই আত্মহত্যা করেন। নিহতরা হলেন—সেনবাড়ি এলাকার ওমান প্রবাসী রাকিবুল করিম (৫০) এবং তার সাবেক স্ত্রী রওশন আক্তার (৪২)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রওশন আক্তার তার কনিষ্ঠ কন্যাকে নিয়ে গুলকীবাড়ি […]

সব বিভেদ ভুলে ফের একসাথে হিরো আলম ও রিয়ামনি

আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম ও তার স্ত্রী রিয়ামনি সব দূরত্ব ভুলে আবার একসঙ্গে হয়েছেন। কয়েকদিন আগেই ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন হিরো আলম। তার আগে তৃতীয় স্ত্রী রিয়ামনির বিরুদ্ধে মামলাও দায়ের করেছিলেন তিনি। তবে এসব ঘটনার রেশ কাটিয়ে নতুন করে শুরু করতে যাচ্ছেন এই আলোচিত দম্পতি। মঙ্গলবার (১ জুলাই) রিয়ামনি […]

মার্কিন হামলায় ইরানের পারমাণবিক কর্মসূচি দু’বছর পিছিয়েছে: পেন্টাগনের দাবি

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন জানিয়েছে, ইরানে যুক্তরাষ্ট্রের হামলায় দেশটির পারমাণবিক কর্মসূচি অন্তত এক থেকে দুই বছর পিছিয়ে গেছে। এই তথ্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবির সঙ্গে ভিন্নতর, যেখানে তিনি বলেছিলেন ইরানের পারমাণবিক কর্মসূচি ‘সম্পূর্ণ ধ্বংস’ হয়ে গেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। বুধবার স্থানীয় সময় এক বিবৃতিতে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের […]

শুটিং সেটে আহত আদাহ শর্মা

অ্যাকশন থ্রিলার সিনেমার শুটিং চলাকালীন মারাত্মকভাবে আহত হয়েছেন ‘দ্য কেরালা স্টোরি’ খ্যাত বলিউড অভিনেত্রী আদাহ শর্মা। ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে জানানো হয়েছে, একটি স্ট্যান্ট দৃশ্যের মহড়া চলাকালীন মধ্যরাতে এই দুর্ঘটনা ঘটে। জানা যায়, ঘটনাটি এতটাই গুরুতর ছিল যে আদাহ শর্মার নাকে আঘাত লাগে এবং তা ফুলে যায়। তবে একজন পেশাদার অভিনেত্রীর মতো তিনি শুটিং বন্ধ […]

ডোবায় লাফ দিয়েও গ্রেপ্তার এড়াতে পারলেন না সাবেক মেয়র রফিকুল ইসলাম

যশোরের কেশবপুর পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম ছাত্র-জনতার ক্ষোভের মুখে নিজ বাড়ির পাশের ডোবায় লাফ দিয়েও গ্রেপ্তার এড়াতে পারেননি। বুধবার (২ জুলাই) দুপুর ৩টার দিকে কেশবপুর পৌর এলাকার ভবানীপুরে এই ঘটনা ঘটে। পরে স্থানীয়রা তাকে ডোবা থেকে তুলে পুলিশের হাতে সোপর্দ করেন। স্থানীয় সূত্র জানায়, গত বছরের ৫ আগস্টের গণঅভ্যুত্থানে […]