Skip to main content

Ridge Bangla

কলম্বো টেস্টে ইনিংস ব্যবধানে হারল বাংলাদেশ

কলম্বো টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাটিং ব্যর্থতার দায়ে ইনিংস ও ৭৮ রানে পরাজিত হলো বাংলাদেশ। তৃতীয় দিনের শেষে হারের যে শঙ্কা তৈরি হয়েছিল, সেটি চতুর্থ দিনের সকালে নিশ্চিত হয় মাত্র ৩৪ বলের মধ্যেই। এই হারের ফলে দুই ম্যাচের টেস্ট সিরিজ ১-০ ব্যবধানে জিতে নিয়েছে স্বাগতিক শ্রীলঙ্কা।

গল টেস্টে ব্যাট হাতে দাপট দেখালেও কলম্বোতে পুরোপুরি ভেঙে পড়ে বাংলাদেশ। প্রথম ইনিংসে ২১১ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ১১৫ রানে ৬ উইকেট হারিয়ে তৃতীয় দিন শেষ করে সফরকারীরা। চতুর্থ দিনে নতুন করে শুরু করলেও খুব দ্রুত গুটিয়ে যায় শান্তর দল। এই ম্যাচে দুই ইনিংসেই ব্যর্থ ব্যাটিংয়ে বাংলাদেশ টেস্ট ইতিহাসে ৪৭তমবারের মতো ইনিংস ব্যবধানে পরাজয়ের স্বাদ পেল।

প্রথম টেস্ট ড্র হওয়ার পর এই জয়ে সিরিজ ট্রফি ঘরে তোলে শ্রীলঙ্কা। একই সঙ্গে তারা এগিয়ে গেল ২০২৫-২০২৭ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলেও। অন্যদিকে, টেস্ট মর্যাদা পাওয়ার ২৫ বছর পূর্তি উদযাপন করা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জন্য এটি একটি তিক্ত স্মৃতি হয়ে থাকল।

এখন দুই দল প্রস্তুতি নিচ্ছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য, যা শুরু হবে বুধবার কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে।

সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ ১ম ইনিংস: ২৪৭
শ্রীলঙ্কা ১ম ইনিংস: ৪৫৮
বাংলাদেশ ২য় ইনিংস: ১৩৩ (৪৪.২ ওভার)
ফল: শ্রীলঙ্কা ইনিংস ও ৭৮ রানে জয়ী
সিরিজ ফল: শ্রীলঙ্কা ১-০
ম্যান অব দ্য ম্যাচ: পাথুম নিসাঙ্কা
ম্যান অব দ্য সিরিজ: পাথুম নিসাঙ্কা

This post was viewed: 110

আরো পড়ুন