তারেক রহমান দ্রুতই দেশে ফিরবেন: বিএনপি নেতা আব্দুল আউয়াল মিন্টু

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান এবং বরিশাল বিভাগীয় দলনেতা আব্দুল আউয়াল মিন্টু বলেছেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অচিরেই দেশে ফিরবেন। শনিবার (২৮ জুন) বরিশালের সদর রোডের অশ্বিনী কুমার হলে বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ কথা বলেন তিনি। মিন্টু বলেন, “অন্য রাজনৈতিক দলের সঙ্গে বিএনপির তুলনা করে […]
ইসরায়েলি হামলায় গাজায় আরও ৮১ ফিলিস্তিনি নিহত

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর টানা হামলায় আরও ৮১ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। শনিবার (২৮ জুন) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়। এছাড়া গত ২৪ ঘণ্টায় আহত হয়েছেন আরও অন্তত ৪৪২ জন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া হামলায় এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন ৫৬ হাজার ৪১২ […]
বাংলাদেশে সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন সম্ভব নয়: সালাহউদ্দিন আহমেদ

বাংলাদেশের বাস্তবতায় সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতিতে নির্বাচন আয়োজন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। শনিবার (২৮ জুন) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এক অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি এ মন্তব্য করেন। সালাহউদ্দিন আহমেদ বলেন, “যারা পিআর পদ্ধতির নির্বাচন চান, তারা মূলত নির্বাচনী প্রক্রিয়া বিলম্বিত করতে বা ভণ্ডুল […]
কক্সবাজারে র্যাব পরিচয়ে অপহরণকারী চক্রের মূলহোতা গ্রেপ্তার

কক্সবাজারে র্যাব পরিচয়ে অপহরণকারী চক্রের অন্যতম মূলহোতা সিকদার ওরফে বলিকে (৪৫) গ্রেপ্তার করেছে র্যাব। শুক্রবার (২৭ জুন) সন্ধ্যায় র্যাব-১৫ সিপিসি-২ হোয়াইক্যং ক্যাম্পের একটি দল উখিয়ার পালংখালীর মরাগাছতলা এলাকা থেকে তাকে আটক করে। শনিবার (২৮ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন র্যাব-১৫ কক্সবাজারের মিডিয়া কর্মকর্তা সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক। গ্রেপ্তার সিকদার উখিয়ার পালংখালীর মোহাম্মদ আবুর […]
প্রধান উপদেষ্টার জন্মদিনে তারেক রহমানের শুভেচ্ছা

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের জন্মদিন উপলক্ষে ফুল ও কেক পাঠিয়ে শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (২৮ জুন) বিকেলে এই শুভেচ্ছা উপহার রাজধানীর বারিধারায় ইউনূসের বাসভবন ‘যমুনা’তে পৌঁছে দেওয়া হয়। বিএনপির পক্ষ থেকে জানানো হয়, তারেক রহমান প্রধান উপদেষ্টার সুস্বাস্থ্য, সুখী জীবন এবং দীর্ঘায়ু কামনা করে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন। তার পক্ষে কেক […]
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে হোয়াটসঅ্যাপ নিষিদ্ধ

সাইবার নিরাপত্তা ও কর্পোরেট তথ্য সুরক্ষার বিষয়টি গুরুত্ব দিয়ে দাপ্তরিক কাজে হোয়াটসঅ্যাপ ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এর বিকল্প হিসেবে কর্মকর্তা ও কর্মচারীদের অফিসিয়াল যোগাযোগে মাইক্রোসফট টিমস ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়েছে। সম্প্রতি বিমানের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইটি) বিভাগের জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কর্পোরেট নেটওয়ার্কের সাইবার নিরাপত্তা […]
গাজায় ইসরায়েলি আগ্রাসনে প্রাণহানি ছাড়াল ৫৬ হাজার

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর অব্যাহত আগ্রাসনে প্রাণহানির সংখ্যা ছাড়িয়ে গেছে ৫৬ হাজার। গত ২৪ ঘণ্টায় নতুন করে নিহত হয়েছেন আরও অন্তত ৫১ জন ফিলিস্তিনি এবং আহত হয়েছেন ১০৪ জন। নিহতদের মধ্যে ত্রাণের অপেক্ষায় থাকা ক্ষুধার্ত মানুষও রয়েছেন। সোমবার (২৩ জুন) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে বার্তাসংস্থা আনাদোলু জানায়, এ নিয়ে চলমান ইসরায়েলি হামলায় […]
পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলায় ১৩ সেনাসদস্য নিহত

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার উত্তর ওয়াজিরিস্তানে ভয়াবহ আত্মঘাতী গাড়ি বোমা হামলায় সেনাবাহিনীর ১৩ সদস্য নিহত হয়েছেন। এই ঘটনায় বেসামরিক নাগরিকসহ আহত হয়েছেন আরও অন্তত ২৯ জন। শনিবার (২৮ জুন) প্যারিসভিত্তিক একটি বার্তা সংস্থার বরাত দিয়ে আরব নিউজ জানায়, পাকিস্তান তালেবানের সঙ্গে সংশ্লিষ্ট হাফিজ গুল বাহাদুর গোষ্ঠীর আত্মঘাতী শাখা এ হামলার দায় স্বীকার করেছে। স্থানীয় প্রশাসন ও […]
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৪, আহত ১৬

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের শ্রীনগরের সিংপাড়া-নওয়াপাড়া ও হাঁসাড়া ব্রিজ-২ এর মধ্যবর্তী স্থানে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন অন্তত ১৬ জন। শনিবার (২৮ জুন) ভোর সাড়ে ৩টার দিকে ঢাকামুখী লেনে হামদান পরিবহনের একটি নাইটকোচ চলন্ত একটি ট্রাকের পেছনে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষের পর উভয় যানবাহন এক্সপ্রেসওয়ের মাঝখানের রেলিংয়ে সজোরে আঘাত […]
পাকিস্তানে ভারী বর্ষণ ও আকস্মিক বন্যায় ৩২ জনের মৃত্যু

চলতি সপ্তাহে বর্ষা মৌসুম শুরু হওয়ার পর পাকিস্তানের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টিপাত ও আকস্মিক বন্যায় প্রাণ হারিয়েছেন অন্তত ৩২ জন। এদের মধ্যে ১৬ জনই শিশু। শনিবার (২৮ জুন) দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এই তথ্য জানিয়েছে। খাইবার পাখতুনখোয়া প্রদেশে গত ৩৬ ঘণ্টায় বন্যা ও ছাদ ধসের ঘটনায় ১৯ জনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে আটজন শিশু রয়েছে। […]
‘বাংলা সিনেমা প্রতিনিয়ত ধর্ষণের শিকার হচ্ছে’: নির্মাতা জীবন

নির্মাতা শরাফ আহমেদ জীবন মনে করছেন, পাইরেসির কারণে বাংলা সিনেমা প্রতিনিয়ত এক ভয়াবহ অপরাধের শিকার হচ্ছে। তিনি বলেন, “এই মুহূর্তে আমার মনে হচ্ছে, বাংলা সিনেমা প্রতিনিয়ত ধর্ষণের শিকার হচ্ছে! আর সেই ধর্ষক হচ্ছে যারা পাইরেসি করছে।” শুক্রবার (২৭ জুন) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে নির্মাতা জীবন ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমরা যারা ভালোবেসে সিনেমা বানাই, […]
সাকিব আল হাসানের ‘গোপন সিনেমা’ ফাঁস করলেন নির্মাতা রাজিবুল হোসেন

বাংলাদেশের তারকা ক্রিকেটার সাকিব আল হাসান এক সময় গোপনে একটি সিনেমায় অভিনয় করেছিলেন। এমন বিস্ফোরক তথ্য প্রকাশ করেছেন নির্মাতা রাজিবুল হোসেন। তার দাবি, প্রায় এক যুগ আগে সব কিছু পেছন ফেলে নামে একটি চলচ্চিত্র নির্মাণ শুরু করেছিলেন তিনি। সেই সিনেমায় অতিথি চরিত্রে অভিনয় করেন সাকিব। তবে সাকিব নিজে বিষয়টি অস্বীকার করায় ছবিটির শুটিং বন্ধ হয়ে […]
জনপ্রিয় মডেল ও অভিনেত্রী শেফালি জারিওয়ালা মারা গেছেন

বলিউডে শোকের ছায়া নেমে এসেছে, মাত্র ৪২ বছর বয়সে হৃদয়বিদারকভাবে প্রয়াত হয়েছেন বলিউডের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী, ‘কাঁটা লাগা গার্ল’ হিসেবে খ্যাত শেফালি জারিওয়ালা। ভারতীয় গণমাধ্যম পিংকভিলা জানিয়েছে, হঠাৎ অসুস্থতা অনুভব করলে স্বামী পরাগ ত্যাগী দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যান। তবে চিকিৎসকরা হাসপাতালে পৌঁছানোর পরই শেফালিকে মৃত ঘোষণা করেন। ১৯৮২ সালের ১৫ ডিসেম্বর গুজরাটের আহমেদাবাদে […]
কলম্বো টেস্টে ইনিংস ব্যবধানে হারল বাংলাদেশ

কলম্বো টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাটিং ব্যর্থতার দায়ে ইনিংস ও ৭৮ রানে পরাজিত হলো বাংলাদেশ। তৃতীয় দিনের শেষে হারের যে শঙ্কা তৈরি হয়েছিল, সেটি চতুর্থ দিনের সকালে নিশ্চিত হয় মাত্র ৩৪ বলের মধ্যেই। এই হারের ফলে দুই ম্যাচের টেস্ট সিরিজ ১-০ ব্যবধানে জিতে নিয়েছে স্বাগতিক শ্রীলঙ্কা। গল টেস্টে ব্যাট হাতে দাপট দেখালেও কলম্বোতে পুরোপুরি ভেঙে পড়ে […]
পিএসজির বিরুদ্ধে ‘মানসিক হয়রানি’র অভিযোগ এমবাপ্পের

ফরাসি ফুটবল তারকা কিলিয়ান এমবাপে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) থেকে বিদায় নিয়েছেন আগেই, তবে ক্লাবটির সঙ্গে তার আর্থিক ও পেশাগত দ্বন্দ্ব এখনো চলমান। ফ্রান্সের প্যারিস প্রসিকিউটর অফিস নিশ্চিত করেছে, এমবাপে পিএসজির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছেন, যাতে তিনি ৫৫ মিলিয়ন ইউরো পাওনার পাশাপাশি ‘মানসিক হয়রানির’ বিষয়টিও উল্লেখ করেছেন। অভিযোগে এমবাপে জানিয়েছেন, ২০২৩-২৪ মৌসুম শুরুর আগে […]
ড. মুহাম্মদ ইউনূসের ৮৫তম জন্মদিন আজ

নোবেল শান্তি পুরস্কারজয়ী এবং বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ৮৫তম জন্মদিন আজ, ২৮ জুন। ১৯৪০ সালের এই দিনে তিনি জন্মগ্রহণ করেন চট্টগ্রামের হাটহাজারীর বাথুয়া গ্রামে। তার বাবা হাজি দুলা মিয়া সওদাগর এবং মা সুফিয়া খাতুন। দশ ভাইবোনের মধ্যে তিনি ছিলেন তৃতীয়। ড. ইউনূস প্রাথমিক শিক্ষা শেষে চট্টগ্রাম কলেজে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করে […]
বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজ দিয়ে টি-টোয়েন্টিতে নতুন নিয়ম চালু করবে আইসিসি

ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণ টি-টোয়েন্টিতে নতুন নিয়ম চালু করতে যাচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ইনিংসের পাওয়ার-প্লে নিয়ে দীর্ঘদিনের বিভ্রান্তি দূর করতে ম্যাচের দৈর্ঘ্য অনুযায়ী নতুন ‘ওভারের ভিত্তিক পাওয়ার-প্লে’ নিয়ম কার্যকর হচ্ছে ২ জুলাই থেকে। এই নিয়ম প্রথমবার প্রয়োগ হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে, যার প্রথম ম্যাচ মাঠে গড়াবে ১০ জুলাই। বর্তমানে টি-টোয়েন্টি […]
ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপি সরকার গঠন করবে: রুমিন ফারহানা

আগামী বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনে জনগণের ভোটে বিএনপি সরকার গঠন করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন দলটির কেন্দ্রীয় সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা। শুক্রবার (২৭ জুন) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার দুর্গাপুর ইউনিয়নের খড়িয়ালা বালুর মাঠে এক কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। রুমিন ফারহানা বলেন, “গত ১৭ বছরে বিএনপির হাজারো নেতাকর্মীর বিরুদ্ধে […]
ই-অরেঞ্জের সিওও আমান উল্লাহ চৌধুরী গ্রেপ্তার

ই-কমার্স খাতে আলোচিত প্রতারণামূলক প্রতিষ্ঠান ই-অরেঞ্জ-এর প্রধান পরিচালনা কর্মকর্তা (সিওও) আমান উল্লাহ চৌধুরীকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। শুক্রবার (২৭ জুন) গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা বিমানবন্দর থানা পুলিশের একটি দল তাকে আটক করে। তিনি ঢাকা জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক হিসেবেও দায়িত্ব পালন করছিলেন। বিমানবন্দর থানার ওসি তাসলিমা গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, আমান উল্লাহর বিরুদ্ধে প্রতারণার […]
জাপানের সঙ্গে ৬৩০ মিলিয়ন ডলারের ঋণচুক্তিতে সই করলো বাংলাদেশ

বাংলাদেশ ও জাপানের মধ্যে ৬৩০ মিলিয়ন মার্কিন ডলারের ঋণচুক্তি সই হয়েছে। শুক্রবার (২৭ জুন) রাজধানীর এনইসি-২ সভাকক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) এবং জাইকা (জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি) এই ঋণচুক্তিতে স্বাক্ষর করে। ৪৬তম ইয়েন লোন প্যাকেজের আওতায় ‘জয়দেবপুর-ঈশ্বরদী সেকশনের মধ্যে ডুয়েল গেজ ডাবল লাইনের নির্মাণ (ধাপ-১)’ প্রকল্পে এই অর্থায়ন দেওয়া হচ্ছে। বাংলাদেশের পক্ষে ইআরডি সচিব মো. […]