Skip to main content

Ridge Bangla

বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজ দিয়ে টি-টোয়েন্টিতে নতুন নিয়ম চালু করবে আইসিসি

ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণ টি-টোয়েন্টিতে নতুন নিয়ম চালু করতে যাচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ইনিংসের পাওয়ার-প্লে নিয়ে দীর্ঘদিনের বিভ্রান্তি দূর করতে ম্যাচের দৈর্ঘ্য অনুযায়ী নতুন ‘ওভারের ভিত্তিক পাওয়ার-প্লে’ নিয়ম কার্যকর হচ্ছে ২ জুলাই থেকে। এই নিয়ম প্রথমবার প্রয়োগ হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে, যার প্রথম ম্যাচ মাঠে গড়াবে ১০ জুলাই।

বর্তমানে টি-টোয়েন্টি ম্যাচের প্রথম ৬ ওভার ধরা হয় পাওয়ার-প্লে হিসেবে, যেখানে ৩০ গজের বাইরে সর্বোচ্চ দুইজন ফিল্ডার রাখা যায়। তবে বৃষ্টির কারণে ম্যাচ সংক্ষিপ্ত হলে এই নির্ধারিত ৬ ওভারের নিয়ম কীভাবে সামঞ্জস্য করা হবে, তা নিয়ে জটিলতা তৈরি হয়।

আইসিসির নতুন নিয়ম অনুযায়ী, ম্যাচের দৈর্ঘ্য যত সংক্ষিপ্ত হবে, তার ৩০ শতাংশ অংশ পাওয়ার-প্লে হিসেবে ধরা হবে। যেমন, ৮ ওভারের ম্যাচ হলে প্রথম ২.২ ওভার এবং ১৪ ওভারের ম্যাচ হলে প্রথম ৪.১ ওভার হবে পাওয়ার-প্লে। এই নিয়ম ইতোমধ্যেই ইংল্যান্ডের ‘টি-টোয়েন্টি ব্লাস্ট’ টুর্নামেন্টে সফলভাবে ব্যবহার হচ্ছে, এবং সেখান থেকে পাওয়া অভিজ্ঞতার আলোকে আন্তর্জাতিক ক্রিকেটেও তা প্রয়োগ করতে যাচ্ছে আইসিসি।

এছাড়া, নতুন নিয়মের অংশ হিসেবে টেস্ট ক্রিকেটে ওভার রেট নিয়ন্ত্রণে ‘স্টপ ক্লক’ ব্যবস্থাকে স্থায়ী অনুমোদন দেওয়া হয়েছে। পাশাপাশি নো-বলের ওপর রিভিউ এবং ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেটে প্লেয়ার পরিবর্তনের (সাবস্টিটিউশন) সুযোগ বাড়ানো হয়েছে।

এই সব নিয়ম প্রথমবারের মতো মাঠে দেখা যাবে বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজেই, যা ক্রিকেটপ্রেমীদের জন্য এক নতুন অভিজ্ঞতা হতে চলেছে।

This post was viewed: 125

আরো পড়ুন