Skip to main content

Ridge Bangla

ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপি সরকার গঠন করবে: রুমিন ফারহানা

আগামী বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনে জনগণের ভোটে বিএনপি সরকার গঠন করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন দলটির কেন্দ্রীয় সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা। শুক্রবার (২৭ জুন) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার দুর্গাপুর ইউনিয়নের খড়িয়ালা বালুর মাঠে এক কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

রুমিন ফারহানা বলেন, “গত ১৭ বছরে বিএনপির হাজারো নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে, নির্যাতন করা হয়েছে। এমনকি বেগম খালেদা জিয়া ও তারেক রহমানকেও জড়ানো হয়েছে ভুয়া মামলায়। ডান্ডাবেড়ি পরা অবস্থায় জানাজায় অংশ নিতে হয়েছে কারাবন্দিদের।”

তিনি আরও বলেন, “আজও মানুষ প্রকৃত ভোটাধিকার ফিরে পায়নি। তাই যারা দুঃসময়ে সংগ্রাম করেছেন, তাদের মূল্যায়ন করতে হবে। কারণ এই সংগ্রাম এখনো শেষ হয়নি।”

রুমিন আশা প্রকাশ করে বলেন, “আগামী নির্বাচনে জনগণ নিজের ভোটে প্রতিনিধি নির্বাচিত করবে এবং সেই সরকার বিএনপিরই হবে।”

নিজের নির্বাচনী এলাকা সরাইল-আশুগঞ্জ প্রসঙ্গে রুমিন বলেন, “আমি নির্বাচিত হলে সরাইল-আশুগঞ্জকে মডেল থানায় পরিণত করব, ঘরে ঘরে গ্যাস পৌঁছাব, আর তরুণদের জন্য কর্মসংস্থানমুখী প্রশিক্ষণ চালু করব।”

তিনি বলেন, “এই এলাকার মানুষ সবসময় গণতন্ত্রের পক্ষে ছিল এবং এবারও তারা বিএনপির পক্ষেই ভোট দেবেন বলে আমি বিশ্বাস করি।”

This post was viewed: 48

আরো পড়ুন