Skip to main content

Ridge Bangla

তারেক রহমান দ্রুতই দেশে ফিরবেন: বিএনপি নেতা আব্দুল আউয়াল মিন্টু

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান এবং বরিশাল বিভাগীয় দলনেতা আব্দুল আউয়াল মিন্টু বলেছেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অচিরেই দেশে ফিরবেন। শনিবার (২৮ জুন) বরিশালের সদর রোডের অশ্বিনী কুমার হলে বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ কথা বলেন তিনি।

মিন্টু বলেন, “অন্য রাজনৈতিক দলের সঙ্গে বিএনপির তুলনা করে লাভ নেই। তারা যেখানে প্রার্থী খুঁজে বেড়ায়, আমরা সেখানে যোগ্যদের মধ্য থেকে বেছে নেই। বিএনপি সব সময়ই যোগ্য নেতৃত্বে বিশ্বাসী।”

তিনি বলেন, “বিএনপি একটি বৃহৎ রাজনৈতিক দল। এখানে কোনো বিভাজন নেই, গণতান্ত্রিক চেতনায় মতের পার্থক্য থাকতে পারে। বিএনপি সেই মূল্যবোধেই পরিচালিত হয়।”

তারেক রহমানের প্রসঙ্গে মিন্টু বলেন, “বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে তারেক রহমান খুব শিগগিরই দেশে ফিরবেন। দেশের জনগণ বিএনপির নেতৃত্বে পরিবর্তনের জন্য অপেক্ষা করছে।”

এই অনুষ্ঠানে বরিশাল বিভাগের ছয় জেলার বিএনপি নেতাদের মাঝে সদস্যপদ নবায়ন ও সংগ্রহ ফরম বিতরণ করা হয়। কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীদের উপস্থিতিতে কর্মসূচিটি পরিচালিত হয়। আন্দোলন ও সংগঠন গোছাতে তৃণমূল থেকে দলকে আরও শক্তিশালী করার লক্ষ্যে এই সদস্যপদ কার্যক্রম পরিচালনা করছে বিএনপি।

This post was viewed: 74

আরো পড়ুন