Skip to main content

Ridge Bangla

গাজায় ইসরায়েলি হামলায় ২৪ ঘণ্টায় নিহত ৭২

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান বাহিনীর টানা গোলাবর্ষণে গত ২৪ ঘণ্টায় আরও ৭২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১৭৪ জন। শুক্রবার (২৭ জুন) দিনব্যাপী চলা এই হামলার তথ্য রাতে এক বিবৃতিতে জানায় গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া সংঘাতে গাজায় এখন পর্যন্ত মোট প্রাণ হারিয়েছেন ৫৬ হাজার ৩৩১ জন ফিলিস্তিনি, আহত হয়েছেন ১ লাখ ৩২ হাজার ৬৩২ জন।

২০ মাসের বেশি সময় ধরে গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যে ভয়াবহ সংঘাত চলছে। প্রতিদিনই নতুন করে হামলা, ধ্বংস ও মৃত্যুর মিছিল দীর্ঘ হচ্ছে। ক্ষতিগ্রস্ত হচ্ছে ঘরবাড়ি, হাসপাতাল, মসজিদ, স্কুল ও অন্যান্য নাগরিক অবকাঠামো।

জাতিসংঘ ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো একাধিকবার গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে। হেগভিত্তিক আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) ইতোমধ্যে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে একটি মামলা গ্রহণ করেছে। তবে আন্তর্জাতিক চাপ সত্ত্বেও ইসরায়েল সামরিক অভিযান অব্যাহত রেখেছে।

এদিকে চলমান সংঘাতে মানবিক সহায়তা গাজায় পৌঁছানো দিন দিন কঠিন হয়ে পড়ছে। ঘনবসতিপূর্ণ গাজা এখন চরম মানবিক বিপর্যয়ের মুখে।

This post was viewed: 61

আরো পড়ুন