Skip to main content

Ridge Bangla

ডাকসু নির্বাচনের জন্য প্রধান রিটার্নিং কর্মকর্তাসহ ১০ রিটার্নিং কর্মকর্তা নিয়োগ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের জন্য প্রধান রিটার্নিং কর্মকর্তা হিসেবে নিয়োগ পেয়েছেন উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন। ডাকসু সংবিধানের ৮(এফ) ধারা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান এই নিয়োগ দেন। সোমবার (১৬ জুন) অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এ নিয়োগ অনুমোদন দেওয়া হয়।

প্রধান রিটার্নিং কর্মকর্তাকে সহায়তার লক্ষ্যে আরও ৯ জন রিটার্নিং কর্মকর্তাকে নিয়োগ দেওয়া হয়েছে। তাঁরা হলেন:

১. অধ্যাপক ড. এ এস এম মহিউদ্দিন – মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগ
২. অধ্যাপক ড. গোলাম রব্বানী – সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট
৩. অধ্যাপক ড. কাজী মোস্তাক গাউসুল হক – তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগ
৪. অধ্যাপক ড. কাজী মারুফুল ইসলাম – উন্নয়ন অধ্যয়ন বিভাগ
৫. অধ্যাপক ড. নাসরিন সুলতানা – স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউট
৬. অধ্যাপক ড. মো. শহিদুল ইসলাম (শহীদুল জাহীদ) – ব্যাংকিং এন্ড ইন্স্যুরেন্স বিভাগ
৭. অধ্যাপক ড. তারিক মনজুর – বাংলা বিভাগ
৮. অধ্যাপক ড. এস এম শামীম রেজা – গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ
৯. সহযোগী অধ্যাপক শারমীন কবীর – শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট

নিয়োগপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তারা উপাচার্যের সঙ্গে পরামর্শক্রমে নির্বাচন পরিচালনার পরবর্তী কার্যক্রম নির্ধারণ করবেন এবং পুরো নির্বাচনী প্রক্রিয়া পরিচালনা করবেন।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, পূর্ববর্তী নির্বাচনে ৬ সদস্যবিশিষ্ট নির্বাচন কমিশন থাকলেও এবার স্বচ্ছতা, গ্রহণযোগ্যতা ও সার্বিক সহযোগিতা নিশ্চিত করতে রিটার্নিং কর্মকর্তার সংখ্যা বাড়িয়ে ১০ জন করা হয়েছে।

This post was viewed: 52

আরো পড়ুন