Skip to main content

Ridge Bangla

বিশ্ববাজারে ফের কমলো জ্বালানি তেলের দাম

আন্তর্জাতিক বাজারে আবারও কমেছে জ্বালানি তেলের দাম। চীন-যুক্তরাষ্ট্র বাণিজ্য আলোচনার অনিশ্চয়তা, চীনের দুর্বল চাহিদা এবং ওপেক প্লাস জোটের উৎপাদন বৃদ্ধির ঘোষণা এই তিনটি প্রধান কারণে বুধবার (১১ জুন) অপরিশোধিত তেলের দাম নিম্নমুখী হয়।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, এদিন সকালে ব্রেন্ট ক্রুড ফিউচার্সের দাম ব্যারেলপ্রতি ১৫ সেন্ট কমে দাঁড়ায় ৬৬.৭২ ডলারে, যা ০.২ শতাংশ হ্রাস নির্দেশ করে। অপরদিকে, যুক্তরাষ্ট্রের ডব্লিউটিআই ক্রুডের দাম ১০ সেন্ট কমে দাঁড়ায় ৬৪.৮৮ ডলারে।

বিশ্লেষকরা জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে বাণিজ্য আলোচনা চললেও চূড়ান্ত সমঝোতা এখনও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুমোদনের অপেক্ষায় রয়েছে। এতে বাজারে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

বিশ্লেষক প্রিয়াঙ্কা সচদেবা বলেন, “মূল্য পতনের পেছনে রয়েছে মুনাফা তুলে নেওয়ার প্রবণতা এবং বিনিয়োগকারীদের সতর্ক মনোভাব।” আরেক বিশ্লেষক টনি সাইকামোর মতামত, “চীনের অর্থনৈতিক ঝুঁকি কমে আসা এবং যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক স্থিতিশীলতা ভবিষ্যতে বাজারে ইতিবাচক প্রভাব ফেলতে পারে।”

এদিকে ওপেক প্লাস জোট ঘোষণা দিয়েছে, জুলাই থেকে দৈনিক ৪ লাখ ১১ হাজার ব্যারেল তেল উৎপাদন বাড়ানো হবে, যা উৎপাদন হ্রাসের সিদ্ধান্ত থেকে পুরোপুরি সরে আসার ইঙ্গিত। তবে বাজার বিশ্লেষক হামাদ হুসেইন মনে করছেন, অতিরিক্ত সরবরাহের বিপরীতে চাহিদা না বাড়ায় বছরের শেষে ব্রেন্ট ক্রুডের দাম কমে ৬০ ডলারে নেমে যেতে পারে।

এছাড়া, যুক্তরাষ্ট্রের জ্বালানি তথ্য প্রশাসন (EIA) ১২ জুন তাদের সাপ্তাহিক মজুত প্রতিবেদন প্রকাশ করবে। বিশ্লেষকদের মতে, সামনের দিনগুলোতে বিশ্ববাজারে তেলের দামে আরও ওঠানামা দেখা যেতে পারে।

This post was viewed: 60

আরো পড়ুন