Skip to main content

Ridge Bangla

গলাচিপায় বিএনপি ও জিওপির সংঘর্ষে আহত অন্তত ৩০

পটুয়াখালীর গলাচিপা উপজেলার চরবিশ্বাস ইউনিয়নে বিএনপি এবং গণ অধিকার পরিষদ (জিওপি)-এর কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১২ জুন) সন্ধ্যা ৭টার দিকে বাজারসংলগ্ন এলাকায় দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া এবং হাতাহাতির এ ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন। সংঘর্ষ চলাকালে চরবিশ্বাস ইউনিয়ন বিএনপির কার্যালয়ে ভাঙচুর চালানো হয়। গণ অধিকার পরিষদের পক্ষ থেকে […]

আসহাবে কাহফ: আব্রাহামিক ধর্মে ঘুমন্ত গুহাবাসীর কাহিনী

আসহাবে কাহফের গল্প শোনেনি এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। এই নামে পবিত্র কুরআনে একটি সূরাই আছে। সূরা আল-কাহফ (Surah Al-Kahf) কুরআনের অষ্টাদশ সূরা, যেখানে ১১০টি আয়াত আছে। এই সূরার প্রথম থেকে বিরাশি নম্বর আয়াত মক্কায় অবতীর্ণ বলে প্রমাণ পাওয়া যায়, বাকি অংশ নাযিল হয় মদিনাতে। ইসলামি বর্ণনা সূরার নবম আয়াতে প্রথম একদল যুবকের বিবরণে আসহাবে […]

বিশ্ববাজারে ফের কমলো জ্বালানি তেলের দাম

আন্তর্জাতিক বাজারে আবারও কমেছে জ্বালানি তেলের দাম। চীন-যুক্তরাষ্ট্র বাণিজ্য আলোচনার অনিশ্চয়তা, চীনের দুর্বল চাহিদা এবং ওপেক প্লাস জোটের উৎপাদন বৃদ্ধির ঘোষণা এই তিনটি প্রধান কারণে বুধবার (১১ জুন) অপরিশোধিত তেলের দাম নিম্নমুখী হয়। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, এদিন সকালে ব্রেন্ট ক্রুড ফিউচার্সের দাম ব্যারেলপ্রতি ১৫ সেন্ট কমে দাঁড়ায় ৬৬.৭২ ডলারে, যা ০.২ শতাংশ হ্রাস নির্দেশ […]

ইসরায়েলি হামলায় ইরানের সশস্ত্র বাহিনীর প্রধানসহ শীর্ষ সামরিক ও পারমাণবিক বিজ্ঞানীরা নিহত

ইসরায়েলের সামরিক হামলায় ইরানের সশস্ত্র বাহিনীর প্রধানসহ একাধিক শীর্ষ সামরিক কর্মকর্তা ও পারমাণবিক বিজ্ঞানী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১২ জুন) আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের পরিচালিত নির্দিষ্ট লক্ষ্যভিত্তিক হামলায় ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাঘেরি নিহত হন। একই হামলায় প্রাণ হারিয়েছেন ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)-এর […]

‘কিং চার্লস হারমোনি অ্যাওয়ার্ড’ গ্রহণ করলেন অধ্যাপক ইউনূস

প্রধান উপদেষ্টা ও নোবেল শান্তি পুরস্কার বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস যুক্তরাজ্যের রাজা তৃতীয় চার্লসের কাছ থেকে ‘কিং চার্লস হারমোনি অ্যাওয়ার্ড’ গ্রহণ করেছেন। বৃহস্পতিবার (১২ জুন) লন্ডনের ঐতিহাসিক সেন্ট জেমস প্যালেসে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে তাঁকে এই মর্যাদাপূর্ণ সম্মাননা প্রদান করা হয়। এই বিশেষ পুরস্কার প্রদান করা হয়—মানুষ, প্রকৃতি ও পরিবেশের মধ্যে শান্তিপূর্ণ সহাবস্থানের নিশ্চয়তা […]

ভারতে বিধ্বস্ত হওয়া বিমানটিতে ছিলেন গুজরাটের সাবেক মুখ্যমন্ত্রী

ভারতে বিধ্বস্ত হওয়া এয়ার ইন্ডিয়ার বিমানটিতে ছিলেন গুজরাটের সাবেক মুখ্যমন্ত্রী বিজয় রূপানি। লন্ডনের উদ্দেশ্যে রওনা হওয়া বিমানটি বৃহস্পতিবার (১২ জুন) বিকালে বিমানবন্দর থেকে উড্ডয়নের পাঁচ মিনিট পরেই বিধ্বস্ত হয়। ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডে–এর প্রতিবেদনে বলা হয়েছে, বিমানের আরোহীদের তালিকায় বিজয় রূপানির নাম ছিল। তিনি জেড ক্লাসের যাত্রী ছিলেন। লন্ডনে তিনি মেয়ের সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন […]

সুপ্রিমকোর্ট ও প্রধান বিচারপতির বাসভবন এলাকায় সভা-সমাবেশে নিষেধাজ্ঞা জারি

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) প্রধান বিচারপতির সরকারি বাসভবন ও সুপ্রিমকোর্ট এলাকা সংলগ্ন স্থানে সব ধরনের সভা, সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ নিষিদ্ধ ঘোষণা করেছে। এই নিষেধাজ্ঞা আগামী শনিবার (১৪ জুন) থেকে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে। বৃহস্পতিবার (১২ জুন) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাদ আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত […]

রাশিয়া থেকে ১২১২ জন সৈন্যের মৃতদেহ সংগ্রহ করেছে ইউক্রেন

রাশিয়া থেকে ১,২১২ জন ইউক্রেনীয় সেনার মরদেহ ফেরত পেয়েছে ইউক্রেন। বিপরীতে ইউক্রেন রাশিয়াকে ফিরিয়ে দিয়েছে ২৭টি মৃতদেহ। যুদ্ধবন্দি বিনিময়ের আওতায় এই মরদেহ বিনিময় সম্পন্ন হয়েছে। সম্প্রতি তুরস্কে অনুষ্ঠিত শান্তি আলোচনার একমাত্র দৃশ্যমান ফলাফল হিসেবে দেখা হচ্ছে এই মরদেহ বিনিময়কে। ইস্তাম্বুলে আয়োজিত আলোচনায় উভয় পক্ষ প্রায় ৬,০০০ মরদেহ, গুরুতর আহত, অসুস্থ বন্দি এবং ২৫ বছরের নিচে […]

বিমান দুর্ঘটনায় শোক জানিয়ে নরেন্দ্র মোদিকে প্রধান উপদেষ্টার বার্তা

ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদে ভয়াবহ বিমান দুর্ঘটনায় বহু হতাহতের ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার (১২ জুন) ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্দেশ্যে পাঠানো এক শোকবার্তায় তিনি এই সহমর্মিতা প্রকাশ করেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো বার্তায় জানানো হয়, আহমেদাবাদে ২৪২ জন যাত্রী নিয়ে এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার […]

“ভুল মানুষকে ভালোবাসা কখনও সুখের হয় না”- জিতু কমলের ইঙ্গিতপূর্ণ পোস্টে আলোচনায় প্রাক্তন সম্পর্ক!

জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘চিরদিনই তুমি যে আমার’-এ ‘আর্য সিংহ রায়’ চরিত্রে অভিনয় করে দর্শকদের মন জয় করে চলেছেন অভিনেতা জিতু কমল। নাটকের পর্দায় যেমন প্রেমের অনুভূতি মুখ ফুটে বলতে পারছেন না, বাস্তব জীবনেও তার ব্যক্তিগত সম্পর্ক নিয়ে আবারও চর্চায় উঠে এসেছেন তিনি। সাবেক স্ত্রী, অভিনেত্রী নবনীতা দাসের সঙ্গে দীর্ঘদিন আগেই বিবাহবিচ্ছেদ হয়েছে জিতুর। তবে […]

অভ্যুত্থানের পর হতাশ আজমেরী হক বাঁধন

জুলাই মাসের গণ-আন্দোলনে সরব ভূমিকা রেখেছিলেন জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন। ছাত্র-জনতার পক্ষ নিয়ে রাজপথে দাঁড়িয়েছিলেন, সরকারের পদত্যাগের দাবিতে ছিলেন অনড়। তবে সেই আন্দোলনের ১০ মাস পর আজ অনেকটাই হতাশ তিনি। তার ভাষায়, দেশে কাঙ্ক্ষিত পরিবর্তন আসেনি, বরং পেশাগত জীবনে নানামুখী ক্ষতির মুখোমুখি হয়েছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের হতাশা ব্যক্ত করে বাঁধন বলেন, “গণ-অভ্যুত্থানের আগে […]

ভারতে উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনায় নিহত ২৪০ জনের বেশি

ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদে ২৪২ জন যাত্রী নিয়ে একটি এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর ১টা ৩৯ মিনিটে বিমানটি আকাশে ওড়ার কিছুক্ষণের মধ্যেই একটি ভবনের ওপর আছড়ে পড়ে ভয়াবহ এই দুর্ঘটনা ঘটে। এতে ২৪০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। একে গত এক দশকের মধ্যে বিশ্বের সবচেয়ে ভয়াবহ উড়োজাহাজ দুর্ঘটনা […]

দেশে একদিনে ১৫ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত

দেশে আবারও বাড়ছে করোনাভাইরাস সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৫ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার (১২ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত এক দিনে সারাদেশে মোট ১৩৪টি নমুনা পরীক্ষা করা হয়, যার মধ্যে ১৫টি নমুনায় করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়েছে। তবে এ সময়ের মধ্যে কারও […]

সাতক্ষীরায় চাঁদাবাজির অভিযোগে সেনাবাহিনীর হাতে ৩ সমন্বয়ক আটক

সাতক্ষীরার দেবহাটায় চাঁদাবাজির অভিযোগে তিনজন সমন্বয়ককে আটক করেছে সেনাবাহিনী। বৃহস্পতিবার (১২ জুন) দুপুরে উপজেলার পুষ্পকাটি গ্রামে ইউপি সদস্য গোলাম রব্বানীর বাড়িতে এ ঘটনা ঘটে। আটক ব্যক্তিরা হলেন—দেবহাটা উপজেলার বহেরা গ্রামের নাহিদ হাসান, শ্যামনগরের কৈখালি গ্রামের আব্দুর রহিম এবং আশাশুনি উপজেলার আব্দুর রহমান। ইউপি সদস্য গোলাম রব্বানী ও তার ভাই আব্দুর রব জানান, দুপুরে পাঁচজন ব্যক্তি […]

সরাইলে জমি বিরোধে দুই পক্ষের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১২ জুন) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত পাকশিমুল বাজার এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালে বাজারের একাধিক দোকান ভাঙচুর হয় এবং সরাইল-অরুয়াইল সড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। স্থানীয়রা জানান, পাকশিমুল গ্রামের নুরুল আমীন ও আকবর […]

তারেক রহমানের দেশে ফিরতে কোনো বাধা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান চাইলে যেকোনো সময় দেশে ফিরতে পারেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, তার দেশে ফেরার বিষয়ে সরকারের পক্ষ থেকে কোনো বাধা নেই। বৃহস্পতিবার (১২ জুন) দুপুর ১২টার দিকে গাজীপুরের সালনা হাইওয়ে থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “তারেক রহমান বাংলাদেশের […]

জেনেভায় এশিয়া-প্যাসিফিক অঞ্চলের শ্রমমন্ত্রীদের সঙ্গে বৈঠকে এম. সাখাওয়াত

আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও)-র ১১৩ তম আন্তর্জাতিক সম্মেলনের অংশ হিসেবে সুইজারল্যান্ডের জেনেভায় এশিয়া-প্যাসিফিক গ্রুপভুক্ত দেশগুলোর শ্রমমন্ত্রীদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন বাংলাদেশের শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম. সাখাওয়াত হোসেন। বৈঠকে শ্রমিকদের অধিকার, অভিবাসী শ্রমিকদের সুরক্ষা, টেকসই উন্নয়ন এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। উপদেষ্টা আইএলও এবং এএসপিএজি গ্রুপের সমন্বয়কারী […]

খুলনায় মরা গরুর মাংস জব্দ, গ্রেপ্তার ২ জন, জরিমানা ও দণ্ড

খুলনায় বিক্রির উদ্দেশ্যে আনা ৪ মণ ৩০ কেজি মরা গরুর মাংসসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১২ জুন) সকালে নগরীর গল্লামারী এলাকার এমএ বারী সড়কে চেকপোস্ট বসিয়ে একটি পিকআপসহ তাদের আটক করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন—ঝিনাইদহের মহেশপুর উপজেলার আব্দুল লতিফের ছেলে মো. মমিন এবং খুলনার সোনাডাঙ্গা এলাকার তামিম হাওলাদার। পুলিশ জানায়, চুয়াডাঙ্গা থেকে আনা এসব মাংস […]

দিল্লিতে তীব্র গরমে রেড অ্যালার্ট জারি, তাপমাত্রা ৫১.৯ ডিগ্রি

ভারতের রাজধানী দিল্লিতে তীব্র দাবদাহের কারণে রেড অ্যালার্ট জারি করেছে দেশটির আবহাওয়া বিভাগ। বুধবার (১২ জুন) হিট ইনডেক্স অনুযায়ী শহরের তাপমাত্রা পৌঁছেছে ৫১.৯ ডিগ্রি সেলসিয়াসে, যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ বলে সতর্ক করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, দিল্লির বিভিন্ন এলাকায় প্রকৃত তাপমাত্রা ৪০.৯ থেকে ৪৫ ডিগ্রির মধ্যে ওঠানামা করছে। এর সঙ্গে উচ্চ আর্দ্রতা […]

টাঙ্গাইলে যমুনা নদীর তীর থেকে ১১টি মুক্তিযুদ্ধকালীন মর্টার শেল উদ্ধার

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার যমুনা নদীর তীরবর্তী পাটিতাপাড়া এলাকা থেকে মুক্তিযুদ্ধকালীন ১১টি মরিচাধরা মর্টার শেল উদ্ধার করা হয়েছে। বুধবার (১১ জুন) সন্ধ্যায় স্থানীয় এক ব্যক্তি মাছ ধরতে গিয়ে এসব শেলের খোঁজ পান। প্রত্যক্ষদর্শীরা জানান, শাহাদত নামের এক ব্যক্তি মাছ ধরার সময় নদীর পাড়ে মর্টার শেলগুলো দেখতে পান। হঠাৎ এমন ধাতব বস্তু দেখে তিনি আতঙ্কিত হয়ে পড়েন […]