Skip to main content

Ridge Bangla

২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা শনাক্ত ১০ জন

দেশে আবারও করোনাভাইরাস শনাক্তের খবর পাওয়া গেছে। গত ২৪ ঘণ্টায় (১১ জুন) নতুন করে ১০ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। তবে এ সময়ে কেউ মারা যাননি বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় মোট ১০৭টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ১০ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। শনাক্ত হওয়া সবাই রাজধানী ঢাকা মহানগরীর বাসিন্দা।

একই সময়ে করোনা থেকে সুস্থ হয়েছেন ২ জন, ফলে দেশে মোট সুস্থ রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ লাখ ১৯ হাজার ৩৮০ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, দেশে এখন পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা ২০ লাখ ৫১ হাজার ৭৭০ জন। মহামারি শুরুর পর থেকে দেশে মোট শনাক্তের হার ১৩.০৫ শতাংশ এবং সর্বশেষ ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৯.৩৫ শতাংশ।

এর আগের দিন (১০ জুন) ১০১টি নমুনা পরীক্ষা করে ১৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছিল।

উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ বাংলাদেশে প্রথম তিনজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয় এবং ১৮ মার্চ প্রথম মৃত্যুর ঘটনা ঘটে। ২০২১ সালের ৫ ও ১০ আগস্ট, এই দুই দিনে সর্বোচ্চ ২৬৪ জন করে মৃত্যু হয়।

স্বাস্থ্য বিভাগ সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য পুনরায় আহ্বান জানিয়েছে।

This post was viewed: 62

আরো পড়ুন