Skip to main content

Ridge Bangla

দেশের ইতিহাসে সবচেয়ে সুন্দর নির্বাচন হবে: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আশা প্রকাশ করেছেন, বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সুন্দর ও অবাধ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। তিনি বলেন, “১৭ বছর পর আমরা একটি সত্যিকারের নির্বাচন করতে যাচ্ছি, যা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সুন্দর নির্বাচন হিসেবে পরিচিত হবে।”

বুধবার (১১ জুন) লন্ডনের প্রভাবশালী গবেষণা প্রতিষ্ঠান চ্যাথাম হাউস আয়োজিত এক নীতি সংলাপে এসব কথা বলেন তিনি।

ড. ইউনূস বলেন, “দেশের তরুণ ভোটাররা ভোট দিতে মুখিয়ে আছে। তারা গত ১৭ বছর ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল। এবার তারা সেই অধিকার প্রয়োগ করতে চায়।”

তিনি আরও জানান, “নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে একটি সংস্কার কমিশন গঠন করা হয়েছে। এই কমিশন প্রতিটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের জন্য কাজ করছে এবং তাদের সুপারিশ আমরা গুরুত্ব সহকারে বিবেচনা করছি।”

প্রধান উপদেষ্টা আরও জানান, সংস্কার কমিশনের প্রস্তাবিত রূপরেখা নিয়েই আগামী জুলাই মাসে একটি জাতীয় সনদ প্রকাশ করা হবে, যা সব রাজনৈতিক দলের ঐকমত্যের ভিত্তিতে তৈরি হবে।

উল্লেখ্য, গত ৬ জুন জাতির উদ্দেশে দেওয়া ভাষণে ড. ইউনূস ২০২৬ সালের এপ্রিল মাসের মাঝামাঝি সময়ে জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেন।

This post was viewed: 68

আরো পড়ুন