Skip to main content

Ridge Bangla

যৌথ হামলায় ইসরায়েলের জ্বালানি অবকাঠামো অচল হতে পারে, সতর্ক করল গবেষণা প্রতিষ্ঠান

ইরান ও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ সমন্বিত হামলা চালালে ইসরায়েলের জ্বালানি ও সমুদ্রভিত্তিক গুরুত্বপূর্ণ অবকাঠামো মারাত্মক ঝুঁকিতে পড়তে পারে বলে সতর্ক করেছে দেশটির গবেষণা প্রতিষ্ঠান আলমা রিসার্চ অ্যান্ড এডুকেশন সেন্টার। তাদের মতে, এমন পরিস্থিতিতে ইসরায়েলের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর কার্যক্রম কার্যত অচল হয়ে যেতে পারে। গত সপ্তাহে প্রকাশিত এক মূল্যায়ন প্রতিবেদনে প্রতিষ্ঠানটি জানিয়েছে, হাইফা উপসাগর, ভূমধ্যসাগরের গ্যাসক্ষেত্র, […]

মার্কিন হামলায় ক্ষতিগ্রস্ত অবকাঠামো দ্রুত পুনর্গঠনের নির্দেশ ইরানের প্রেসিডেন্টের

মার্কিন সামরিক হামলায় ক্ষতিগ্রস্ত ইরানের বিভিন্ন কৌশলগত অবকাঠামো, বিশেষ করে রেল যোগাযোগ ব্যবস্থা ও আন্তর্জাতিক ট্রানজিট করিডোর দ্রুত পুনর্গঠন এবং পুনরায় চালুর নির্দেশ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। রোববার (২৬ জুলাই) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি সড়ক ও নগর উন্নয়ন মন্ত্রণালয় পরিদর্শনের সময় হামলায় সৃষ্ট ক্ষয়ক্ষতির সার্বিক […]

গাজায় হামাসের ড্রোন ইউনিটের কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের

গাজা উপত্যকার মধ্যাঞ্চলে চালানো এক অভিযানে হামাসের ড্রোন ইউনিটের এক শীর্ষ কমান্ডারকে হত্যা করার দাবি করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। তাদের দাবি, নিহত হামাম ঈদ সংগঠনটির ড্রোন নির্মাণ ও ড্রোন কার্যক্রম পরিচালনার দায়িত্বে ছিলেন। রোববার (২৬ জুলাই) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর দাবি, হামাম ঈদ যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন […]

মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমাতে ফোনালাপ, শান্তি উদ্যোগে একমত কাতার ও আমিরাত

দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার এবং মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি নিয়ে ফোনে আলোচনা করেছেন কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান বিন জাসিম আল থানি এবং সংযুক্ত আরব আমিরাতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা তাহনুন বিন জায়েদ আল নাহিয়ান। রোববার (২৬ জুলাই) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদন অনুযায়ী, ফোনালাপে দুই নেতা মধ্যপ্রাচ্যে […]

দুপুরের মধ্যে ৮ অঞ্চলে ঝড়ের শঙ্কা, নৌবন্দরে ১ নম্বর সতর্কসংকেত

দেশের ৮ অঞ্চলের ওপর দিয়ে সোমবার (২৭ জুলাই) দুপুরের মধ্যে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এ সময় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট এলাকার নৌবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য […]

কাস্পিয়ান সাগরের হামলা নিয়ে ইউক্রেনকে কড়া বার্তা ইরানের, ‘ছাড় দেওয়া হবে না’

কাস্পিয়ান সাগরে ইরানের একটি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় ইউক্রেনকে ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছে তেহরান। এ ঘটনায় জাতিসংঘের সনদ লঙ্ঘন হয়েছে বলেও অভিযোগ করেছে দেশটি। রোববার (২৬ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তিনি দাবি করেন, কাস্পিয়ান সাগরে ইরানের বাণিজ্যিক জাহাজে হামলার মাধ্যমে জাতিসংঘের সনদের […]

খাইবার শেকান নিয়ে নতুন আলোচনা, যে কারণে ক্ষেপণাস্ত্রটি যুক্তরাষ্ট্রের মাথাব্যথার কারণ

মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক সংঘাতের পর ইরানের তৈরি খাইবার শেকান ক্ষেপণাস্ত্র আবারও আলোচনায় এসেছে। বিভিন্ন হামলায় এই ক্ষেপণাস্ত্র ব্যবহারের দাবি এবং এর সক্ষমতা নিয়ে প্রকাশিত বিশ্লেষণের পর বিষয়টি আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে গুরুত্ব পাচ্ছে। বিশেষ করে মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল-এ ক্ষেপণাস্ত্রটির বিভিন্ন বৈশিষ্ট্য নিয়ে আলোচনা প্রকাশের পর এটি নিয়ে আগ্রহ বেড়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, গত পাঁচ […]

ইরানের দাবি, ১৫ দিনের সংঘাতে যুক্তরাষ্ট্রের ১১ যুদ্ধবিমান ও হেলিকপ্টার ভূপাতিত

সাম্প্রতিক ১৫ দিনের সংঘাতে যুক্তরাষ্ট্রের ১১টি যুদ্ধবিমান ও হেলিকপ্টার ভূপাতিত করার দাবি করেছে ইরান। শনিবার দেশটির পক্ষ থেকে এই দাবি করা হয়। এ বিষয়ে আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে তথ্য প্রকাশিত হয়েছে। ইরানের আধা-সরকারি তাসনিম সংবাদ সংস্থাকে দেওয়া বক্তব্যে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন মোহেব্বি বলেন, গত ৮ থেকে ২২ জুলাইয়ের মধ্যে এসব […]

‘সুপার’ এল নিনোর ধাক্কায় আফ্রিকার ক্ষতি হতে পারে ২০ বিলিয়ন ডলার

‘সুপার’ বা ‘গডজিলা’ এল নিনোর প্রভাবে আফ্রিকার ক্ষতিগ্রস্ত দেশগুলোতে ১০ থেকে ২০ বিলিয়ন ডলারের অর্থনৈতিক ক্ষতি হতে পারে বলে সতর্ক করেছে আফ্রিকান ডেভেলপমেন্ট ব্যাংক। সংস্থাটির আশঙ্কা, এই জলবায়ু পরিস্থিতি খাদ্য ও পানি নিরাপত্তার পাশাপাশি কৃষি, মৎস্য, অবকাঠামো ও সরকারি অর্থায়নের ওপরও বড় ধরনের প্রভাব ফেলবে। আফ্রিকান ডেভেলপমেন্ট ব্যাংকের জলবায়ু পরিবর্তন ও সবুজ প্রবৃদ্ধি বিভাগের পরিচালক […]

রাজনাথ সিংয়ের হুঁশিয়ারি, পাকিস্তানের যেকোনো দুঃসাহসের জবাব হবে ‘কল্পনাতীত’

ভারতের বিরুদ্ধে পাকিস্তান কোনো ধরনের আগ্রাসন বা দুঃসাহস দেখালে তার জবাব এমনভাবে দেওয়া হবে, যা তাদের কল্পনারও বাইরে থাকবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। রোববার কার্গিল যুদ্ধের ২৭তম বিজয় দিবস উপলক্ষে লাদাখের দ্রাসে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার আগে শহীদ সেনা সদস্যদের প্রতি শ্রদ্ধা জানান তিনি। বক্তব্যে রাজনাথ সিং বলেন, পাকিস্তানের সঙ্গে যদি কোনো […]

জেলেনস্কির দাবি, রাশিয়ার জন্য আরও ৩০ হাজার সেনা পাঠানোর প্রস্তুতি নিচ্ছে উত্তর কোরিয়া

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দাবি করেছেন, ইউক্রেন যুদ্ধে রাশিয়ার পক্ষে লড়াই করতে উত্তর কোরিয়া আরও ৩০ হাজার সেনা পাঠানোর প্রস্তুতি নিচ্ছে। একই সঙ্গে পিয়ংইয়ং মস্কোর জন্য অতিরিক্ত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের লঞ্চার সরবরাহের পরিকল্পনাও করছে বলে তার দাবি। এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম রয়টার্স। শনিবার (২৫ জুলাই) প্রকাশিত এক ভিডিও বার্তায় জেলেনস্কি বলেন, রাশিয়া উত্তর কোরিয়া থেকে আরও […]

মন্ত্রীর মেয়ের মোদিবিরোধী বিক্ষোভ নিয়ে মুখ্যমন্ত্রী, ‘বাবাকে দায়ী করা ঠিক নয়’

ভারতের নিট পরীক্ষার অনিয়মের প্রতিবাদে চলমান আন্দোলনে অংশ নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে স্লোগান দিয়েছেন আসামের রাজস্ব ও দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী কেশব মহান্তর মেয়ে দিবিসা মহান্ত। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। তবে এ নিয়ে মন্ত্রীকে আক্রমণ বা ট্রল না করার আহ্বান জানিয়েছেন আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা। গত […]

যুদ্ধবিরতির সুযোগে বিমান প্রতিরক্ষা আরও শক্তিশালী করেছে ইরান, দাবি সেনা মুখপাত্রের

সাম্প্রতিক যুদ্ধবিরতির সময়কে কাজে লাগিয়ে নিজেদের সামরিক সক্ষমতা, বিশেষ করে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করেছে বলে দাবি করেছে ইরান। দেশটির সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরামিনিয়া বলেছেন, এই সময় সামরিক অবকাঠামো পুনর্গঠন ও নতুন সরঞ্জাম সংযোজনের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। রোববার দেওয়া এক বক্তব্যে আকরামিনিয়া বলেন, যুদ্ধবিরতির সময় ইরানের সেনাবাহিনী সামরিক সক্ষমতা পুনর্গঠন […]

আইনি মতবিরোধে কেনিয়ায় যুক্তরাজ্যের সামরিক মহড়া বাতিল, নতুন করে আলোচনায় প্রতিরক্ষা সম্পর্ক

কেনিয়ায় আগামী সেপ্টেম্বর ২০২৬ সালে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল যুক্তরাজ্যের একটি সামরিক প্রশিক্ষণ মহড়া। তবে প্রয়োজনীয় সরকারি অনুমোদন না পাওয়ায় শেষ মুহূর্তে মহড়াটি বাতিল করেছে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়। এই সিদ্ধান্তের পর দুই দেশের দীর্ঘদিনের প্রতিরক্ষা সহযোগিতা নতুন করে আলোচনায় এসেছে। বিশ্লেষকদের মতে, মহড়া বাতিলের মূল কারণ যুক্তরাজ্য ও কেনিয়ার প্রতিরক্ষা সহযোগিতা চুক্তির কয়েকটি ধারা নিয়ে […]

অভিবাসীবিরোধী সহিংসতায় দক্ষিণ আফ্রিকা ছাড়ছেন ১ লাখ ৬০ হাজারের বেশি প্রবাসী

দক্ষিণ আফ্রিকায় অবৈধ অভিবাসীবিরোধী আন্দোলন সহিংস রূপ নেওয়ায় আতঙ্কে দেশ ছাড়ছেন বিপুলসংখ্যক প্রবাসী। দীর্ঘদিনের বেকারত্ব ও সামাজিক বৈষম্যের জন্য বিদেশিদের দায়ী করে শুরু হওয়া এই আন্দোলনের জেরে প্রবাসীদের ওপর হামলা, মারধর, লুটপাট ও ভাঙচুরের ঘটনা বেড়েছে। এ পরিস্থিতিতে মালাউই, মোজাম্বিক, নাইজেরিয়া, জিম্বাবুয়ে ও অন্যান্য দেশের ১ লাখ ৬০ হাজারের বেশি মানুষ ইতোমধ্যে দক্ষিণ আফ্রিকা ছেড়েছেন। […]

দক্ষিণ লেবাননে নতুন হামলার অভিযোগ, বাড়িঘর ধ্বংসের দাবি সেনাবাহিনীর

দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনীর সামরিক অভিযান অব্যাহত রয়েছে বলে অভিযোগ করেছে লেবাননের সেনাবাহিনী। রোববার প্রকাশিত এক বিবৃতিতে তারা দাবি করেছে, আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ইসরায়েল অধিকৃত দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকায় নতুন করে হামলা চালাচ্ছে এবং বেসামরিক স্থাপনা ধ্বংস করছে। এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা। লেবাননের সেনাবাহিনীর দাবি, ইসরায়েলি বাহিনী দক্ষিণ লেবাননের একাধিক এলাকায় আরও কয়েকটি […]

সাহারায় ৫০ ডিগ্রি তাপমাত্রার তাণ্ডব, চরম দাবদাহে বাড়ছে উটের মৃত্যু

উত্তর আফ্রিকা ও হর্ন অব আফ্রিকাজুড়ে তীব্র তাপপ্রবাহের প্রভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে উট। ‘মরুভূমির জাহাজ’ নামে পরিচিত এই প্রাণী ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সহজেই সহ্য করতে পারলেও সাহারার অনেক এলাকায় তাপমাত্রা ৫০ ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করায় উটের মৃত্যুহার উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ইথিওপিয়ার উত্তর-পূর্বাঞ্চলের আফার অঞ্চল, যা বিশ্বের অন্যতম উষ্ণ এলাকা হিসেবে পরিচিত, সেখানে উট পালনকারীরা পরিস্থিতিকে […]

আগ্রাসন প্রতিরোধে হিজবুল্লাহ বিশ্বের জন্য অনুপ্রেরণা: মোজতবা খামেনি

ইসরায়েলের বিরুদ্ধে হিজবুল্লাহর প্রতিরোধকে বিশ্বের নিপীড়িত জাতিগুলোর জন্য অনুপ্রেরণাদায়ক বলে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। তিনি লেবাননের এই সশস্ত্র গোষ্ঠীকে ইসরায়েলের বিরুদ্ধে একটি ‘দুর্ভেদ্য প্রাচীর’ হিসেবে উল্লেখ করেন এবং তাদের সুরক্ষাকে ইরানের একটি ‘কৌশলগত নীতি’ বলে অভিহিত করেন। হিজবুল্লাহর মহাসচিব ও সংগঠনটির যোদ্ধাদের পাঠানো আনুগত্যপত্রের জবাবে খামেনি এসব মন্তব্য করেন। ইরানের আধা-সরকারি বার্তা […]

উত্তরপ্রদেশে প্রেমের সম্পর্ক মেনে না নেওয়ায় তরুণীকে হত্যার অভিযোগ, মা-ভাইসহ ৫ জন গ্রেপ্তার

ভারতের উত্তরপ্রদেশে প্রেমের সম্পর্ক ছিন্ন না করায় এক তরুণীকে তার মা ও দুই ভাই মিলে হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। পরে ঘটনাটি অসুস্থতাজনিত মৃত্যু বলে প্রচার করে মরদেহ দাহ করা হয়। তবে প্রেমিকের অভিযোগের পর পুলিশ তদন্ত চালিয়ে তরুণীর মা, দুই ভাই ও দুই চাচাসহ মোট ৫ জনকে গ্রেপ্তার করেছে। সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, […]

কঙ্গোতে ইবোলার ভয়াবহ বিস্তার, মৃত্যু বেড়ে ১,৩৫৪

আফ্রিকার দেশ কঙ্গোতে দ্রুত ছড়িয়ে পড়ছে প্রাণঘাতী ইবোলা ভাইরাস। দেশটিতে এ পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত হয়ে ১,৩৫৪ জনের মৃত্যু হয়েছে। মাত্র ৫ দিনের ব্যবধানে মৃত্যুর সংখ্যা প্রায় ৪০ শতাংশ বেড়ে যাওয়ায় পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। শনিবার প্রকাশিত কঙ্গো সরকারের সর্বশেষ তথ্যে দেখা গেছে, দেশটিতে ইবোলায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ৩,০৭৫ জনে পৌঁছেছে। গত […]