Skip to main content

Ridge Bangla

মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমাতে ফোনালাপ, শান্তি উদ্যোগে একমত কাতার ও আমিরাত

দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার এবং মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি নিয়ে ফোনে আলোচনা করেছেন কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান বিন জাসিম আল থানি এবং সংযুক্ত আরব আমিরাতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা তাহনুন বিন জায়েদ আল নাহিয়ান।

রোববার (২৬ জুলাই) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, ফোনালাপে দুই নেতা মধ্যপ্রাচ্যে বিদ্যমান উত্তেজনা কমাতে চলমান বিভিন্ন কূটনৈতিক উদ্যোগ পর্যালোচনা করেন। এ সময় আঞ্চলিক সংকট নিরসনে সংলাপ ও আলোচনার গুরুত্বের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

আলোচনায় কাতার মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সমঝোতা স্মারক বাস্তবায়নের প্রয়োজনীয়তার ওপর জোর দেয়।

এ ছাড়া হরমুজ প্রণালিতে নৌ চলাচলের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করা এবং মধ্যপ্রাচ্যে দীর্ঘমেয়াদি শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় যৌথ প্রচেষ্টা অব্যাহত রাখার গুরুত্ব পুনর্ব্যক্ত করেন দুই নেতা।

This post was viewed: 3

আরো পড়ুন