Skip to main content

Ridge Bangla

উত্তরপ্রদেশে এক যুবককে বিয়ে করলেন তিন বোন, ভিডিও ঘিরে তুমুল আলোচনা

ভারতের উত্তরপ্রদেশের আমরোহা এলাকায় এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন নারী। তাদের তিনজনকে বোন বলে দাবি করা হচ্ছে। এই বিয়ের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। ফেসবুক ও ইন্সটাগ্রামে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, হিন্দু ধর্মীয় রীতি মেনে তিন নারী একই যুবকের সঙ্গে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করছেন। অনুষ্ঠানে […]

বিশ্বস্ত প্রতিরক্ষা সহযোগী হিসেবে এগিয়ে যাচ্ছে ভারত: মোদি

ভারত ধীরে ধীরে বিশ্বের একটি বিশ্বস্ত প্রতিরক্ষা সহযোগী হিসেবে আত্মপ্রকাশ করছে বলে মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একই সঙ্গে তিনি বলেছেন, আন্তর্জাতিক অংশীদারিত্বের পাশাপাশি ভারত নিজস্ব প্রতিরক্ষা সক্ষমতাও ধারাবাহিকভাবে শক্তিশালী করে তুলছে। রোববার (২৬ জুলাই) মাসিক বেতার অনুষ্ঠান ‘মান কি বাত’-এ দেওয়া বক্তব্যে এসব কথা বলেন নরেন্দ্র মোদি। এ সময় তিনি ১৯৯৯ সালের কার্গিল […]

শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর অভিজিৎ দিপকে, ‘এটা কেবল শুরু, সামনে আরও দীর্ঘ পথ’

ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং ককরোচ জনতা পার্টির বেশ কয়েকটি দাবি সরকার মেনে নেওয়ার পর নতুন বার্তা দিয়েছেন দলটির প্রধান অভিজিৎ দিপকে। রোববার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি বলেন, আন্দোলনের এখানেই শেষ নয়, বরং এটি কেবল শুরু। সামনে আরও দীর্ঘ পথ পাড়ি দিতে হবে। দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, মেডিক্যাল ভর্তি পরীক্ষার […]

ভারতের জেন জি আন্দোলনে পাকিস্তানের প্রশংসা, ‘এক প্লেট বিরিয়ানির জন্যও বিক্রি হয়ে যায় মানুষ’

ভারতের নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে গড়ে ওঠা জেন জি আন্দোলন দেশটির সীমানা ছাড়িয়ে প্রতিবেশী দেশগুলোতেও আলোচনার জন্ম দিয়েছে। টানা আন্দোলনের মুখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন বিজেপি সরকারকে নতি স্বীকার করতে হয় এবং শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেন। এই আন্দোলনের প্রতি শ্রীলঙ্কা, নেপাল ও পাকিস্তানের বহু তরুণ প্রকাশ্যে সমর্থন জানিয়েছেন। এতদিন ভারতের নতুন […]

ট্রাম্পের ক্ষমার ৮ মাস পর হন্ডুরাসে ফিরলেন সাবেক প্রেসিডেন্ট হার্নান্দেজ

মাদক ও অস্ত্র পাচারের মামলায় যুক্তরাষ্ট্রে ৪৫ বছরের কারাদণ্ড পাওয়া হন্ডুরাসের সাবেক প্রেসিডেন্ট হুয়ান অরল্যান্ডো হার্নান্দেজ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষমা ঘোষণার ৮ মাস পর নিজ দেশে ফিরেছেন। রোববার তিনি হন্ডুরাসে পৌঁছান। ২০১৪ থেকে ২০২২ সাল পর্যন্ত টানা দুই মেয়াদে হন্ডুরাসের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করা হার্নান্দেজ ব্যক্তিমালিকানাধীন একটি বিমানে রাজধানী তেগুসিগালপা থেকে প্রায় ৬০ কিলোমিটার উত্তর-পশ্চিমে […]