Skip to main content

Ridge Bangla

দক্ষিণ লেবাননে নতুন হামলার অভিযোগ, বাড়িঘর ধ্বংসের দাবি সেনাবাহিনীর

দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনীর সামরিক অভিযান অব্যাহত রয়েছে বলে অভিযোগ করেছে লেবাননের সেনাবাহিনী। রোববার প্রকাশিত এক বিবৃতিতে তারা দাবি করেছে, আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ইসরায়েল অধিকৃত দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকায় নতুন করে হামলা চালাচ্ছে এবং বেসামরিক স্থাপনা ধ্বংস করছে। এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

লেবাননের সেনাবাহিনীর দাবি, ইসরায়েলি বাহিনী দক্ষিণ লেবাননের একাধিক এলাকায় আরও কয়েকটি বাড়িঘর গুঁড়িয়ে দিয়েছে বা ধ্বংস করেছে।

বিবৃতিতে বলা হয়েছে, নাবাতিয়েহ এলাকার কফর তেবনিত, বিনত জবেইলের হাদ্দাথা ও কোনিন এবং টাইর অঞ্চলের নাবা ইবল আল-সাকি, আল-মানসুরি, বায়ত আল-সাইয়্যাদ ও মাজদাল জুন এলাকায় গোলাবর্ষণ ও গুলিবর্ষণের ঘটনা ঘটেছে।

এ ছাড়া সেনাবাহিনীর অভিযোগ, ইসরায়েলি সেনারা মার্কাবা এলাকায় একটি জলপাই বাগানে আগুন দিয়েছে এবং লিতানি নদী কর্তৃপক্ষের একটি প্রকল্পে বিস্ফোরণ ঘটিয়ে তা ধ্বংস করেছে।

This post was viewed: 1

আরো পড়ুন